Jahirul Hasan
প্রকাশ : Oct 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

মাত্র ১ ইউরোতে বিক্রি হলো জিদানের সাবেক ক্লাব

একটা সময় ফ্রান্স ফুটবলের সবচেয়ে বড় ক্লাব ছিল। কিন্তু বহু বছর ধরে আর্থিক সমস্যার কারণে বোর্দো নেমে গেল ষষ্ঠ বিভাগে!

যে ক্লাব ছয়টি ফরাসি লিগ শিরোপা জিতেছে এবং একটা সময় তাদের জন্য খেলতেন জিনেদিন জিদান, সেই ফুটবল ক্লাবকে কেনার কথা ভাবতেই রোমাঞ্চ অনুভব করার কথা। আর সেই ক্লাবকে কিনতে যদি মাত্র ১ ইউরো দিতে হয়! শুনে নিশ্চয় বিশ্বাস হবে না। কিন্তু ফরাসি ফুটবলের অন্যতম ঐতিহাসিক ক্লাব জিরোনদিন্স দে বোর্দোর ক্ষেত্রে এমনটাই ঘটেছে।

এক সময় ইউরোপের সবচেয়ে বড় দলগুলোর বিপক্ষে খেলা ক্লাবটি কয়েক বছর ধরে আর্থিক জটিলতার পর প্রতীকী মূল্য ১ ইউরোতে বিনিয়োগ গ্রুপ পার্ক বেঞ্চের কাছে বিক্রি হয়ে গেল। চার বছর আগেও শীর্ষ লিগে খেলা দলটি চলতি মৌসুমে খেলবে ষষ্ঠ স্তরে!

বোর্দোকে যারা চেনেন না, তাদের কাছে এটি ছোট দল। অতীতে এর সুনাম কিন্তু ছিল। ২০০৯ সালে তারা ষষ্ঠবার ফরাসি লিগ জিতেছিল। ১৯৯৬ সালে জুভেন্টাসে যোগ দেওয়ার পর এই ক্লাবে খেলেছিলেন জিদান এবং পরে তিনি হয়ে যান সর্বকালের অন্যতম সেরা ফুটবলার।

এই ক্লাব থেকেই উঠে এসেছেন বিশ্বকাপ জয়ী বিজেন্তে লিজারাজু ও ক্রিস্টোফে দুগারের মতো তারকারা।

কিন্তু আর্থিক জটিলতায় সবকিছু বদলে গেছে। ২০২২ সালে লিগ ওয়ান থেকে অবনমন হয়। আর্থিক সমস্যা কাটিয়ে উঠতে না পারায় ২০২৪ সালে তারা পেশাদার ক্লাবের মর্যাদা হারায়। ফ্রান্সের জাতীয় প্রতিযোগিতা থেকেও নির্বাসিত হয় তারা।

নতুন মালিক যে কেবল একটি চকলেট বারের দামে ঐতিহাসিক ফুটবল ক্লাব কিনছে তা নয়। তারা এর ঋণের দায় নিচ্ছে। এএফপি-এর প্রতিবেদন বলছে, ১২ বছর মেয়াদী একটি পুনর্গঠন পরিকল্পনার আওতায় ক্লাবটির ঋণ ২৬ মিলিয়ন ইউরো থেকে কমিয়ে ১৩ মিলিয়ন ইউরো করা হচ্ছে।

এই পরিকল্পনার অনুমোদন পেতে আগামী ২০ অক্টোবর একটি বাণিজ্যিক আদালতের সামনে দাঁড়াতে হচ্ছে নতুন মালিকদের। বছরের পর বছর অনিশ্চয়তা শেষে এই মালিকানা হস্তান্তরের কারণে বোর্দো সমর্থকরা কিছুটা আশা দেখতে পাচ্ছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্ক টাইমসের চাঞ্চল্যকর বিশ্লেষণ : ইরান যুদ্ধে পরাজয়ের

1

মেইল ভোট নিয়ে ট্রাম্পের পরিকল্পনা আটকে দিল মার্কিন সুপ্রিম ক

2

যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি ন

3

জামালদের আড়ালে রাখছে বাফুফে নাকি ডুলি?

4

আর্জেন্টিনার জার্সিতে মেসির ‘শেষ জাদু’ কোথায় দেখবেন?

5

সংসদীয় দায়িত্ব বণ্টন, প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্ব

6

জুলাই শহীদদের আত্মত্যাগ বৃথা যাবে না : মির্জা ফখরুল

7

রিয়ালের লাভ-ক্ষতির অঙ্কে ভিনিসিয়ুসের দিকে নজর আর্সেনালের

8

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

9

মুন্সীগঞ্জে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বো

10

মশা নিধনে দেশীয় উদ্ভাবন পরীক্ষামূলক প্রয়োগে মির্জা ফখরুলের আ

11

ইজতেমার সময় গাজীপুরের স্থানীয় নির্বাচন নয়, সিইসির কাছে আবেদন

12

প্রধানমন্ত্রীর ফেনী সফরের নতুন তারিখ ঘোষণা

13

পৃথিবীর কোনো জ্যোতিষী ভাবেনি আ. লীগ পালিয়ে বিদায় নেবে : ধর্ম

14

‘হনুমান অংশ’ সিক্যুয়েলে কি দেখা যাবে কোহলি-আনুশকাদের?

15

রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

16

ক্ষতিগ্রস্ত উন্নয়নশীল দেশগুলোর জন্য জলবায়ু পদক্ষেপ একটি টিক

17

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

18

ওয়াকআউট করা নেতাদের ‘কাপুরুষ’ বললেন নেতানিয়াহু

19

ধানমন্ডি-৩২ এ জয় বাংলা স্লোগান-শিঙাড়া বিতরণের অভিযোগে মারধর,

20