Jahirul Hasan
প্রকাশ : Aug 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ক্যানসার, ছটফট করেন ব্যথায়


যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের শরীরের অন্যান্য জায়গায় ক্যানসার ছড়িয়ে পড়েছে। যা তার শরীরে ব্যথার সৃষ্টি করছে। বাইডেনের ছেলে হান্টার বাইডেন আজ শনিবার (৮ আগস্ট) এক সাক্ষাৎকারে এমন তথ্য জানিয়েছেন। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, বাবার এমন পরিস্থিতি দেখে তিনি খুবই ব্যথিত ও মর্মাহত।

হান্টার বলেন, “ক্যানসার ছড়িয়ে পড়েছে। তার শরীরের হাড় ও অন্যান্য জায়গায় ছড়িয়েছে। ক্যানসারটি অনেক যন্ত্রণাদায়ক এবং এটি তার শরীরকে বিভিন্ন দিক দিয়ে দুর্বল ও অক্ষম করে ফেলেছে।”

৮৩ বছর বয়সী জো বাইডেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। অভিযোগ রয়েছে, প্রেসিডেন্ট থাকাকালীন তার শারীরিক অবস্থার সঠিক তথ্য লুকিয়েছেন তার স্ত্রী জিল বাইডেন ও হোয়াইট হাউজের উপদেষ্টারা। বিশেষ করে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিতর্কে চরমভাবে পরাজিত হওয়া এবং নির্বাচন থেকে সরে যাওয়ার পর এ সমালোচনা আরও বৃদ্ধি পায়।

হোয়াইট হাউজ ছাড়ার চার মাসেরও কম সময়ের মধ্যে ২০২৫ সালের মে মাসে জো বাইডেন জানান তিনি ক্যানসার আক্রান্ত।

হান্টার বাইডেন বিবিসিকে জানিয়েছেন, তার বাবার ক্যানসার হওয়ার বিষয়টি পুরো পরিবারের জন্য অনেক কঠিন বিষয় ছিল। বর্তমান অবস্থা তাদের জন্য আরও কঠিন। তিনি বলেছেন, “তাকে এমন অবস্থায় দেখা খুবই কষ্টের। আমার বাবার বর্তমান শারীরিক অবস্থা নিয়ে শুধু এটুকু বলতে পারি, আমার মনে হয় ওনি যদি কষ্টটা আরও বেশি করে প্রকাশ করতেন বা অভিযোগ করতেন, তবে ভালো হতো; কারণ পরিস্থিতি আসলেই ভালো নয়।”

তবে তা সত্ত্বেও জনগুরুত্বপূর্ণ কোনো বিষয় হলে সে ব্যাপারে জো বাইডেন এখনো কথা বলেন বলে জানিয়েছেন হান্টার।
এদিকে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর নিজের স্মৃতিকথা ‘আমেরিকা, প্রমিজ মি’ প্রকাশ করবেন জো বাইডেন।

সূত্র: বিবিসি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেরা গোলরক্ষকের মনোনয়ন পেলেন বিশ্বকাপ মাতানো ভোজিনহা

1

বেরোবিতে ডিনস অ্যাওয়ার্ড ও মেরিট অ্যাওয়ার্ড পুরস্কার প্রদান

2

হরমুজ প্রণালি অবরুদ্ধ রাখতে স্পিড বোটেই ভরসা ইরানের

3

যুদ্ধের জন্য ইরানের কাছে পাল্টা ক্ষতিপূরণ দাবি করলেন ট্রাম্প

4

স্থানীয় সরকার নির্বাচনে থাকবে না দলীয় প্রতীক

5

ব্রাজিলের সঙ্গে ম্যাচ নিয়ে নতুন সিদ্ধান্ত ভারতের

6

কোথাও কোনো ভুল বোঝাবুঝি থাকলে সেগুলো নিরসন হয়ে যাবে : ধর্ম

7

রিয়ালে সুযোগ পাচ্ছেন না ব্রাজিল তারকা, আনচেলত্তির ক্ষোভ

8

মানুষের ভালোবাসা নিয়ে ঠাকুরগাঁও ছাড়লেন রাষ্ট্রপতি

9

ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন

10

৬০ দিনের মধ্যে অপ্রতিম হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন করে রায় কা

11

গরিবের টেসলা বিদ্যুৎ ডিমান্ড বাড়াচ্ছে, রাতেও চাহিদা ১৮ হাজার

12

গুম-খুন ও শহীদ পরিবারের সদস্যদের নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্

13

ব্যাপক বিরোধিতার মুখে যেভাবে পিছু হটলেন ফিফা সভাপতি

14

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তরুণী ও দুই ভাইবোনকে নির্যাতন, গ্র

15

আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে : আইনমন্ত্রী

16

যুক্তরাষ্ট্র ও জাপানের সঙ্গে যৌথ সামরিক মহড়া করবে দক্ষিণ কোর

17

জুলাই শহীদদের আত্মত্যাগ বৃথা যাবে না : মির্জা ফখরুল

18

ইরানের চোখ ফাঁকি দিয়ে যেভাবে চলছে তেলের জাহাজ

19

ইরান যুদ্ধ নিয়ে নতুন বার্তা ট্রাম্পের, শেষ হতে পারে যখন

20