Jahirul Hasan
প্রকাশ : Oct 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভেদরগঞ্জে ৩ হাজার ৩৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মাহাবুব তালুকদার, শরীয়তপুর প্রতিনিধি:  

শরীয়তপুরের ভেদরগঞ্জে অভিযান চালিয়ে ৩ হাজার ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ টিটু আকন নামে এক চিহ্নিত মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ ৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকালে ভেদরগঞ্জ পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের টিটু আকনের নিজ বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, শরীয়তপুরের পুলিশ সুপারের দিকনির্দেশনা এবং ভেদরগঞ্জ সার্কেলের সার্বিক তত্ত্বাবধানে ভেদরগঞ্জ থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

অভিযানের সময় টিটু আকনের বাড়িতে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে তার দেখানো মতে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৩ হাজার ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার টিটু আকন ভেদরগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি শুকুর আকনের ছেলে।

পুলিশের দাবি, টিটু আকন একজন পেশাদার ও চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিষয়ে পুলিশ ক্রাইম ডাটা ও পিসিপিআর (PCPR) যাচাই করে ভেদরগঞ্জ ও মাদারীপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা পাঁচটি মামলার তথ্য পেয়েছে।

ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি, টিটু আকনের বাড়িতে বিপুল পরিমাণ ইয়াবা মজুত রয়েছে। তথ্যের ভিত্তিতে আমরা সেখানে অভিযান পরিচালনা করি। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার বাড়িতে তল্লাশি চালানো হয়। একপর্যায়ে তার দেখানো মতে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৩ হাজার ৩৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আসামির বিরুদ্ধে ভেদরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও একটি নতুন মামলা রুজু করা হয়েছে। মামলার পর তাকে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শপথ নিলেন পিএসসির নবনিযুক্ত চেয়ারম্যান নাজমুজ্জামান ভূঁইয়া

1

কুয়াকাটা বা পটুয়াখালীতে এয়ারপোর্ট করার চেষ্টা করছি : নুর

2

আইপিএলের আর্থিক লেনদেন নিয়ে উদ্বিগ্ন গাভাস্কার

3

১২ বছরে ১১৭ কার্গো এলএনজি কিনবে সরকার

4

নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে আইন সংস্কারের সুপারিশ ম

5

সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ, প্রয়োজন হলে জানা‌বে নেপাল

6

সৌদি আরবে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেফতার

7

পদত্যাগপত্রে যা লিখেছেন রাষ্ট্রপতি

8

স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যত

9

সম্পত্তি হস্তান্তর আইনের সংশোধনী বৃদ্ধ বাবা-মাকে স্বস্তি দেব

10

স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে হব

11

অভিবাসী ইস্যুতে আফ্রিকায় সরকারি সফর স্থগিত নাইজেরিয়ার

12

আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান রাষ্ট্র

13

ফিলিপাইনে ঘূর্ণিঝড়ে নিহত ২৩, বাস্তুচ্যুত হাজারো মানুষ

14

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করুন ; সর্বত্র নারীর অধিকার প্রতিষ

15

আজারবাইজান-জর্জিয়ায় ইরানি ফ্লাইট চলাচল বন্ধ

16

শরীয়তপুরে শেখ ইয়াসিনের উদ্যোগে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদ

17

সৌদিতে হুথিদের হামলা, বিদেশিসহ আহত অনেকে

18

‘কোনো অজুহাত নয়, আমরা ভালো ব্যাট করিনি’

19

সান্তোসকে ফিফার নিষেধাজ্ঞা থেকে উদ্ধার করলেন নেইমার

20