Jahirul Hasan
প্রকাশ : Aug 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

ছাত্রদলের সন্ত্রাসনির্ভর রাজনীতি শিক্ষাঙ্গণগুলোতে চলতে পারে না


চব্বিশের বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশে ছাত্রদলের সন্ত্রাসনির্ভর রাজনীতি বাংলাদেশের শিক্ষাঙ্গণগুলোতে চলতে পারে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক।

বুধবার (০৫ আগস্ট) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ্যে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত গণসমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আল্লামা মামুনুল হক বলেন, শেখ হাসিনার ফ্যাসিবাদী শক্তি বাংলাদেশের মানুষের গলায় ভালো করে বিদ্ধ হয়ে গিয়েছিল। তাই ১ হাজার ৪০০ বীর বিপ্লবীর শাহাদাতের রক্তের মধ্য দিয়ে সেই ফ্যাসিবাদকে আমাদের উৎখাত করতে হয়েছিল। আবার নতুন করে যেই ফ্যাসিবাদ জেঁকে বসার চেষ্টা করছে, যদি আমরা শুরুতেই তাকে সঠিকভাবে ফ্যাসিবাদের পথ থেকে সরিয়ে আনতে না পারি, তাহলে ১ হাজার ৪০০-এর জায়গায় ২ হাজার ৮০০ মানুষের রক্তের মাধ্যমে আমাদের এই ফ্যাসিবাদ মুক্ত করতে হবে।

তিনি বলেন, আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়ার প্রতিষ্ঠিত বিএনপির নব্য জালিম ভাইদেরকে লক্ষ্য করে স্পষ্ট বার্তা দিতে চাই-যদি জালিমের হাত, জুলুমের হাত গুটিয়ে না নাও, আমরা সে হাত ভেঙে গুড়িয়ে দেব ইনশাল্লাহ। আমি আজকের বিএনপিকে বলতে চাই, অতীতের সন্ত্রাসনির্ভর রাজনীতির পথ থেকে তোমরা ফিরে আসো।

আল্লামা মামুনুল হক বলেন, আমরা অতীতে বাংলাদেশে দেখতে পেয়েছি, কিছু জনগণবিচ্ছিন্ন বামপন্থী আর ইসলামপন্থি সংগঠনগুলো আদর্শের ভিত্তিতে, মেধাভিত্তিক আদর্শিক রাজনীতি ছাত্রঅঙ্গনকে শিক্ষা দিত। ২০২৪ এর বিপ্লবের মধ্য দিয়ে বামপন্থি এবং ইসলামপন্থি ছাত্রসংগঠনগুলোর বাইরেও একটি নতুন শক্তির উত্থান ঘটেছে। যেই ছাত্র-জনতা নাহিদ, আক্তার, নাসীরুদ্দীন পাটওয়ারী, সারজিস, হাসনাত আবদুল্লাহ, আসিফদের মতো মেধাবী ছাত্র উপহার দেয়-সেই ২৪ এর বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশে ছাত্রদলের সন্ত্রাসনির্ভর রাজনীতি বাংলাদেশের শিক্ষাঙ্গনগুলোতে চলতে পারে না।

তিনি বলেন, আমি আমার বিশেষ করে কওমি অঙ্গনের ছাত্র-জনতার একটি কথা স্মরণ করিয়ে বলতে চাই, ২৪ এর বিপ্লবে যখন আমাদের বাংলাদেশের মাদ্রাসাগুলো থেকে আবাবিল পাখির মতো ঝাঁকে ঝাঁকে ছাত্ররা নেমে এসেছিল, সেদিন সাংবাদিকরা তাদেরকে প্রশ্ন করেছিল, তোমরা কেন এসেছ? তোমরা তো কোটাও চাও না, তোমাদের তো সরকারের চাকরিরও প্রয়োজন নেই; তবে তোমরা কেন রাজপথে নেমেছিলে, নেমেছ? আমাদের ছাত্ররা বলেছিল, আমরা চাকরির জন্য নামি নাই। স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে আমার ভাইদের বুকে জালিমের বুলেট বিদ্ধ হলো কেন? সেই জালিমের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করতে নেমেছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইলন মাস্কের নজর ভারতের গ্রামে

1

খরচ বেশি হলেও বাংলাদেশ সফরে আসতে চায় ইংল্যান্ড

2

আমিরাতে বাংলাদেশিদের সমস্যা সমাধানে রাষ্ট্রদূতের সহযোগিতা কা

3

টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে উন্নতি তানজিদ-সাইফদের

4

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

5

নেপাল চীন সীমান্তে নতুন হ্রদের পানি নেমে গেছে, কমল বন্যার শঙ

6

জ্বালানি খাত: মার্কিন ব্যবসায়ীদের অংশগ্রহণ বৃদ্ধিতে যুুক্তরা

7

‘এ বিষয়ে আমি কিছু জানি না, ব্যাপারটি আমার নলেজে নেই’

8

বন্ধ কারখানা চালু ও বিনিয়োগ আকর্ষণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্র

9

অবরোধের মধ্যেও মালয়েশিয়া উপকূলে ইরানের তেল বাণিজ্য অব্যাহত

10

বেরোবিতে ‘ঐতিহ্য উৎসব’: একই মঞ্চে প্রাচীন মিশর ও বাংলার লোকস

11

সৌদি-যুক্তরাষ্ট্রের হামলায় ইরাকে নিহত বেড়ে ২০

12

‘ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ’

13

ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল

14

আইকনিক গার্ল যে বার্তা দিলেন

15

স্থানীয় সরকার নির্বাচনে থাকবে না দলীয় প্রতীক

16

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

17

পূর্বঘোষণা ছাড়াই ভেদরগঞ্জ হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্য

18

বলিউড ছেড়ে ‘কৃষক’ হতে চেয়েছিলেন ইয়ামি গৌতম

19

দ্বিতীয় লংমার্চের সময় ও রুট জানালেন বিরোধীদলীয় নেতা

20