Jahirul Hasan
প্রকাশ : Oct 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

পূজার গানে শতবর্ষী মন্দিরের গল্প

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রকাশিত হচ্ছে নতুন নতুন গান। কণ্ঠশিল্পী সৈকত দাসের ইউটিউব চ্যানেল থেকে এসেছে ‘মা দুর্গা এলেন ঘরে’। তবে এটি কেবল পূজার গানই নয়, এর ভেতরে জড়িয়ে আছে একটি মন্দিরের গল্প। যেটার বয়স শতবর্ষ পেরিয়েছে।

গানটির কথা লিখেছেন পঙ্কজ দেব অপু। সুর ও সংগীত পরিচালনা করেছেন সুমন কল্যাণ। এতে সৈকত দাসের সঙ্গে কণ্ঠ দিয়েছেন সুমন কল্যাণ, মৌমিতা বড়ুয়া, অনন্যা আচার্য ও পলাশ লোহ। ৯ অক্টোবর গানটির একটি সংস্করণ প্রকাশ পেয়েছে। পূজার পরের সপ্তাহে আসবে মিউজিক ভিডিও।

এ গান নিয়ে সৈকত দাস বলেন, ‘পূজার আর দশটি গানের চেয়ে এটা আলাদা। এটি ১১২ বছরের পুরনো মন্দির নিয়ে করা গান। চট্টগ্রাম জেলার সীতাকুন্ডু থানার অন্তর্গত বহরপুর গ্রামে আমার বাড়ি। সেখানেই মন্দিরটি। পূজা হচ্ছে ১১২ বছর ধরে। অর্থাৎ আমরা প্রজন্মের পর প্রজন্ম পূজা করছি সেখানে। বিষয়টি যখন সুমন কল্যাণকে বলেছিলাম, তখন সে আমাকে বেশ উৎসাহ দেয়। আমিও অনুপ্রাণিত হয়ে কাজটি নিয়ে এগোই।’

সৈকত দাস আরো বলেন, ‘গানে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। বাকি সবাইও ভালো গেয়েছেন। সুমন কল্যাণ দারুণ সংগীত করেছেন। এটা পরবর্তী প্রজন্মের জন্য ইতিহাস হয়ে থাকবে বলে মনে করছি।’

এদিকে দুর্গা পূজার পর সামনে আসবে কালী পূজা। সে উপলক্ষে একটি মৌলিক শ্যামা সংগীত গেয়েছেন সৈকত দাস। এটিরও কথা লিখেছেন পঙ্কজ দেব অপু। সুর করেছেন গায়ক নিজেই। সংগীত পরিচালনা করেছেন সুমন কল্যাণ। দীপাবলিতে এ গানটিও গায়কের নিজস্ব ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোগীর মৃত্যুর ঘটনায় চিকিৎসককে মারধর গ্রহণযোগ্য নয়

1

দেশমাতার জন্মদিনে শিক্ষকদের অশ্রু মুছতে যাচ্ছি : শিক্ষামন্ত্

2

ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ১০০ ফিলিস্তিনির জানাজা গাজায় অনুষ্ঠি

3

সংঘর্ষে তেলবাহী জাহাজের ইঞ্জিন রুমে পানি, অক্ষত ৩৩ হাজার টন

4

সালাম দেওয়ায় ও ইনশাআল্লাহ বলায় ভারতে নারী পুলিশ কর্মকর্তাকে

5

সোসাইটি ফর সোশাল সাভির্সের উদ্যোগে ৩ হাজার ১৪০টি গাছের চারা

6

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের খেলা কবে কখন জেনে নিন

7

দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মান বাড়ানো দরকার : শিক্ষামন্ত্রী

8

গাজা চুক্তি মানতে নেতানিয়াহুর ওপর যুক্তরাষ্ট্রের চাপ প্রয়োগ

9

এবার কোচদের বেতন বাড়ানোর পরিকল্পনা বিসিবির

10

যুক্তরাজ্যকে ইসলামি প্রজাতন্ত্র বলে নেতানিয়াহুর কটাক্ষ

11

ফিফার আসিয়ান কাপে যাচ্ছে বাংলাদেশ

12

ইংল্যান্ডের দায়িত্ব নিয়ে ফ্লেমিং, ‘অজিদের হারানোই মূল লক্ষ্য

13

২৩ আগস্ট ১৯৯৬-এর কাগজপত্রহীন মানুষের আন্দোলনের স্মরণে প্যারি

14

বিশ্বকাপ জয়ের দুই মাস পরও আর্জেন্টিনার সমালোচনায় স্প্যানিশ ত

15

দাউদ ইব্রাহিমের সঙ্গে ছবি নিয়ে বিতর্ক, অবশেষে নীরবতা ভাঙলেন

16

ঝাড়খন্ডে ছাত্রদের ওপর বল প্রয়োগ করা ভুল হয়েছে: রাহুল গান্ধী

17

পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমসের শিরোপা জিতলো ভারত

18

যুক্তরাষ্ট্রকে ছাড়ে বাধ্য করতে যেভাবে চাপ বাড়াচ্ছে ইরান

19

যুক্তরাষ্ট্রের সঙ্গে লড়াই চায় না হুথিরা, বললেন ট্রাম্প

20