Jahirul Hasan
প্রকাশ : Sep 28, 2026 ইং
অনলাইন সংস্করণ

আজারবাইজান-জর্জিয়ায় ইরানি ফ্লাইট চলাচল বন্ধ

অর্থনৈতিক নিষেধাজ্ঞার খড়গ চাপিয়ে দেওয়ার পর তুরস্ক ও ওমান ‘মাহান এয়ার’-এর ফ্লাইট চলাচল বন্ধ করে দিয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। সংযুক্ত আরব আমিরাতও ইরানি এয়ারলাইনসগুলোর ফ্লাইট স্থগিত করেছে বলেও জানান তিনি।

তুরস্ক ও ওমানের পাশাপাশি আজারবাইজান ও জর্জিয়াও ইরানি বিমান সংস্থার ফ্লাইট চলাচল স্থগিত করেছে। ভারত বা মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা না থাকা সত্ত্বেও, মহান এয়ার নীরবে এই দেশগুলোর রুটে ফ্লাইট পরিচালনা তালিকা থেকে বাদ দিয়েছে।

যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ বিমান সংস্থা ও পরিষেবা প্রদানকারীদের ইরান এয়ার ও মহান এয়ারের সাথে ব্যবসায়িক কার্যক্রম বন্ধ করার জন্য চলতি মাসের ২৩ সেপ্টেম্বর পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে। অন্যথায় তাদের ডলার-ভিত্তিক আর্থিক লেনদেন ব্যবস্থা ব্যবহারের সুযোগ বাতিল করা হবে। তবে চীন এই নিষেধাজ্ঞাগুলোকে ‘অবৈধ’ আখ্যা দিয়ে তা মানতে অস্বীকৃতি জানিয়েছে। সিবিএস নিউজের প্রতিবেদন অনুযায়ী, চলতি মাসেও  মহান এয়ার চীন থেকে তেহরানে কার্গো বা পণ্যবাহী ফ্লাইট পরিচালনা করছে। যা যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতের পর আরও বেড়েছে।

২৭টি ইরানি বিমান সংস্থা ক্ষতিগ্রস্ত

চলতি মাসে ঘোষিত বিমান খাতের ওপর ৩৬টি লক্ষ্যবস্তু-ভিত্তিক কঠোর পদক্ষেপের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের এই সময়সীমাটি তালিকাভুক্ত ২৭টি ইরানি বিমান সংস্থার ক্ষেত্রে প্রযোজ্য। তেহরানের মুদ্রার মান যখন তীব্রভাবে পড়ে যাচ্ছে, ঠিক সেই সময়ে এই পদক্ষেপগুলো দেশটির বিমান ও আর্থিক খাতের ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে।

তবে ইরানের জাতীয় নিরাপত্তা প্রধান সতর্ক করেছেন, যেসব দেশ এই নিষেধাজ্ঞা মেনে চলবে, তারাও নিজেদের বিমানবন্দরে বিঘ্নের সম্মুখীন হতে পারে। বেসেন্ট আরও জানান, যুক্তরাষ্ট্রের চাপের মুখে তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাতের বড় ব্যাংকগুলো ইরানের সাথে লেনদেন বন্ধ করে দিয়েছে। তিনি তুরস্ক, ওমান, সংযুক্ত আরব আমিরাত ও ব্রিটেনকে তাদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।

যারা ইরান এয়ার বা মহান এয়ারে ভ্রমণের জন্য টিকিট কেটেছেন কিংবা দুবাই বা দোহা হয়ে সংযোগকারী ফ্লাইটে (কানেক্টিং ফ্লাইট) যাওয়ার পরিকল্পনা করছেন, তাদের উচিত যাত্রার আগে ফ্লাইটগুলো চালু আছে কি না তা যাচাই করে নেওয়া। গত ১৮ সেপ্টেম্বর মহান এয়ার ঘোষণা দেয়, তারা ২১ সেপ্টেম্বর থেকে ইস্তাম্বুল ও আঙ্কারা রুটে পরিষেবা স্থগিত করবে এবং ২০ সেপ্টেম্বর হবে তাদের শেষ ফ্লাইট।

২২ সেপ্টেম্বর ইরান এয়ার জানায়, তাদের ইস্তাম্বুলগামী ফ্লাইটগুলো চালু রয়েছে। তারা উল্লেখ করে, তুর্কি বিমান চলাচল কর্তৃপক্ষের কাছ থেকে পরিষেবা স্থগিত করার কোনো আনুষ্ঠানিক নির্দেশনা তারা পায়নি। চীন এই স্থগিতাদেশের প্রক্রিয়ায় শামিল হয়নি। বিভিন্ন প্রতিবেদনে দেখা গেছে, ইরানি বিমান সংস্থাগুলো চীনে কিছু পরিষেবা অব্যাহত রেখেছে এবং চীন যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞাগুলোকে ‘বেআইনি’ বলে আপত্তি জানিয়েছে।

২৩শে সেপ্টেম্বর মধ্যরাত থেকে বাগদাদ ইরানি ফ্লাইট গ্রহণ বন্ধ করে দেয়। ইরান বাগদাদগামী ফ্লাইটগুলোকে নাজাফে সরিয়ে নেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু ‘আল আরাবিয়া’-র প্রতিবেদন অনুযায়ী, ইরাকের আরও কয়েকটি গন্তব্যও ইরানি ফ্লাইট চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করে।

দেশটির বিমান চলাচল খাতের সূত্রগুলো রয়টার্সকে জানিয়েছে, সরকারি নির্দেশনার প্রেক্ষিতেই বাগদাদ এই স্থগিতাদেশ দিয়েছে। ইরানি বিমান সংস্থাগুলোর সেবা প্রদানকারী বিমানবন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার চাপের সাথে এই পদক্ষেপটি সামঞ্জস্যপূর্ণ। প্রথমে নাজাফে ফ্লাইট সরিয়ে নেওয়ার চেষ্টা এবং পরবর্তীতে ইরাকজুড়ে আরও ব্যাপক বিধিনিষেধ জারি করা হয়। ইরানি কর্তৃপক্ষ শুরুতে বাগদাদগামী ফ্লাইটগুলোকে নাজাফে সরিয়ে নেওয়ার বিষয়টি বিবেচনা করেছিল এবং ধারণা করা হচ্ছিল, ওই রুটটি হয়তো খোলা থাকবে।

তবে ‘ইরান ইন্টারন্যাশনাল’-এর তথ্যমতে, গত ২৫শে সেপ্টেম্বর ভোর ২টায় নাজাফও ইরান থেকে আসা ও সেখানে যাওয়া ফ্লাইটগুলো স্থগিত করে দেয়, যার ফলে তেহরানের বিবেচনা করা বিকল্প পথটিও বন্ধ হয়ে যায়। এরপর শুক্রবার থেকে ইরবিল ও সুলাইমানিয়াও ইরানি ফ্লাইট চলাচল স্থগিত করে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ইরানি ফ্লাইট পরিচালনাকারী ইরাকের চারটি বিমানবন্দরই বাগদাদ, নাজাফ, ইরবিল ও সুলাইমানিয়া এখন ফ্লাইট চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করেছে।

২৬শে সেপ্টেম্বর ইরাকের প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, মানবিক কারণে যেমন—চিকিৎসা, শিক্ষা, ধর্মীয় ভ্রমণ ও সাধারণ নাগরিকদের প্রয়োজন মেটানো ইরানি ফ্লাইট পুনরায় চালু করার লক্ষ্যে নির্দিষ্ট কিছু ইরাকি বিমানবন্দরের জন্য ছাড় বা ছাড়পত্র পেতে তারা যুক্তরাষ্ট্রের সাথে সরাসরি আলোচনা করছে।

এদিকে ইউরোপীয় ইউনিয়ন এরই মধ্যে ইরানের নির্দিষ্ট কিছু বিমান সংস্থার ওপর আকাশসীমা ব্যবহারের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করে রেখেছে। তবে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার জেরে বিভিন্ন দেশ ইরানি ফ্লাইট স্থগিত করার প্রক্রিয়া সেপ্টেম্বর ২০২৬-এ শুরু হয়েছে, তার সাথে এর পার্থক্য রয়েছে।

চলতি বছরের মে  মাসে হালনাগাদকৃত ইইউ-এর বিমান নিরাপত্তা তালিকায় ‘ইরান আসমান এয়ারলাইন্স’-কে নিষিদ্ধ বিমান সংস্থার অন্তর্ভুক্ত করা হয়। অন্যদিকে ‘ইরান এয়ার’-এর ওপর পরিচালনগত বিধিনিষেধ আরোপ করা হয়, যার ফলে তাদের নির্দিষ্ট কিছু মডেলের বিমান ব্যবহারের বাধ্যবাধকতা তৈরি হয়।

সূত্র: গাল্ফ নিউজ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডামুড্যায় নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে পড়ে শিশুর মৃত্যু

1

গাজা চুক্তি মানতে নেতানিয়াহুর ওপর যুক্তরাষ্ট্রের চাপ প্রয়োগ

2

বেরোবিতে ‘সাইবার নিরাপত্তা ও ডিজিটাল সুরক্ষা’ বিষয়ক প্রশিক্ষ

3

জাতি এখন সবচেয়ে বড় সংকটে আছে : ডা. শফিকুর রহমান

4

বিবাহবিচ্ছেদের আবেদন প্রত্যাহার, থালাপতি বিজয়ের জন্য স্বস্তি

5

৩ অক্টোবর শুরু এনসিএল, কবে কোথায় কখন খেলা

6

বিশ্বমঞ্চে আজ ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হবে বাংলাদেশ

7

নিউইয়র্ক টাইমসের চাঞ্চল্যকর বিশ্লেষণ : ইরান যুদ্ধে পরাজয়ের

8

‘লিগ্যাল অফিসার’ হিসেবে জাতিসংঘে জাইমা রহমানের কাজ কী হবে?

9

ফের আর্মেনিয়ার প্রধানমন্ত্রী হলেন নিকোল পাশিনিয়ান

10

বাড়িতে হামলা, মামলা, অ্যাকাউন্ট জব্দ, দেশে ফেরা নিয়ে যা বললে

11

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

12

সংসদ ভবন চত্বরে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

13

৩১ ডিসেম্বরের আগেই পুলিশের পরিবর্তন দেখাতে হবে : স্বরাষ্ট্রম

14

নাটকীয় জয়ের সম্ভাবনা জাগিয়েও হারল পাকিস্তান, জিতল ইংল্যান

15

মামলা ছাড়া হবে না ফরেনসিক, কমিটির এই দাবিতে অডিওর সত্যতা যা

16

ক্যান্সার আক্রান্ত শিক্ষার্থীর বাবার পাশে দাঁড়ালেন বেরোবি ছা

17

ওমরাহ ভিসায় সৌদি আরবের নতুন নির্দেশনা

18

যুক্তরাষ্ট্রের সঙ্গে ভালো সম্পর্ক চাই, বললেন আফগান মুখপাত্র

19

খেলোয়াড়দের পছন্দসই ম্যাচ বেছে নেওয়াকে পাগলামি বললেন টুখেল

20