ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলায় নিহত বেসামরিক পাইলটের পরিচয় প্রকাশ করেছে সৌদি আরব। গতকাল বৃহস্পতিবার রাজধানী রিয়াদের বাদশা খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের অবকাঠামো ও একটি যাত্রীবাহী বিমানকে লক্ষ্য করে মিসাইল ছোড়ে হুথিরা।
এতে সেখানে এক পাইলটসহ তিন সৌদির নাগরিক নিহত হন।
আজ শুক্রবার (৯ অক্টোবর) সৌদি আরব বলেছে, নিহত পাইলটের নাম ক্যাপ্টেন হামুদ আলি আলকালথামি। তিনি রাষ্ট্রয়াত্ত্ব প্রতিষ্ঠান সৌদিয়া এয়ারলাইন্সের পাইলট ছিলেন।
হুথিদের হামলায় সৌদিয়া এয়ারলাইন্সের একটি বিমানও ধ্বংস হয়েছে।
বিমান সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে, ঘটনার পরপরই তারা জরুরি ব্যবস্থা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিয়ে প্রয়োজনীয় যে পদক্ষেপ রয়েছে তা গ্রহণ করে।
সংস্থাটি আরও বলেছে, হামলার সময় বিমানটিতে কোনো সাধারণ যাত্রী ছিলেন না।
এ ঘটনার পর গতকালই সন্ধ্যা ৬টার দিকে বিমানবন্দরের কার্যক্রম আবারও স্বাভাবিক হয়ে বলে জানিয়েছে সৌদি সরকার।
দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, হুথিরা রিয়াদ বিমানবন্দরে দুটি হামলা চালায়। প্রথমে হামলায় টার্গেট করা হয় বিমানবন্দরের অবকাঠামো। আর দ্বিতীয় হামলায় একটি বিমানকে টার্গেট করা হয়। ধারণা করা হচ্ছে এই বিমানের পাইলটই হামলায় নিহত হয়েছেন।
বাদশাহ খালিদ বিমানবন্দরে হুথিরা একাধিকবার হামলা চালায়। এতে সুদানের এক নাগরিকসহ গত সপ্তাহে একাধিক মানুষ নিহত হন।
আহতদের মধ্যে বিভিন্ন দেশের নাগরিক আছে উল্লেখ করে সৌদির বেসমারিক বিমান চলাচল কর্তৃপক্ষ বলেছে, আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর। আর কয়েকজন সামান্য আঘাত পেয়েছেন।
সূত্র: সৌদি গ্যাজেট