Jahirul Hasan
প্রকাশ : Nov 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইরানে হামলার সব প্রস্তুতি শেষ, ট্রাম্পের সিদ্ধান্তের অপেক্ষায় ইসরায়েল

ইরানের সঙ্গে নতুন করে সামরিক সংঘাতের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে ইসরায়েল। একই সময়ে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের প্রধান ব্র্যাড কুপার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ইরানে পুনরায় হামলা শুরুর বিষয়ে কয়েকটি সামরিক বিকল্প তুলে ধরেছেন। শনিবার (৩১ অক্টোবর) ইসরায়েলি সংবাদমাধ্যম ইয়েদিওথ আহরোনোথের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য সংঘাত শুরুর জন্য ইসরায়েলি সামরিক বাহিনী তাদের আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক প্রস্তুতি চূড়ান্ত করেছে। তবে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা চলতে থাকায় আবার যুদ্ধে ফেরার সিদ্ধান্ত এখনো ট্রাম্পের হাতে রয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন রাজনৈতিক সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, ইরানের সঙ্গে আরেক দফা সংঘাতের দিকে এগোচ্ছে ইসরায়েল। তবে ইসরায়েলের রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব নিজেরা এই সংঘাত শুরুর সিদ্ধান্ত নিতে পারবে না। তেহরানের সঙ্গে চুক্তির পথে এগোবেন, নাকি ইসরায়েলের সঙ্গে সমন্বয় করে আবার হামলা চালাবেন সে সিদ্ধান্ত নেবেন ট্রাম্প।

প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলের প্রস্তুতি কেবল পরিকল্পনার পর্যায়ে সীমাবদ্ধ নেই। দেশটির বিমানবাহিনী কয়েক ডজন যুদ্ধবিমান ও আকাশে জ্বালানি সরবরাহকারী বিমান নিয়ে সিরিয়া ও ইরাকের আকাশসীমা ব্যবহার করে ইরানের সীমান্তের দিকে একাধিকবার উড্ডয়ন মহড়া চালিয়েছে। সম্ভাব্য হামলার পথ অনুশীলন করতেই এসব মহড়া করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

ইয়েদিওথ আহরোনোথ জানায়, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান ড্যান কেইন উপস্থিত থাকা এক বৈঠকে ট্রাম্পের কাছে সামরিক হামলার বিকল্পগুলো তুলে ধরেন কুপার। তবে নতুন করে অভিযান শুরুর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

সংবাদমাধ্যমটির দাবি, সাম্প্রতিক দিনগুলোতে ১০টি মার্কিন সামরিক পরিবহন বিমান ইসরায়েলের বিমানঘাঁটিতে পৌঁছেছে। সামরিক সরঞ্জাম পরিবহনের অংশ হিসেবে এসব বিমান এসেছে বলে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ওই সরঞ্জাম সরবরাহের পাশাপাশি মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা ও সামরিক সক্ষমতা বাড়ানোর কার্যক্রমও অব্যাহত রয়েছে।

ইসরায়েলি সংবাদমাধ্যমটির উদ্ধৃত সূত্রগুলোর মতে, সম্ভাব্য সামরিক অভিযানের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সুস্পষ্ট কৌশলগত লক্ষ্য না থাকাই বড় সমস্যা। তাদের আশঙ্কা, ইরানের পারমাণবিক স্থাপনা, ক্ষেপণাস্ত্রব্যবস্থা ও সামরিক সক্ষমতায় বিমান হামলা চালালেও দেশটির সরকার পতন বা নীতিগত পরিবর্তন নিশ্চিত হবে না।

সূত্রগুলোর ধারণা, যুক্তরাষ্ট্র সামরিক হামলার হুমকিকে কাজে লাগিয়ে নিজেদের অনুকূল শর্তে তেহরানকে চুক্তিতে রাজি করানোর চেষ্টা করতে পারে।

তবে ইরানের পারমাণবিক কর্মসূচি, ক্ষেপণাস্ত্রব্যবস্থা ও অস্ত্রভান্ডার নিয়ে ইসরায়েলের উদ্বেগের সমাধান না হলে যে কোনো চুক্তিই দেশটির নিরাপত্তা-সংক্রান্ত আশঙ্কা দূর করতে পারবে না বলে মনে করছে সূত্রগুলো।

তারা আরও সতর্ক করেছে, নতুন করে সংঘাত শুরু হলে হিজবুল্লাহ এতে যোগ দিতে পারে। আগের সংঘাতেও গোষ্ঠীটি ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে অংশ নিয়েছিল। এবারও তা হলে যুদ্ধ দীর্ঘায়িত হতে পারে। একই সঙ্গে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করার মজুতের ওপর বাড়তি চাপ তৈরি হবে।

সূত্র : আনাদোলু এজেন্সি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন

1

একাদশে ভর্তিতে আসন সংকট হবে না, ফাঁকা থাকবে কয়েক লাখ

2

হুথিদের ঠেকাতে সৌদিতে সেনা পাঠালো পাকিস্তান

3

নতুন রূপ ও গল্পে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

4

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইন অনুযায়ী ব্যবস্থা : জ্বাল

5

যেকোনও মূল্যে ক্ষমতা আঁকড়ে থাকবেন নেতানিয়াহু!

6

ড্রয়ের চিন্তা নয়, অস্ট্রেলিয়াকে হারাতেই হবে: অ্যালান ডোনাল্ড

7

সারা দিন ব্যাট করার পরিকল্পনা অস্ট্রেলিয়ার

8

দুর্ভাগ্য ভিনিসিয়ুসের পিছু ছাড়ছে না, ব্যক্তিগত জীবনেও লাগল ধ

9

বরখাস্ত সালাহদের কোচ

10

পারিবারিক জীবন নিয়ে ‘ঘরছাড়া’ মরিনহোর অকপট স্বীকারোক্তি

11

বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ক্যানসার, ছটফট করেন ব্যথায়

12

সম্পর্ক কৌশলগত অংশীদারত্বে উন্নীত করতে আগ্রহী বাংলাদেশ-ইন্দো

13

অভিনয়ে সফল, তবু যে আক্ষেপ কারিনার

14

হুথিদের হামলা রুখে দিয়ে বিশাল পাল্টা হামলা ইয়েমেনি সরকারি বা

15

কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হাজতির ঢামেকে মৃত্যু

16

মিথ্যা মামলা প্রত্যাহার করে আখতারুজ্জামানকে মুক্তি দিন : গোল

17

সংসদে সার সংকট নিয়ে দুই এমপির ভুল তথ্য, কৃষক নিহতের ঘটনা ১৯৯

18

এশিয়ান গেমসের দল ঘোষণা, নেতৃত্বে লিটন

19

বিশ্বকাপ জয়ে বাঁধভাঙা উল্লাস, ভূমিকম্পের মতো ‘কম্পন’ অনুভূত

20