Jahirul Hasan
প্রকাশ : Sep 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

সোসাইটি ফর সোশাল সাভির্সের উদ্যোগে ৩ হাজার ১৪০টি গাছের চারা বিতরণ

 শরীয়তপুর প্রতিনিধিঃ

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার বালার বাজারে সোসাইটি ফর সোশাল সার্ভিস (এসএসএস)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। এ উপলক্ষে ফলজ, বনজ ও ঔষধি গাছ বিতরণ করা হয়।

সোমবার ও মঙ্গলবার (২১ ও ২২ সেপ্টেম্বর) দুই দিনব্যাপী এ কর্মসূচিতে তারাবুনিয়া উচ্চ বিদ্যালয়, চর সেনসাস সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং এসএসএসের সদস্যদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন, তারাবুনিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হামিদুল হক, চর সেনসাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাবারক হোসেন, ভেদরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাসুম বালা, সোসাইটি ফর সোশাল সাভির্স (এসএসএস) এর ডামুড্যার এরিয়া ম্যানেজার মো. আবদুর রহমান, সখিপুর থানার সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক জিসান বালা, সাবেক সহ-সভাপতি ফয়সার মাঝি, সোসাইটি ফর সোশাল সাভির্স (এসএসএস) এর সখিপুর শাখার ব্যবস্থাপক ইলিয়াস হোসেন মোড়ল, সোসাইটি ফর সোশাল সাভির্স (এসএসএস) এর বালার বাজার শাখার ব্যবস্থাপক মো. নাসির উদ্দিনসহ স্কুলের ছাত্রছাত্রী বৃন্দ।

সখিপুর থানার সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক জিসান বালা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধিতে এসএসএসের এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণের মাধ্যমে প্রতিষ্ঠানটি পরিবেশ রক্ষার পাশাপাশি মানুষের কল্যাণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রমের জন্যe এসএসএস কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানাই। ভবিষ্যতেও তাদের এমন মহৎ উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশা করি।

এসএসএস ডামুড্যার এরিয়া ম্যানেজার মো. আবদুর রহমান বলেন, সোসাইটি ফর সোশাল সার্ভিস (এসএসএস) একটি জনকল্যাণমূলক প্রতিষ্ঠান হিসেবে দীর্ঘদিন ধরে মানুষের আর্থসামাজিক উন্নয়ন ও কল্যাণে কাজ করে আসছে। সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায়ও এসএসএস বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে থাকে। এরই ধারাবাহিকতায় আমাদের এ বৃক্ষ বিতরণ কর্মসূচি। ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণের মাধ্যমে সবুজায়ন বৃদ্ধি এবং মানুষকে বৃক্ষরোপণে উৎসাহিত করাই আমাদের লক্ষ্য। ভবিষ্যতেও এসএসএসের পক্ষ থেকে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
 
কর্মসূচির মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা ও বৃক্ষরোপণে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছ বিতরণ করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই ব্যর্থ হলে ‘শেখরাজ্য’ প্রতিষ্ঠা হতো বাংলাদেশে : মঞ্জু

1

গুম-খুন ও শহীদ পরিবারের সদস্যদের নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্

2

সৌদি আরবের ৮ ট্যাংকারে হামলার দাবি হুথিদের

3

ফিফা সভাপতির ওপর আস্থা হারিয়ে এবার পদত্যাগ করলেন শান্দোর চ্য

4

দেরিতে হলেও জাতির ঘাড় থেকে স্বৈরাচারের কালো ছায়া সরে গেল

5

রুশ ড্রোন ঠেকাতে হিমশিম খাচ্ছে ইউক্রেন, ভরসা এখন ৫০ বছরের পু

6

বাংলাদেশ দুর্দান্ত খেলেছে: কামিন্স

7

বেরোবি শিক্ষকের নামে ফেসবুকে ফেক আইডি, থানায় জিডি

8

ট্রাম্পের ‘ইকোনমিক ডি-ডে’ অভিযান যুক্তরাষ্ট্রের পরাজয়কে আরও

9

আত্মহত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার প্রিন্স মামুন

10

আদালতের শর্ত ভঙ্গ করে সভা: মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মা

11

প্রতিবছর বিপিএল অনুষ্ঠিত হওয়া উচিত: ক্রীড়া প্রতিমন্ত্রী

12

হামজা চৌধুরীকে দেখেই বাংলাদেশের হয়ে খেলতে অনুপ্রাণিত এডাম আব

13

বন্ধ কারখানা চালু ও বিনিয়োগ আকর্ষণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্র

14

নিরাপত্তার আশঙ্কায় সামরিক বাহিনী বাড়ানোর পথে পোল্যান্ড

15

অটো-টিউন ব্যবহার করেন সনু নিগম, স্বীকার করলেন নিজেই

16

ফ্যামিলি কার্ড আর দেড় শ টাকার লাঞ্চ ছাড়া সরকারের কোনো সাফল্য

17

আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধানের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তর

18

হুথিদের ওপর হামলার জন্য ট্রাম্পকে দুবার ফোন, সৌদি যুবরাজকে য

19

কেপ ভার্দের দায়িত্ব ছাড়ছেন বুবিস্তা, নতুন ঠিকানা মরক্কো

20