Jahirul Hasan
প্রকাশ : Jul 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

ডামুড্যায় পৌর শ্রমিকদল নেতার বিরুদ্ধে ফেইসবুকে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন


মাহাবুব তালুকদার:

শরীয়তপুরের ডামুড্যা পৌরসভা শ্রমিকদলের সদস্য সচিব বাদল ছৈয়ালের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একাধিক অজ্ঞাতনামা আইডি থেকে মিথ্যা, বানোয়াট ও মানহানিকর তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) বিকালে ডামুড্যা বাজারে ডামুড্যা পৌরসভা শ্রমিকদলের আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বাদল ছৈয়াল বলেন, ‘ডি এম টিভি’ নামের একটি ফেসবুক ফেইক পেজ থেকে তার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। এসব অপপ্রচারের মাধ্যমে তাকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা চলছে বলে তিনি অভিযোগ করেন।

তিনি আরও বলেন, বর্তমানে তিনি ডামুড্যা পৌরসভা শ্রমিকদলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি পৌর শ্রমিকদলের প্রস্তাবিত সভাপতি হওয়ার সম্ভাবনা থাকায় একটি স্বার্থান্বেষী মহল তার ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে।

বাদল ছৈয়াল আরও বলেন, ফেসবুকে তাকে ‘মাদক ব্যবসায়ী’ হিসেবে আখ্যায়িত করা হয়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা। তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, “যদি কেউ প্রমাণ করতে পারেন যে আমি কোনো ধরনের মাদক ব্যবসার সঙ্গে জড়িত, তাহলে আমি স্বেচ্ছায় দলীয় পদ থেকে পদত্যাগ করব। অন্যথায় যারা আমার বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর তথ্য প্রচার করছে, তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে।”

তিনি প্রশাসনের প্রতি বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একই সঙ্গে দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণকে গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ডামুড্যা উপজেলা শ্রমিকদলের সভাপতি আবুল কাশেম সরদার। এ সময় উপস্থিত ছিলেন ডামুড্যা পৌরসভা শ্রমিকদলের সহ-সভাপতি ইকবাল হোসেন, সহ-সাধারণ সম্পাদক স্বপন ছৈয়ালসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে তারেক রহমান

1

জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা

2

ফাইনাল হারের পরও স্কালোনির পাশে আর্জেন্টিনার সাবেক তারকা

3

ভারতের সিকিমে নির্মাণাধীন টানেলে ভূমিধস, নিহত ৯

4

‘আর্জেন্টিনার বিশ্বকাপ শেষ হয়েছিল ইংল্যান্ডকে হারানোর পরেই’

5

সমাজকল্যাণমন্ত্রীর সঙ্গে ডব্লিউএফপি'র কান্ট্রি ডিরেক্টরের সা

6

বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন

7

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে দেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাম

8

বাংলাদেশকে আমিরাতের প্রেসিডেন্টের ধন্যবাদ, শিগগিরই ঢাকা সফরে

9

মোবাইল নয়, শিশুদের ফিরতে হবে খেলার মাঠে : ক্রীড়া প্রতিমন্ত্র

10

অমিতাভ বললেন, ‘প্রত্যেক চ্যাম্পিয়নের জীবনেই এমন দিন আসে’

11

ফের রাজপথে নামার হুমকি ককরোচ জনতা পার্টির

12

বগুড়াসহ ১০ শহরে স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে : আমিনুল হক

13

অবরোধের মধ্যেও মালয়েশিয়া উপকূলে ইরানের তেল বাণিজ্য অব্যাহত

14

ককরোচ জনতা পার্টির আন্দোলনে সহিংসতা, যা বললেন রাহুল গান্ধী

15

বৃহস্পতিবার শুরু হজ-ওমরাহ মেলা, প্যাকেজ বুকিংয়ে ছাড়

16

বিজিবিকে দেশপ্রেম ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বা

17

ফিলিস্তিনের পশ্চিমতীরে রাতভর ইসরায়েলি সেনাদের তাণ্ডব

18

গণভোটের রায় মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জামায়াত আমিরের

19

বেনজীরের ব্যাপারে ৪ বিষয়ে ব্যাখ্যা চাইল দুবাই পুলিশ

20