Jahirul Hasan
প্রকাশ : Aug 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

৪৬ বছর পর তেলুগু সিনেমায় অনিল কাপুর


বলিউডের জ্যেষ্ঠ অভিনেতা অনিল কাপুর দীর্ঘ সাড়ে চার দশক পর পুনরায় তেলেগু সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন। অভিনেতা জুনিয়র এনটিআরের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ড্রাগন’-এর শুটিংয়ে অংশ নিতে সদ্য তিনি হায়দেরাবাদে পৌঁছেছেন।

হায়দেরাবাদের রামোজি ফিল্ম সিটিতে শুটিং শুরুর আগে সামাজিক মাধ্যমে একটি স্মৃতিকথা শেয়ার করেন অনিল কাপুর। অভিনেত্রী কাজলের জন্মদিনে দেওয়া এক বিশেষ পোস্টে তিনি উল্লেখ করেন, অতীতে রামোজি ফিল্ম সিটিতে কাজের সময় কাজল তাকে মজা করে বলেছিলেন—বহু বছর পর সংসার ও সন্তান হলেও অনিলকে হয়তো এই একই স্থানে শুটিং করতে হবে। 

কাকতালীয়ভাবে কাজলের জন্মদিনের দিনই ‘ড্রাগন’ সিনেমার শুটিংয়ের জন্য পুনরায় রামোজি ফিল্ম সিটিতেই উপস্থিত হন তিনি। বিষয়টিকে চমৎকার একটি সংযোগ উল্লেখ করে ভবিষ্যতে আবারও কাজলের সঙ্গে কাজ করার ইচ্ছা ব্যক্ত করেন এই অভিনেতা।

‘ড্রাগন’ সিনেমার মাধ্যমে দীর্ঘ ৪৬ বছর পর তেলেগু ইন্ডাস্ট্রিতে ফিরছেন অনিল কাপুর। এর আগে ১৯৮০ সালে ‘বংশ বৃক্ষম’ সিনেমার মাধ্যমে তেলেগু চলচ্চিত্রে তার অভিষেক হয়েছিল। নতুন নির্মিতব্য এই সিনেমায় তাকে ভারতের নারকোটিক্স ব্যুরোর প্রধান ‘রঘুবীর রাঠোর’ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।

জানা গেছে, বড় বাজেটের এই সিনেমাটি ২০২৭ সালে প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে কেউ কেউ অহেতুক ইস্যুতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ

1

টি-টোয়েন্টি দলে শান্ত, এশিয়ান গেমসে পূর্ণ শক্তির বাংলাদেশ

2

পুলিশ পদকের তালিকা তাড়াহুড়োর সঙ্গে করা হয়েছিল : স্বরাষ্ট্রমন

3

স্মৃতিসৌধ ও শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে মন্ত্রিসভার নতু

4

আনুষ্ঠানিকভাবে কোরীয় যুদ্ধ বন্ধের প্রস্তাব দক্ষিণ কোরিয়ার

5

মোশাররফ করিমের কাছ থেকে অভিনয় শেখার সুযোগ

6

মক্কা প্রতিরক্ষা জোটে ইরানকে চায় রাশিয়া

7

হরমুজ প্রণালি অবরুদ্ধ রাখতে স্পিড বোটেই ভরসা ইরানের

8

ইংরেজি-গণিতে বেশি অকৃতকার্য, সর্বোচ্চ পাস আইসিটিতে

9

জোটার মৃত্যু নিয়ে কটূক্তি, শাস্তি পেল সৌদি ক্লাব

10

সিপিএলের অভিষেক রাঙিয়ে যা বললেন মিরাজ

11

সবার স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে: ডা. জুবাইদা রহমান

12

ভেদরগঞ্জ হাসপাতালের জরুরি বিভাগ ফাঁকা রেখে চিকিৎসকদের মিটিং,

13

আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

14

ফিফা সভাপতির বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি উয়েফার

15

৫ বছর পর টেস্ট দলে ফিরলেন সৌম্য সরকার

16

প্রথম দেশ হিসেবে পৃথিবীর কক্ষপথে অস্ত্র মোতায়েন করছে যুক্তরা

17

হজে বাংলাদেশের জন্য ব্যাকআপ আবাসন ১ শতাংশ বহালের অনুরোধ ধর্ম

18

যুদ্ধের জন্য ইরানের কাছে পাল্টা ক্ষতিপূরণ দাবি করলেন ট্রাম্প

19

বিজেপি সোনার বাংলাকে কারাগারে পরিণত করেছে : মমতা

20