Jahirul Hasan
প্রকাশ : Oct 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইউপি ভোট নিয়ে সোমবার বৈঠকে বসছে ইসি

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনসহ অন্যান্য স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ও সার্বিক দিক নির্ধারণ করতে ‘কমিশন বৈঠক’ ডেকেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামীকাল সোমবার (১২ অক্টোবর) নির্বাচন ভবনে এই সভা অনুষ্ঠিত হবে।

রোববার (১১ অক্টোবর) নির্বাচন কমিশনের উপসচিব মো. শাহ্ আলম সংবাদমাধ্যমকে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, কমিশনের ১৩-তম এই গুরুত্বপূর্ণ সভাটি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে। বৈঠকে নির্বাচন কমিশনারগণসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

ইসি জানায়, প্রস্তাবিত এই কমিশন সভার আলোচ্যসূচিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে প্রধান আলোচ্য হিসেবে স্থান পেয়েছে বিভিন্ন স্তরের স্থানীয় সরকার পরিষদের নির্বাচন এবং সারা দেশে ধাপে ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন পরিচালনার পরিকল্পনা ও সময় নির্ধারণ। এছাড়া জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) অনুবিভাগের প্রশাসনিক ও আর্থিক গতিশীলতা ফেরাতে সেখানকার কর্মকর্তাদের ক্ষমতা অর্পণ ও বণ্টন নিয়েও বিস্তারিত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

একইসঙ্গে ইসির পার্সোনালাইজেশন সেন্টারে এনআইডি কার্ড প্রিন্টিং ও ব্যবস্থাপনায় ব্যবহৃত মেশিনসমূহের বর্তমান হালনাগাদ অবস্থা, সঠিক রক্ষণাবেক্ষণ, পেন্ডিং থাকা কার্ড প্রিন্ট প্রক্রিয়া ত্বরান্বিত করা, বকেয়া বিল পরিশোধ এবং নতুন চুক্তি সম্পাদনের লক্ষে গঠিত বিশেষজ্ঞ কমিটির কার্যবিবরণী পর্যালোচনা ও চূড়ান্ত নীতিগত সিদ্ধান্ত প্রদান করা হবে এই সভায়। 

সভায় জাতীয় নির্বাচন পদক নীতিমালা ২০২৫-এর খসড়া প্রস্তাব অনুমোদন এবং এ সংক্রান্ত আনুষঙ্গিক বিষয়াদি নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘নতুন মৌসুমে সব ট্রফি জিততে চায় আর্সেনাল’

1

মুদরিকের প্রত্যাবর্তনে চেলসিতে স্বস্তি

2

সবার স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে: ডা. জুবাইদা রহমান

3

ইরানের ভয়ে গোপনে বিমান পাল্টানোর কথা স্বীকার করলেন ট্রাম্প

4

ইমরান খানের জন্য মানবিক আবেদন অস্ট্রেলিয়ার সাবেক ৭ অধিনায়কের

5

ইরান যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে যাবে: বিশ্লেষক

6

‘সে তার স্বামীর ক্ষমতা দেখাল, আমিও সবকিছু প্রকাশ করব’

7

কারও সঙ্গেই যোগাযোগ করছেন না মোজতবা খামেনি!

8

বিশ্বমঞ্চে আজ ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হবে বাংলাদেশ

9

বিশ্বকাপ স্বত্ব বিক্রির পরিকল্পনা বাতিলের আগেই ইনফান্তিনোকে

10

‘ইত্যাদি’ এবার জামালপুরে, থাকছে যেসব চমক

11

সড়কপথে যুক্ত হচ্ছে দ্বীপ জেলা ভোলা

12

ইরানি সেনাবাহিনীর কাছে নতুন সরঞ্জামের বিশাল মজুদ রয়েছে : মুখ

13

বাংলাদেশে এসে মধুমিতা : আপনাদের নিরাশ করব না

14

চতুর্থ সন্তানের বাবা হলেন জেডি ভ্যান্স, ভাঙলেন ১৫০ বছরের রেক

15

গাজায় বসবাসের অযোগ্য তাঁবুতে ৮ লাখের বেশি ফিলিস্তিনি

16

পার্বত্য জেলায় জলবায়ু সহনশীল জীবিকা উন্নয়নে ৫৮ কোটি টাকার পর

17

আল-আকসা মসজিদ প্রাঙ্গণে নেতানিয়াহু, করলেন প্রার্থনা

18

অবশেষে রিয়ালের সঙ্গে চুক্তি হচ্ছে দিওমান্দের

19

বাংলাদেশসহ ১৩ দেশের প্রতিরক্ষা জোটের প্রধান কমান্ডার নিয়োগ ক

20