Jahirul Hasan
প্রকাশ : Oct 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

রাশিয়া ও ইউক্রেন জ্বালানি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে: ট্রাম্প

রাশিয়া ও ইউক্রেন জ্বালানি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে রবিবার জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে ট্রাম্প জানান, অবিলম্বে এই জ্বালানি যুদ্ধবিরতি কার্যকর হচ্ছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। এছাড়া কিয়েভ বা মস্কোর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এই বিষয়ে কোনো সত্যতা নিশ্চিত করা হয়নি।

এদিকে, রাশিয়ার সঙ্গে যুদ্ধ অবসানে সমঝোতায় পৌঁছাতে ইউক্রেনে নতুন প্রেসিডেন্ট নির্বাচনের পরামর্শ দিয়েছেন ট্রাম্প। একইসঙ্গে রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের হামলা বন্ধের আহ্বান জানিয়ে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সতর্ক করেছেন তিনি। ট্রাম্পের এমন বক্তব্যের একদিন আগেই রাশিয়ার সঙ্গে বিপুল পরিমাণ ডিজেল সরবরাহের সমঝোতার কথা সামনে আসে।

এশিয়ান নিউজ ইন্টারন্যাশনালের (এএনআই) প্রতিবেদনে বলা হয়, শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব মন্তব্য করেন ট্রাম্প। তার মতে, রাশিয়ার সঙ্গে আলোচনার মাধ্যমে যুদ্ধ বন্ধে কার্যকর সমঝোতায় পৌঁছাতে ইউক্রেনের এমন নেতৃত্ব প্রয়োজন, যারা চুক্তি সম্পাদনে সক্ষম। জেলেনস্কিকে উদ্দেশ করে ট্রাম্প বলেন, রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের সামরিক অভিযান নিয়ে তার আপত্তি নেই। তবে তেল শোধনাগারে হামলা চালানো উচিত নয়। বিশেষ করে ডিজেল উৎপাদনকারী স্থাপনাগুলোতে হামলার কারণে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ব্যাহত হতে পারে বলে মনে করেন তিনি।

ট্রাম্পের ভাষ্য, ‘আমরা তাকে বলেছিলাম, রাশিয়ার বিরুদ্ধে যা খুশি করতে পারেন, কিন্তু তেল শোধনাগারে হামলা করবেন না। কারণ, এটি বিশ্বজুড়ে সমস্যা তৈরি করবে। অথচ তিনি ডিজেল উৎপাদন স্থাপনায় হামলা করছেন। তাকে অবশ্যই এটি বন্ধ করতে হবে।’

রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনা নিয়েও জেলেনস্কির ভূমিকার সমালোচনা করেন মার্কিন প্রেসিডেন্ট। তার দাবি, সমঝোতায় পৌঁছানোর একাধিক সুযোগ থাকলেও ইউক্রেনের প্রেসিডেন্ট সেগুলো কাজে লাগাননি।

ট্রাম্প বলেন, আমার পরামর্শ হলো, তাদের এমন একজন নতুন নেতা খুঁজে নেওয়া উচিত, যিনি চুক্তি করতে পারবেন। কারণ, তিনি (জেলেনস্কি) অনেক চুক্তি করতে পারতেন, কিন্তু কোনো এক কারণে তা করেননি। এরপরই তিনি বলেন, ‘ইউক্রেনের নতুন প্রেসিডেন্ট পাওয়ার সময় এসেছে।’

ট্রাম্পের এসব মন্তব্যের আগে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে রাশিয়ার সঙ্গে ডিজেল সরবরাহের একটি সমঝোতার কথা জানান তিনি। ট্রাম্পের দাবি, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার পর রাশিয়া যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক বাজারে বিপুল পরিমাণ ডিজেল সরবরাহ করতে সম্মত হয়েছে। 

সূত্র: রয়টার্স

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মডেল মসজিদে ধর্মীয় শিক্ষা-জনসচেতনতায় জোর, প্রকাশিত ব্যবস্থাপ

1

গণভোটের রায় মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জামায়াত আমিরের

2

স্পিকারের সামনে বিরোধী দলীয় নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রীর বাকযুদ

3

ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন

4

রুশ ড্রোন ঠেকাতে হিমশিম খাচ্ছে ইউক্রেন, ভরসা এখন ৫০ বছরের পু

5

‘মেসির চেয়েও ভালো ফুটবল খেলছে ইয়ামাল’

6

জাতীয় দলে খেলা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন নেইমার

7

গাজা চুক্তি মানতে নেতানিয়াহুর ওপর যুক্তরাষ্ট্রের চাপ প্রয়োগ

8

মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াব

9

২০৩০ পর্যন্ত পিএসজির দায়িত্বে এনরিকে

10

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

11

কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে জাতিসংঘে বাংলাদেশের প্রস্তাব গৃহীত

12

রোহিঙ্গা সংকট মোকাবিলায় ইউএন উইমেনের সহযোগিতা চান পররাষ্ট্র

13

ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফ

14

অপারেশন ডন অব ইয়েমেন : ১৮৬০ হুতি যোদ্ধা হতাহতের দাবি ইয়েমেনি

15

ভারতে তীব্র হচ্ছে বিক্ষোভ, শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাইলেন রাহ

16

যুক্তরাষ্ট্র্র-ব্রাজিল কূটনৈতিক দ্বন্দ্ব তুঙ্গে

17

জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে বিএনপির ভারপ্রাপ্ত

18

বেরোবিতে টানা ২য় দিনের মতো পদোন্নতির দাবিতে কর্মচারীদের অবস্

19

জ্বালানি খাত: মার্কিন ব্যবসায়ীদের অংশগ্রহণ বৃদ্ধিতে যুুক্তরা

20