Jahirul Hasan
প্রকাশ : Aug 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

বেরোবিতে ‘সাইবার নিরাপত্তা ও ডিজিটাল সুরক্ষা’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বেরোবি প্রতিনিধি;

ডিজিটাল যুগে তথ্যের নিরাপত্তা নিশ্চিত করা এবং সাইবার ঝুঁকি মোকাবিলায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে "Trainingবেরোবিতে ‘সাইবার নিরাপত্তা ও ডিজিটাল সুরক্ষা’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত on Cyber Security and Digital Safeguarding"  শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৩ আগস্ট ২০২৬) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার তৃতীয় তলায় আয়োজিত এ প্রশিক্ষণের উদ্যোগ নেয় বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপ সাপোর্ট অফিস। কর্মসূচিটি KiK ও GIZ-এর সহযোগিতায় বাস্তবায়িত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী। সম্মানীয় অতিথি এবং মূল প্রবন্ধ উপস্থাপক হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মো. ফেরদৌস রহমান।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের এই সময়ে ডিজিটাল প্রযুক্তির নিরাপদ ব্যবহার নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের শুধু প্রযুক্তি ব্যবহারে দক্ষ হলেই হবে না, বরং সাইবার নিরাপত্তা, তথ্যের গোপনীয়তা এবং ডিজিটাল নৈতিকতা সম্পর্কেও সচেতন হতে হবে। তিনি বলেন, এ ধরনের প্রশিক্ষণ শিক্ষার্থীদের দায়িত্বশীল ডিজিটাল নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশ্ববিদ্যালয় ভবিষ্যতেও শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন ও নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তুলতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।

প্রশিক্ষণ কর্মশালায় সম্মানিত অতিথি ও প্রধান বক্তা রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ সাইবার অপরাধের বিভিন্ন ধরন, অনলাইন প্রতারণা প্রতিরোধ, ব্যক্তিগত তথ্য সুরক্ষা, শক্তিশালী পাসওয়ার্ড ব্যবস্থাপনা, সামাজিক যোগাযোগমাধ্যমের নিরাপদ ব্যবহার, ডিজিটাল সেফগার্ডিং এবং সাইবার ঝুঁকি মোকাবিলার কার্যকর কৌশল বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন এবং প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সাইবার নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি নিরাপদ ডিজিটাল পরিবেশ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে সালমান শাহর মৃত্যু নিয়ে মুখ খুললেন শাবনূর

1

শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধে ফ্রান্সে আইন পাস

2

দ্বিতীয় টেস্টের আগে আত্মবিশ্বাসী বাংলাদেশ, এখনই জয়ের ভাবনা ন

3

সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়ে আবেগঘন ইয়ামি

4

‘হনুমান অংশ’ সিক্যুয়েলে কি দেখা যাবে কোহলি-আনুশকাদের?

5

জাপানে ভূমিকম্প, শপিং মল ধসে আটকা বহু মানুষ

6

জুলাই যোদ্ধাদের সিএনজি অটোরিকশা ও রিকশা উপহার দিলেন প্রধানমন

7

ইয়ামালের প্রতি কোনো আগ্রহ নেই রিয়ালের, দাবি মরিনিওর

8

অটোরিকশার দাপটে অচল সড়ক,গুদের ওপর বিষফোরা হয়ে দাঁড়িয়েছে

9

থিয়াগো সিলভার সমালোচনার কড়া জবাব দিলেন ব্রাজিল কোচ

10

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর র

11

দ্বিতীয় লংমার্চের সময় ও রুট জানালেন বিরোধীদলীয় নেতা

12

ফিফা সভাপতির বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি উয়েফার

13

দিল্লিতে ধসে পড়ল বহুতল ভবন, ধ্বংসস্তূপে আটকা বহু মানুষ

14

জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে ট্রাম্পের প্রস্তাবে যে শর্তে র

15

ইরান ‘পুরোপুরি ধসে পড়ছে’: ট্রাম্প

16

বাবার মৃত্যুর পর প্রথম গোল মেসির, আকাশের দিকে তাকিয়ে করলেন উ

17

সংসদের কার্যক্রমে গবেষণা বাড়াতে বিজ্ঞপ্তি দিয়ে প্রস্তাব আহ্

18

ব্রাজিলের সঙ্গে ম্যাচ নিয়ে নতুন সিদ্ধান্ত ভারতের

19

ইনফান্তিনোর প্রতি সমর্থন প্রত্যাহার করলো ফ্রান্স

20