Jahirul Hasan
প্রকাশ : Aug 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

সৌদিতে হুথিদের হামলা, বিদেশিসহ আহত অনেকে


সৌদি আরবের দক্ষিণাঞ্চলের নাজরান প্রদেশে হামলা চালিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিরা। এতে বিদেশিসহ অন্তত ১১ জন আহত হয়েছেন। শুক্রবার (৭ আগস্ট) দেশটির এক সামরিক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থনকারী সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি বলেন, দক্ষিণাঞ্চলীয় নাজরান প্রদেশে এই হামলায় সাতজন সৌদি, একজন ইয়েমেনি, দুজন মিশরীয় এবং একজন পাকিস্তানি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন চার বছর বয়সী শিশুও রয়েছে।

সৌদি আরবের এক সতর্কবার্তায় বলা হয়েছে, হুথি এবং ইরান-সমর্থিত ইরাকি মিলিশিয়াদের সমন্বিত হামলা আসন্ন।

মালিকি হুথিদের বিরুদ্ধে আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন করে বেসামরিক এলাকায় নির্বিচারে গোলাবর্ষণের অভিযোগ করেছেন। তিনি বলেন, জোট বেসামরিক নাগরিকদের সুরক্ষায় সব প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ অব্যাহত রাখবে। তবে জোটের এ বিবৃতির বিষয়ে হুথি বা ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

হুথিদের সঙ্গে রিয়াদের এক দশক পুরোনো সংঘাত এখন বৃহত্তর যুদ্ধের রূপ নিচ্ছে। কারণ, লোহিত সাগরে গোষ্ঠীটির অবরোধ সৌদি আরবের তেল রপ্তানিতে ব্যাঘাত ঘটিয়েছে। এতে বৃহত্তর আঞ্চলিক সংঘাতের ঝুঁকি আরও বেড়েছে।

নাম প্রকাশ না করার শর্তে সৌদির এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) তত্ত্বাবধানে থাকা হুথি ও ইরাকি মিলিশিয়ারা শিগগিরই সৌদি আরবের জ্বালানি অবকাঠামো, বন্দর, বিমানবন্দরসহ বিভিন্ন বেসামরিক স্থাপনায় সমন্বিত হামলা চালাতে পারে। সৌদি, মার্কিন এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের গোয়েন্দা সংস্থাগুলো এ তথ্য জানতে পেরেছে।

এর আগে মঙ্গলবার নাজরান বিমানবন্দরে হামলার দায় স্বীকার করে হুথিরা। গোষ্ঠীটি বলেছে, এটি তাদের ক্রমবর্ধমান সংঘাতের অংশ। এর আওতায় ইরান-সমর্থিত এই গোষ্ঠীটি সৌদি আরবের সামরিক স্থাপনা, অবকাঠামো এবং নৌ-চলাচল-সম্পর্কিত লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।

এছাড়া বৃহস্পতিবার ইয়েমেনের মারিব ও হাদরামৌত প্রদেশে সৌদি সামরিক মোতায়েন রয়েছে বলে দাবি করা স্থানে হামলা চালায় হুথিরা। এতে ৩০ জনেরও বেশি ইয়েমেনি সরকারি সৈন্য নিহত হয়েছে।

সূত্র : রয়টার্স

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবসরের আগেই ক্রিকেটারদের কোচিংয়ের সুযোগ দিচ্ছে বিসিবি

1

মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও করা যাবে ২০২৭ সালের হজের প্রাথমিক ন

2

‘ইত্যাদি’ এবার জামালপুরে, থাকছে যেসব চমক

3

‘আমার কাজ একেবারেই স্বাধীন এবং গোপনীয়’

4

ভেদরগঞ্জে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক

5

নিরাপত্তার আশঙ্কায় সামরিক বাহিনী বাড়ানোর পথে পোল্যান্ড

6

দাউদ ইব্রাহিমের সঙ্গে ছবি নিয়ে বিতর্ক, অবশেষে নীরবতা ভাঙলেন

7

ধর্ষণ মামলায় ভারতীয় ক্রিকেটারকে গ্রেপ্তারের নির্দেশ

8

নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ইইউর অভিনন্দন

9

মহানবীর পথ অনুসরণ করলে একটি ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন করতে পা

10

৪৩৪১ হাজি ফেরত পাচ্ছেন ৪ কোটি ৮৭ লাখ টাকা

11

চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

12

২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার

13

হামলার শিকার তরুণকে নিয়ে পুলিশ স্টেশনে ধর্নায় রাহুল গান্ধী

14

নিউইয়র্কে আরএসএস প্রধানের অনুষ্ঠানের বিরোধীতা মামদানির

15

ক্ষমা চাইলেন স্বস্তিকা মুখার্জি

16

ভয়ে দক্ষিণ আফ্রিকা ছেড়েছে ১ লাখ ৭৮ হাজার মানুষ

17

ইংল্যান্ডের দায়িত্ব নিয়ে ফ্লেমিং, ‘অজিদের হারানোই মূল লক্ষ্য

18

মেয়ে শিশু হাফপ্যান্ট পরায় পর্যটকদের ওপর হামলা

19

বাচসাস, কবিতা, পিঠা, গান, গীতিকবি, সংস্কৃতি, শিল্পকলা একাডেম

20