Jahirul Hasan
প্রকাশ : Oct 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইরানের হয়ে সৌদি আরবের ওপর যেভাবে চাপ বাড়াচ্ছে হুথিরা

যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও সামরিক চাপে থাকা ইরান এখন নতুন কৌশল নিয়েছে। মিত্র হুথিদের মাধ্যমে মার্কিন মিত্র সৌদি আরবে হামলা চালিয়ে ওয়াশিংটনকে চাপে ফেলার চেষ্টা করছে তারা।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, সৌদির অবকাঠামো, তেল স্থাপনা ও বড় বিনিয়োগ অনুষ্ঠানগুলোতে হুথিদের এই হামলা যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ‘ভিশন ২০৩০’-এর জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। এতে দেশটিতে বিদেশি বিনিয়োগকারীদের আস্থাও প্রশ্নের মুখে পড়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্রকে সরাসরি অবস্থান বদলাতে বাধ্য করতে না পেরে তেহরান ও তার মিত্ররা এখন সৌদির অর্থনীতির ওপর চাপ বাড়াচ্ছে। এর একটি বড় লক্ষ্য হলো— মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দিয়ে ইরানের ওপর থেকে অবরোধ শিথিল করানো। পাশাপাশি হুথিদের নিজস্ব কিছু দাবিও রয়েছে। তারা ইয়েমেনে সৌদির সামরিক অভিযান বন্ধ, বন্দর ও বিমানবন্দর খুলে দেওয়া, ইরানে নিয়মিত ফ্লাইট এবং যুদ্ধকালীন ক্ষতিপূরণ ও আটকে থাকা বেতন চায়।

তবে হুথি মুখপাত্র মোহাম্মদ আবদুস সালাম দাবি করেছেন, তাদের এসব দাবির সঙ্গে ইরানের কোনো সম্পর্ক নেই। অন্যদিকে, এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা জানিয়েছেন, সৌদির নিষেধাজ্ঞা প্রত্যাহার না হওয়া পর্যন্ত এ হামলা চলবে। সুরক্ষায় যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর না করে রিয়াদের উচিত আলোচনায় বসা।

সম্প্রতি রিয়াদের কিং খালিদ বিমানবন্দর এবং আরামকোর স্থাপনায় হামলার কারণে সৌদির বড় ব্যবসায়ী সম্মেলনগুলো ব্যাহত হচ্ছে। নিরাপত্তা শঙ্কায় অনেক শীর্ষ নির্বাহী ও বিনিয়োগকারী সরাসরি না এসে অনলাইনে যুক্ত হচ্ছেন। এর আগে ২০১৯ সালেও আরামকোতে হামলায় বিশ্বের প্রায় ৫ শতাংশ তেল সরবরাহ ব্যাহত হয়েছিল।

সাবেক মার্কিন মধ্যস্থতাকারী অ্যারন ডেভিড মিলার সতর্ক করে বলেছেন, দীর্ঘমেয়াদি সংঘাতে হুথিদের চেয়ে সৌদিরই বেশি ক্ষতি হবে। কারণ তাদের অবকাঠামো অনেক বেশি মূল্যবান। বিশ্লেষকদের আশঙ্কা, ইয়েমেনে শান্তি প্রতিষ্ঠার চলমান উদ্যোগ তো ব্যাহত হবেই; বর্তমান এই সংকট পুরো উপসাগরীয় অঞ্চলেই ছড়িয়ে পড়তে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ষড়যন্ত্র তত্ত্ব’ উড়িয়ে দিলেন আর্জেন্টাইন তারকা, ভবিষ্যত নিয়

1

পোশাক বিতর্ক উড়িয়ে রাখিবন্ধন উদযাপন কৃতির

2

জার্মানির কাছ থেকে ৬টি সাবমেরিন কিনছে ভারত, বাজেট ৭০ হাজার ক

3

ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম চালু করা হবে : স্বাস্থ্য

4

এশিয়ান কাপ পর্যন্ত মেয়াদ বাড়ালেন ইরাক কোচ

5

ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

6

মক্কাকে লক্ষ্য করার অভিযোগ প্রত্যাখ্যান, সৌদির বিরুদ্ধে ইয়েম

7

ব্রিকস সম্মেলনে সবার নজর কাড়বে শি জিনপিংয়ের বিশেষ গাড়ি ‘হংকি

8

মডেল মসজিদে ধর্মীয় শিক্ষা-জনসচেতনতায় জোর, প্রকাশিত ব্যবস্থাপ

9

ফের সুইমিং পুলে মোহনীয় পরীমনি

10

ভারতে বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে বৃদ্

11

পাকিস্তানে বাংলাদেশের আনারস রপ্তানির সুযোগ

12

মুদরিকের প্রত্যাবর্তনে চেলসিতে স্বস্তি

13

শুটিংয়ের ব্যস্ততার মাঝেও বন্যাদুর্গতদের পাশে সালমান খান

14

আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে মাহ্দী আম

15

ছাত্রদল আজ যে ভূমিকা রেখেছে, তা প্রশংসার দাবিদার : রবিউল ইসল

16

সিরিয়ায় অস্ত্রাগারে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১৪

17

‘নেতানিয়াহু-বিন জায়েদ মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন’

18

ফ্রান্স তারকার জন্য বিশেষ উপহার পাঠালেন নেইমার

19

আলজেরিয়া থেকে দীর্ঘমেয়াদে এলএনজি ও সার আমদানি করবে বাংলাদেশ

20