Jahirul Hasan
প্রকাশ : Jul 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফাইনাল হারের পরও স্কালোনির পাশে আর্জেন্টিনার সাবেক তারকা


টানা কয়েক বছর ধরে আর্জেন্টিনা ফুটবলের  অন্যতম সফল সময়গুলোর পেছনের কারিগর লিওনেল স্কালোনি। তাই বিশ্বকাপ ফাইনালে হারের হতাশার মধ্যেও তাকে সরানোর কোনো প্রয়োজন দেখছেন না দেশটির কিংবদন্তি ডিফেন্ডার হাভিয়ের জানেত্তি। বরং তার মতে, স্কালোনি এবং তার পুরো কোচিং স্টাফকে দায়িত্বে বহাল রাখা উচিত।

স্কালোনির অধীনে আর্জেন্টিনা গত কয়েক বছরে অভূতপূর্ব সাফল্য পেয়েছে। তার কোচিংয়ে দলটি পাঁচটি বড় আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিয়ে চারবার ফাইনালে উঠেছে এবং জিতেছে তিনটি শিরোপা। ২০১৯ কোপা আমেরিকায় তৃতীয় হওয়াই ছিল তার সময়ের সবচেয়ে খারাপ ফলাফল। এরপর টানা দুইবার কোপা আমেরিকার শিরোপা জেতে আলবিসেলেস্তেরা।

এরপর আসে ২০২২ কাতার বিশ্বকাপের ঐতিহাসিক সাফল্য। লিওনেল মেসির নেতৃত্বে বিশ্বচ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। সদ্য সমাপ্ত ২০২৬ বিশ্বকাপেও দলটি ফাইনালে পৌঁছেছিল, তবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপা ধরে রাখার স্বপ্ন ভেঙে যায়।

ফাইনাল শেষে সংবাদ সম্মেলনে আবেগাপ্লুত হয়ে পড়েন স্কালোনি। চোখের জল সামলাতে না পেরে তিনি জানান, নিজের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লাউদিও তাপিয়ার সঙ্গে আলোচনা করবেন।

আগামী ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবরের মধ্যে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। তার আগেই স্কালোনি ও এএফএ প্রধানের মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে। সেই বৈঠকের ফলাফলের দিকেই এখন তাকিয়ে আছেন সমর্থকেরা।

তবে আর্জেন্টিনার সাবেক অধিনায়ক ও ইন্টার মিলানের কিংবদন্তি ডিফেন্ডার হাভিয়ের জানেত্তির অবস্থান স্পষ্ট। স্প্যানিশ সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, স্কালোনির নেতৃত্বে জাতীয় দল সঠিক পথেই এগোচ্ছে।

জানেত্তি বলেন, 'আমি আশা করি স্কালোনি এবং তার পুরো টেকনিক্যাল স্টাফ দায়িত্বে থাকবে। কারণ জাতীয় দল এমন কিছু মানুষের হাতে আছে, যাদের ওপর পুরোপুরি ভরসা করা যায়।'

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আফ্রিকার দেশ বেনিনে যাচ্ছেন সাফ প্রেসিডেন্ট খিয়াং নয়ন

1

অসচ্ছলদের আগে ফ্যামিলি কার্ড দিতে হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী

2

কিশোরীকে ধর্ষণের অভিযোগে রিপন মিয়ার বিরুদ্ধে মামলা

3

বেরোবি শহিদ ফেলানী হলের আধুনিক রিডিং রুম ও সেমিনার রুমের উদ্

4

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তরুণী ও দুই ভাইবোনকে নির্যাতন, গ্র

5

ঢাবিতে মেট্রোরেলের তারে কাপড়, ৪০ মিনিট বন্ধ মতিঝিল-উত্তরা ট্

6

রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সৌজন্য সাক্ষাৎ

7

বাড়ি থেকে পালিয়ে তেলাপোকাদের আন্দোলনে যোগ দিচ্ছেন শিক্ষার্থী

8

দেশ গঠনে বিএনপি নেতাকর্মীদের প্রতি তারেক রহমানের চার বিশেষ আ

9

যুদ্ধ দীর্ঘায়িত করার পরিকল্পনা করছে ইরান: মার্কিন গোয়েন্দা

10

জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রা

11

হরমুজ ঘিরে বড় সিদ্ধান্তহীনতায় যুক্তরাষ্ট্র

12

যুক্তরাষ্ট্র-ইরানের গোপন মধ্যস্ততায় ইরাকি নেতা বারজানি!

13

ফিফাকে ঘুষ দেওয়ার কথা স্বীকার করলেন আর্জেন্টাইন দুই ব্যবসায়ী

14

সংসদীয় দায়িত্ব বণ্টন, প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে দায়িত্ব

15

‘বিশ্বকাপ বিক্রি করার সম্পদ নয়’, ফিফার পরিকল্পনার সমালোচনায়

16

এবার পুলিশের বিশেষ দায়িত্বে শহিদ আফ্রিদি

17

লাখ টাকা ভাতা পেয়েও খেপ খেলছেন ফুটবলাররা, যা বললেন ক্রীড়া প্

18

খালেদা জিয়ার দেখিয়ে দেওয়া গণতন্ত্রের পথেই বিএনপির পথচলা : রি

19

ফের রাজপথে নামার হুমকি ককরোচ জনতা পার্টির

20