Jahirul Hasan
প্রকাশ : Jul 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিশ্বকাপের অংশীদারিত্ব বিক্রির পরিকল্পনা শুধু ‘প্রস্তাব’, বাধ্যবাধকতা নয়: ইনফান্তিনো

 
বিশ্বকাপের বাণিজ্যিক অংশীদারিত্বে বেসরকারি বিনিয়োগ আনার পরিকল্পনাকে ঘিরে সমালোচনার মুখে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, এটি কেবল একটি প্রস্তাব, কোনোভাবেই বাধ্যবাধকতা নয়।

সম্প্রতি ফিফা ২০ বিলিয়ন ডলারের একটি সহযোগী (সাবসিডিয়ারি) প্রতিষ্ঠান গঠনের পরিকল্পনা ঘোষণা করেছে। এই প্রতিষ্ঠান বিশ্বকাপ ও ফিফার অন্যান্য বড় টুর্নামেন্টের বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করবে। পরিকল্পনা অনুযায়ী, এর সর্বোচ্চ ২০ শতাংশ শেয়ার বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করা হতে পারে।

তবে এই ঘোষণার পর এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি), কনকাকাফসহ বিভিন্ন আঞ্চলিক ফুটবল সংস্থা তীব্র প্রতিক্রিয়া জানায়। তাদের অভিযোগ, এত বড় সিদ্ধান্তের আগে তাদের সঙ্গে কোনো ধরনের পরামর্শ করা হয়নি।

সমালোচনার জবাবে বুধবার ফিফা প্রকাশিত এক ভিডিও বার্তায় ইনফান্তিনো বলেন, এটি গণতান্ত্রিক পরামর্শ প্রক্রিয়ারই অংশ। এটি একটি পরামর্শমূলক প্রক্রিয়া। এটি একটি সুযোগ, কোনো বাধ্যবাধকতা নয়। এই প্রস্তাবের মাধ্যমে আলোচনা ও মতামত গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। ফুটবলের বাণিজ্যিক সম্ভাবনাকে আরও শক্তিশালী করা খেলাটির স্বাভাবিক অগ্রগতির অংশ।

ইনফান্তিনো জোর দিয়ে বলেন, বাইরের বিনিয়োগ এলেও ফিফার শাসনব্যবস্থায় কোনো হস্তক্ষেপ হবে না। ফিফাই ফুটবল পরিচালনা করবে, বাইরের কোনো হস্তক্ষেপ থাকবে না। আর ফিফা বিশ্বকাপ ও ফিফা নারী বিশ্বকাপের মতো প্রধান টুর্নামেন্টগুলো সবসময়ই ফিফার নিয়ন্ত্রণে থাকবে।

বিশ্বের অন্যতম ধনী ক্রীড়া সংস্থা ফিফা। সম্প্রচার স্বত্ব, স্পনসরশিপ এবং বিশ্বকাপকে ঘিরে বিভিন্ন বাণিজ্যিক চুক্তি থেকে সংস্থাটি প্রতি চার বছরেই বিলিয়ন ডলার আয় করে। নতুন বিনিয়োগ পরিকল্পনাকে কেন্দ্র করে এখন ফুটবল বিশ্বে আলোচনা-সমালোচনা চললেও ফিফা বলছে, এটি এখনো কেবল আলোচনার পর্যায়েই রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫০ ডিগ্রি তাপমাত্রায় পুড়ছে সাহারা, মারা যাচ্ছে উট

1

শপথ নিলেন পিএসসির নবনিযুক্ত চেয়ারম্যান নাজমুজ্জামান ভূঁইয়া

2

বন্যার ১০ দিন পর সুড়ঙ্গ থেকে চীনা নাগরিককে জীবিত উদ্ধার

3

ঢাকায় আসছেন মার্কিন নৌ কমান্ডার

4

জাপানের বিরুদ্ধে ‘সামরিক পদক্ষেপের’ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার

5

মুক্তিযুদ্ধের ইতিহাসকে ছোট করার চেষ্টা চলছে : রিজভী

6

নেটিজেনদের ‘স্বৈরশাসক’ তকমা নিয়ে মুখ খুললেন এমবাপে

7

বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলা, জাতিসংঘে ইরানের আনুষ্ঠানিক অ

8

ব্রাজিলের পরবর্তী বিশ্বকাপের জন্য ২০২৮ অলিম্পিক গুরুত্বপূর্ণ

9

অন্যের দৃষ্টিভঙ্গি আপনার চরিত্র নির্ধারণ করে না : প্রভা

10

স্পেনের জয়ে উচ্ছ্বসিত শাকিব-অপু-বুবলী

11

যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত বেড়ে ৩

12

সাংবাদিক মাহাবুব আলম বাবুর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিত

13

মির্জা ফখরুলকে ইরানের প্রেসিডেন্টের অভিনন্দন, সম্পর্ক গভীর ক

14

ফের আর্মেনিয়ার প্রধানমন্ত্রী হলেন নিকোল পাশিনিয়ান

15

৪০ বছর পর্যন্ত খেলার ইচ্ছে আর্চারের

16

শরীয়তপুরে ডেঙ্গু প্রতিরোধে মানবতার আলো ফাউন্ডেশনের পরিচ্ছন্ন

17

নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে শেভরনকে বিনিয়োগের আহ্বান প্রধান

18

বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি, ইউএই-এর নতুন কার্যনির্বাহী কমিট

19

ভারতে তীব্র হচ্ছে বিক্ষোভ, শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাইলেন রাহ

20