Jahirul Hasan
প্রকাশ : Oct 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

আইসিসির শাস্তি পেলেন দুই ক্যারিবীয় তারকা

ভারতের মাটিতে তাদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলছে ওয়েস্ট ইন্ডিজ। রাচিতে শুক্রবারের ম্যাচে আচরণবিধি ভঙ্গের অভিযোগে আইসিসির শাস্তি পেয়েছেন দুই ক্যারিবীয় তারকা রভম্যান পাওয়েল ও শেরফান রাদারফোর্ড। এক বিজ্ঞপ্তিতে তাদের শাস্তির বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি।

গত শুক্রবার ভারতের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে আচরণবিধির লেভেল ওয়ান ধারা ভাঙেন দুই ক‍্যারিবিয়ান ক্রিকেটার। এর তিন দিন পর সোমবার শাস্তির কথা জানালো আইসিসি। আইসিসির আচরণবিধির ২.২ ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে রভম্যান পাওয়েলের বিরুদ্ধে। যেখানে বলা হয়েছে, ‘আন্তর্জাতিক ম্যাচে ক্রিকেটের সরঞ্জাম, পোশাক, মাঠের সরঞ্জাম অপব্যবহারের কথা।’ আর ‘আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ’ করে ২.৮ ধারা ভাঙেন রাদারফোর্ড।

ইনিংসের ষষ্ঠ ওভারে মায়াঙ্ক ইয়াদাভের বলে বোল্ড হয়ে মেজাজ হারান পাওয়েল। আউট হওয়ার পর ব্যাট দিয়ে বলে আঘাত করেন তিনি। যা আইসিসির আচরণবিধি লঙ্ঘন। আর ইনিংসের ১৩তম ওভারের একটি ডেলিভারি ওয়াইড না দেওয়ায় আম্পায়ারের দিকে আক্রমণাত্মক ভঙ্গিতে চিৎকার করেন রাদারফোর্ড।

আচরণবিধি ভঙ্গের দায়ে পাওয়েল ও রাদারফোর্ডকে তিরস্কার করেছে আইসিসি। নামের পাশে যুক্ত হয়েছে একটি করে ডিমেরিট পয়েন্ট। নিজেদের অপরাধ স্বীকার করে ম্যাচ রেফারির দেওয়া শাস্তি মেনে নেন দুই ক্রিকেটারই। ফলে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে ভারত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, সতর্কতা ভা

1

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের পর ৫.৯ মাত্রার আফটারশক

2

সেপ্টেম্বরে মুখোমুখি হচ্ছে ভারত-আফগানিস্তান, অনিশ্চিত বাংলাদ

3

বিমানবন্দরে ইসরায়েলিকে ‘শিশু হত্যাকারী’ বলে মারামারিতে জড়ালে

4

আইসিসির শাস্তি পেলেন দুই ক্যারিবীয় তারকা

5

জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা

6

জাতিসংঘে ট্রাম্পের ভুলের বাহার

7

রাষ্ট্রপতির সঙ্গে কেয়ার বাংলাদেশের প্রতিনিধিদলের সৌজন্য সাক্

8

যুক্তরাষ্ট্রের ঝড়ের তাণ্ডব: বিদ্যুৎহীন হাজার হাজার মানুষ

9

ইরান যুদ্ধে ট্রাম্পের সামরিক তৎপরতায় উদ্বিগ্ন এশিয়ার মার্কিন

10

রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

11

জাপানে ভূমিকম্প, শপিং মল ধসে আটকা বহু মানুষ

12

বেরোবির ১৮ বছর পূর্তিতে ১৮টি নিমগাছ রোপণ ছাত্রদলের

13

আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করলেন সেনা

14

সবার জন্য তারেক রহমানের কঠোর বার্তা

15

২০৩০ পর্যন্ত পিএসজির দায়িত্বে এনরিকে

16

ইজতেমার সময় গাজীপুরের স্থানীয় নির্বাচন নয়, সিইসির কাছে আবেদন

17

থালাপতি বিজয়ের প্রতি মুগ্ধ অভিনেতা যশ

18

অভিবাসী ইস্যুতে আফ্রিকায় সরকারি সফর স্থগিত নাইজেরিয়ার

19

মনোযোগ সরাতে চান না ক্রুইফ

20