Jahirul Hasan
প্রকাশ : Oct 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

তুরস্ক-পাকিস্তান-কাতার ও ইন্দোনেশিয়ার মধ্যে হলো বদর চুক্তি

নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি ও একে-অপরকে প্রতিরক্ষা খাতে সহায়তায় চুক্তি করেছে তুরস্ক, পাকিস্তান, কাতার ও ইন্দোনেশিয়া। যা বদর সমঝোতা স্মারক বা চুক্তি হিসেবে পরিচিত পাবে। আজ বুধবার (২১ অক্টোবর) তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

তারা বলেছে, কাতারের রাজধানী দোহায় এই চার দেশ বদর সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে নিজেদের মধ্যে প্রতিরক্ষাবিষয়ক সহযোগিতা ও উন্নয়ন সম্পর্ক গভীর করার জন্য।

এই চুক্তির ব্যাপক অর্থনৈতিক গুরুত্ব রয়েছে উল্লেখ করে তার্কিস মন্ত্রণালয় আরও বলেছে, “চুক্তির লক্ষ্য হলো সামরিক উৎপাদন বৃদ্ধি করা, সামরিক সক্ষমতা বৃদ্ধি করা এবং প্রযুক্তিগত সামরিক প্রশিক্ষণ, গবেষণা ও উন্নয়নে সহায়তা করা।”

তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও বলেছে, প্রত্যেক দেশের আলাদা সামরিক সক্ষমতাকে কাজে লাগিয়ে একে-অপরের সহায়তায় ব্যাপক ভূমিকা রাখবে।

মুসলিম দেশগুলোর মধ্যে তুরস্ক একমাত্র ন্যাটোভুক্ত দেশ। ন্যাটো জোটে তাদের দ্বিতীয় সর্বোচ্চ সেনা আছে। তুরস্ক উপসাগরীয় আরব দেশগুলোকে সামরিকভাবে আগে থেকেই সহায়তা করে আসছে। এরমধ্যে কাতারে তাদের সেনাঘাঁটিরও অবস্থান রয়েছে।

এরআগে গত আগস্টে সৌদি আরব ও পাকিস্তানের সঙ্গে একটি সামরিক চুক্তি করেছিল তুরস্ক। যা মক্কা চুক্তি নামে পরিচিত। এ চুক্তিতে বলা আছে কোনো দেশ সশস্ত্র হামলার শিকার হলে অন্য দেশগুলো নিজেদের সক্ষমতা নিয়ে আক্রান্ত দেশকে সহায়তায় এগিয়ে আসবে।

সূত্র: রয়টার্স

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তৃতীয় পক্ষের মাধ্যমে তদন্ত চেয়ে উয়েফা, এএফসি ও কনকাকাফের যৌথ

1

পূজার গানে শতবর্ষী মন্দিরের গল্প

2

মানবাধিকার নিয়ে ফ্রান্সের অবস্থান ‘নির্লজ্জ ও দ্বিচারিতা’: ই

3

নতুন পে-স্কেল আসার পর সাংবাদিকদের ওয়েজ বোর্ডের গতিবেগ বাড়বে

4

‘আমার কাজ একেবারেই স্বাধীন এবং গোপনীয়’

5

দেশমাতার জন্মদিনে শিক্ষকদের অশ্রু মুছতে যাচ্ছি : শিক্ষামন্ত্

6

‘ফুটবল সকলের’ স্লোগানে নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা ইনফান্তিনোর

7

শরীয়তপুর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হলেন বি এম মোস্তারী টু

8

সংবিধানের ৭০ অনুচ্ছেদের কবর দেওয়া হবে : চিফ হুইপ

9

সাভারে ৪ সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা ও মিথ্যা মামলায় কারা

10

ব্রাজিলিয়ান তারকার দিকে নজর তিন স্প্যানিশ ক্লাবের

11

যমজ ভাইয়ের সঙ্গে যমজ বোনের বিয়ে, পুরোহিতও যমজ

12

ভুল শুধরাতে বাকি ৩ দিন কাজে লাগাতে চান সিমন্স

13

মাদুরোর বিচার শুরু হতে পারে আগামী জুনে

14

এবার কোচদের বেতন বাড়ানোর পরিকল্পনা বিসিবির

15

ইনফান্তিনোর সামনে রোনালদোর এক রূপ, পেছনে আরেক রূপ!

16

মোবাইল নয়, শিশুদের ফিরতে হবে খেলার মাঠে : ক্রীড়া প্রতিমন্ত্র

17

শ্রীনগর বাড়ৈখালীতে চেয়ারম্যান প্রার্থী বাবুল খন্দকারের ১৩ টি

18

গুম আইন সংসদে সমাধান না হলে রাজপথে ফয়সালা হবে : নাসীরুদ্দীন

19

মেকআপ ছাড়া চেহারায় আলোচনায় নুসরাত ফারিয়া

20