Jahirul Hasan
প্রকাশ : Oct 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

‘ভারত ২-৩ কোটি ডলার পেলেও, কিছুই পাবে না ওয়েস্ট ইন্ডিজ’

আগে দ্বিপাক্ষিক সিরিজে সফরকারী দলকে আয়ের একটি নির্দিষ্ট অংশ দিতে হতো স্বাগতিক দেশকে। ১৯৯৭ সালে ১০টি আইসিসি সদস্যদেশের মধ্যে ৯টি দেশই নতুন একটি মডেলের পক্ষে ভোট দেয়। সে অনুযায়ী, দ্বিপাক্ষিক সিরিজের সম্প্রচার স্বত্ব থেকে অর্জিত আয়ের পুরোটাই স্বাগতিকরা নিজেদের কাছে রেখে দেওয়ার অধিকার পায়। আর সেখান থেকেই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের পতনের পথ তৈরি হয় বলে মন্তব্য করেছেন বোর্ডের নির্বাহী প্রধান (সিইও)।

‘দ্য স্কুপ’ অনুষ্ঠানে অঞ্জলি দোশিকে দেওয়া সাক্ষাৎকারে এই কথা বলেন ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের (সিডব্লিুউআই) সিইও ক্রিস ডেরিং। তিনি বলেছেন, ‘এখানে (চলমান সিরিজে) ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট কিছুই পায় না। কারণ সিরিজটি ভারতে হচ্ছে। ভারতে যে সিরিজ থেকে দুই-তিন কোটি ডলার আয় হতে পারে, সেখান থেকে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের কোনো আয় নেই।’

এজন্য অবশ্য ১৯৯৭ সালের সেই অর্থনৈতিক মডেলের দায় দেখেন ডেরিং। ওই সিদ্ধান্ত গ্রহণের সময় তিনি নিজেও উপস্থিত ছিলেন। একমাত্র তিনিই ওই প্রস্তাবের বিরোধিতা করেন এবং সেখানে হেরে যাওয়ার আক্ষেপ এখনও পোড়ায় ক্যারিবীয় এই কর্মকর্তাকে, ‘জানি না এটিকে আমার সৌভাগ্য নাকি দুর্ভাগ্য বলব। বিশ্ব ক্রিকেটের আর্থিক মডেলে পরিবর্তন আনার জন্য যখন আইসিসি সদস্যদেশগুলো ভোট দেয়, তখন আমিও উপস্থিত ছিলাম। তখন পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ ছিল খুবই জনপ্রিয় ও আকর্ষণীয় একটি দল, সবাই চাইত আমরা যেন তাদের দেশে সফর করি।’

‘আমরা তখন একটি ট্যুর ফি পেতাম, যা ক্যারিবিয়ান দ্বীপে কোনো সিরিজ আয়োজন করে আমরা যা আয় করতে পারতাম, তার চেয়ে প্রায়ই অনেক বেশি হতো। কিন্তু নতুন নিয়মের ফলে ১৫০ কোটি জনসংখ্যার দেশে অর্জিত পুরো আয় ভারত নিজেদের কাছে রেখে দিতে পারে, আর ওয়েস্ট ইন্ডিজ শুধু অ্যান্টিগার প্রায় ১ লাখ কিংবা সেন্ট কিটসের প্রায় ৩০ হাজার জনসংখ্যার কাছ থেকে যা আয় করা সম্ভব, তা-ই রাখতে পারে’, আরও যোগ করেন ক্যারিবীয় ক্রিকেটের এই প্রধান নির্বাহী।

আর্থিকভাবে ক্যারিবীয় ক্রিকেট কতটা ভুগছে সেটি ক্রিকেটবিশ্বের খবর রাখা প্রতিটি ব্যক্তিই জানেন। সম্প্রতি তারা আন্তর্জাতিক ক্রিকেটারদের পারিশ্রমিক আগের চেয়ে ২৫ শতাংশ কমিয়ে ফেলেছে। এমনকি ঘরোয়া ক্রিকেটারদেরও চুক্তির মেয়াদ এক বছরের পরিবর্তে নির্ধারিত হয়েছে সাত মাস। জাতীয় দলের ক্রিকেটাররা এখন চাইলে আন্তর্জাতিক ম্যাচ বাদ দিয়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ডুবে থাকতে পারেন। যে কারণে অনেক গুরুত্বপূর্ণ সিরিজেও তারকা ক্রিকেটারদের না পাওয়ার নজির দেখা যায়। চলমান টি-টোয়েন্টি সিরিজে ভারতের সঙ্গে ২-২ সমতায় রয়েছে ক্যারিবীয়রা, শনিবার পঞ্চম ও শেষ ম্যাচে হবে সিরিজ নির্ধারণ।

জাতীয় দলগুলোর আয়ের অন্যতম উৎস বিদেশের মাটিতে দ্বিপাক্ষিক সিরিজ। সেখানকার আয় বণ্টনের বৈষম্যকে নিজেদের পতনের কারণ জানিয়ে ডেরিং বলেন, ‘এটি স্পষ্টতই অন্যায্য ছিল। আইসিসির সদস্যদেশগুলোর ভোটে আমরা ৯-১ ব্যবধানে হেরে গিয়েছিলাম। এই সিদ্ধান্ত কার্যত ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের পতনের পথ তৈরি করেছে, যা আমি তখনই বলেছি। এর মাধ্যমে আমাদের আয়ের প্রধান উৎসটি কেড়ে নেওয়া হয়েছিল।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে ফুড ফেস্টিভ্যালে বন্দুকহামলা, নিহত বেড়ে ৩

1

এপিবিএনকে আরও জনবান্ধব করতে নতুন আইনের খসড়া অনুমোদন

2

যৌতুকের দাবিতে ঢাকা পলিটেকনিকের ছাত্রী সুরাইয়া আক্তার স্বর্ণ

3

ভারতের সিকিমে নির্মাণাধীন টানেলে ভূমিধস, নিহত ৯

4

আবারও পেছাল সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের

5

‘বিশ্বকাপ বিক্রি করার সম্পদ নয়’, ফিফার পরিকল্পনার সমালোচনায়

6

ভেদরগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

7

ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত

8

পারিবারিক জীবন নিয়ে ‘ঘরছাড়া’ মরিনহোর অকপট স্বীকারোক্তি

9

শ্রীলঙ্কা টেস্ট দলে ফিরলেন ডিকভেলা-মাদুশঙ্কা

10

বিশ্বকাপে রাতারাতি তারকা হওয়ার পর ভোজিনহার জীবন থেকে শান্তি

11

ডাকসুর সাহিত্য পত্রিকা ‘আভাস’ এর প্রথম সংখ্যার মোড়ক উন্মোচন

12

জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬০.৬ কোটি ঘনফুট

13

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে তাড়াহুড়োর কিছু নেই: দীনেশ ত্রিব

14

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন

15

ছয় মাসেও দেখা নেই নেই, মোজতবা খামেনি নিয়ে সন্দেহ বাড়ছে

16

সিরিয়ায় আসাদ আমলের নয়জন পাইলট গ্রেপ্তার

17

আমি চেয়েছিলাম বলেই ইরান যুদ্ধ দীর্ঘায়িত হয়েছে: ট্রাম্প

18

যুদ্ধ নয়, শান্তি চায় ভারত; সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযান

19

ইরানের ওপর যুক্তরাষ্ট্রের ‘নিষেধাজ্ঞা ও চাপ’ সমস্যার সমাধান

20