Jahirul Hasan
প্রকাশ : Oct 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইরানি সেনাবাহিনীর কাছে নতুন সরঞ্জামের বিশাল মজুদ রয়েছে : মুখপাত্র

ইরানি সেনাবাহিনীর কাছে ক্ষেপণাস্ত্র ও ড্রোনসহ নতুন ধরনের রক্ষণাত্মক ও আক্রমাণাত্মক সরঞ্জামের বিশাল মজুত রয়েছে বলে দাবি করেছেন বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামি-নিয়া। আরও সরঞ্জাম প্রস্তুতের কার্যক্রম অব্যাহত আছে বলেও উল্লেখ করেছেন তিনি।

সোমবার রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল প্রেস টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রিগেডিয়ার জেনারেল আকরামি-নিয়া বলেন, “চলমান যুদ্ধ ইরান মূল্যবান অভিজ্ঞতা অর্জন করেছে এবং শত্রুর দুর্বলতাগুলো চিহ্নিত করে তা কাজে লাগানোর উপায় খুঁজে বের করেছে। শত্রুর মোকাবিলায় সেনাবাহিনীর আত্মবিশ্বাসও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।”

“যুদ্ধ চলাকালে প্রতিদিন আমাদের সরঞ্জামের উৎপাদন অব্যাহত ছিল এবং বর্তমানেও তা পুরোদমে চলছে। সেনাবাহিনীর কাছে বর্তমানে সমরাস্ত্র ও সরঞ্জামের বিশাল মজুদ রয়েছে এবং সামরিক সরঞ্জামের দিক থেকে তারা সম্পূর্ণ প্রস্তুত।”

সাক্ষাৎকারে তিনি জানান, ইরানের সেনাবাহিনী ইতোমধ্যেম নতুন সমরাস্ত্র ও যুদ্ধ সরঞ্জাম ব্যবহার করা শুরু করেছে এবং ড্রোন ও ক্ষেপণাস্ত্রের মতো কিছু কৌশলগত সামরিক সরঞ্জাম উপযুক্ত ও সঠিক সময়ে উন্মোচন করা হবে।

ইরানের পরমাণু প্রকল্প নিয়ে প্রায় দু’দশক ধরে বিরোধ চলার পর গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন বাহিনীর হামলার মধ্যে দিয়ে শুরু হয় যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ। ফেব্রুয়ারি মাসে এই যুদ্ধ চলার পর দু’বার যুদ্ধবিরতি ঘোষণা করেছে দু’পক্ষ এবং দুবারই তা ভঙ্গ  করেছে।

সর্বশেষ আগস্ট মাসে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান স্থগিত রাখার ঘোষণা দিয়ে দেশটির বিরুদ্ধে অর্থনৈতিক অভিযান ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ শুরু করেছে ওয়াশিংটন। সেই থেকে আপাতত বন্ধ আছে পরস্পরের দিকে লক্ষ্য করে ইরান ও যুক্তরাষ্ট্রের সামরিক হামলা।

তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বচনের পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করতে পারে মার্কিন বাহিনী।

সূত্র : আলজাজিরা, ওয়ানা নিউজ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রক্ষণভাগ ঢেলে সাজাতে চায় ম্যানইউ

1

গ্রামীণ ভারতে কাজে লাগবে স্টারলিঙ্ক, দাবি ইলন মাস্কের

2

সবার জন্য তারেক রহমানের কঠোর বার্তা

3

সেপ্টেম্বরে মুখোমুখি হচ্ছে ভারত-আফগানিস্তান, অনিশ্চিত বাংলাদ

4

সংবিধান সংশোধন কমিটির বৈঠক বর্জন রাষ্ট্র সংস্কার আন্দোলনের

5

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

6

নিউইয়র্কে এক বছরের জন্য স্কুল শিক্ষার্থীদের এআই ব্যবহারে নিষ

7

আগামী প্রজন্মের স্বার্থেই সংবিধান সংশোধন করা হবে: চিফ হুইপ

8

দেবের জন্য শুভশ্রীর খোলা চিঠি, লিখলেন মনের অব্যক্ত কথাগুলো

9

নিরপেক্ষ, সুশৃঙ্খল, সাশ্রয়ী ও সৎ অভিবাসন ব্যবস্থা গড়ে তুলতে

10

ছাত্রের মা'কে কুপ্রস্তাব; রাজি না হওয়ায় পিটিয়ে জখম

11

বিশ্বকাপ শেষে জুভেন্টাসের নজরে দিবু মার্তিনেজ

12

যুক্তরাষ্ট্রে ইতিহাস লিখলেন কাভান

13

ব্রাজিলের ‘বিদেশি হস্তক্ষেপ’ প্রত্যাখ্যানে চীনের সমর্থন

14

জনগণের শান্তি যারা নষ্ট করছে, তাদের বিরুদ্ধে দাঁড়াতে হবে

15

সূর্যবংশীকে আরও অপেক্ষা করতে বললেন গম্ভীর

16

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস : ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা

17

আমিষের ঘাটতি পূরণে মুক্ত জলাশয়ে মাছ চাষ জরুরি : স্পিকার

18

সংসদ সদস্যরা নিজ দলের সিদ্ধান্ত অনুযায়ী ভোট দেবেন : স্বরাষ্

19

ইউনিয়ন পরিষদসমূহে দলীয় প্রশাসক নিয়োগ অব্যাহত রাখায় জামায়াতের

20