Jahirul Hasan
প্রকাশ : Oct 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

কোচকে নিয়ে শঙ্কার মাঝে আর্সেনাল ম্যাচে অধিনায়ককেও হারাল বায়ার্ন

ভাইরাসজনিত সংক্রমণের কারণে অসুস্থ বায়ার্ন মিউনিখ কোচ ভিনসেন্ত কোম্পানি। আর্সেনালের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের তৃতীয় রাউন্ডের ম্যাচে তাকে ডাগআউটে পাবে না বলেই মনে করছে বুন্দেসলিগা চ্যাম্পিয়নরা। বুধবার গানারদের স্বাগত জানানোর আগে অধিনায়ককেও তারা হারাল।

পরিবারের এক সদস্যের মৃত্যুর কারণে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের বিপক্ষে ম্যাচে থাকবেন না জশুয়া কিমিচ। বায়ার্ন এক বিবৃতিতে এই খবর নিশ্চিত করেছে, ‘নিকট আত্মীয়ের মৃত্যুর কারণে জশুয়া কিমিচ আর্সেনালের বিপক্ষে আজকের ম্যাচের স্কোয়াডে নেই। তার পরিবারের পক্ষ থেকে আমরা তার ব্যক্তিগত গোপনীয়তা ও শোকের প্রতি সম্মান জানাতে অনুরোধ করছি এবং এনিয়ে কোনো ধরনের অনুসন্ধান ও প্রতিবেদন না করা হোক। এই গভীর শোকাবহ সময়ে জশুয়া কিমিচের পাশে থাকছে পুরো এফসি বায়ার্ন।’

এর আগে কোম্পানির অনুপস্থিতিতে সংবাদ সম্মেলনে কথা বলেন বায়ার্নের সহকারী কোচ অ্যারন ডাঙ্কস। তিনি জানান, কোম্পানিকে আপাতত বিশ্রাম নিতে বলা হয়েছে। কখনও কখনও ব্যথা অনুভব করছেন তিনি। কবে নাগাদ পুরোপুরি সুস্থ হবেন, তা এখনও নিশ্চিত নয়।

ডাঙ্কস বলেন, কোম্পানির শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। বুধবারের ম্যাচের আগে তিনি ফিরতে পারবেন কি না, তা সময়ের সঙ্গে বোঝা যাবে। তবে মাঠে উপস্থিত থাকতে না পারলেও দূর থেকে দলের সঙ্গে যোগাযোগ রাখার ব্যবস্থা করেছে বায়ার্ন।

এর আগে গত শনিবার বুন্দেসলিগায় লাইপজিগের বিপক্ষে ৬-১ গোলের বড় জয়ের ম্যাচেও পুরোপুরি স্বাভাবিক ছিলেন না কোম্পানি। অসুস্থতা ও নিতম্বের সমস্যার কারণে বেশির ভাগ সময় তাকে বেঞ্চে বসে থাকতে দেখা যায়। ওই ম্যাচে সাইডলাইনে খেলোয়াড়দের নির্দেশনা দেওয়ার দায়িত্ব সামলান সহকারী কোচরা। আর্সেনাল ম্যাচে ডাগআউটে তিনি না থাকলে ডাঙ্কস নেবেন দায়িত্ব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় দলে ফেরার আশা ছাড়ছেন না শামি

1

প্রথম টেস্টের একাদশে দেখা যাবে লিটনকে?

2

সবার জন্য তারেক রহমানের কঠোর বার্তা

3

‘মাছ বাজার’ এর অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী

4

রাষ্ট্রপতির স্ত্রীও পাবেন ফ্যামিলি কার্ড: স্থানীয় সরকার প্র

5

নিজ সন্তানের জন্য হলেও ঢাকাকে পরিচ্ছন্ন রাখুন : প্রধানমন্ত্র

6

মেসিই ছিলেন বিশ্বকাপের সেরা খেলোয়াড় : ইয়ামাল

7

দ্বিতীয় টেস্টের আগে আত্মবিশ্বাসী বাংলাদেশ, এখনই জয়ের ভাবনা ন

8

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ১৭

9

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে : রিজভী

10

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

11

‘নতুন মৌসুমে সব ট্রফি জিততে চায় আর্সেনাল’

12

নিজস্ব ড্রোন বিস্ফোরণে গাজায় ২ ইসরায়েলি সেনা নিহত

13

কানাডার প্রতিমন্ত্রীর সফ‌রে ৪ কোটি ৫০ লাখ ডলারের নতুন বিনিয়

14

দক্ষিণ কোরিয়ার ফুটবল অ্যাসোসিয়েশনে পুলিশের অভিযান

15

কুয়াকাটা বা পটুয়াখালীতে এয়ারপোর্ট করার চেষ্টা করছি : নুর

16

সরকার আন্তরিকতার চরম নিদর্শন দেখাচ্ছে : রিজভী

17

হরমুজ এড়িয়েই যুদ্ধপূর্ব অবস্থায় ফিরল উপসাগরীয় তেল রপ্তান

18

মিরপুরে উচ্ছেদ অভিযানে সংঘর্ষ : সিটি করপোরেশনের ৩ গাড়িতে আগু

19

তিতুমীর কলেজের একাংশের শিক্ষার্থীদের বিক্ষোভ, সড়ক অবরোধ

20