Jahirul Hasan
প্রকাশ : Oct 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে ইতিহাস লিখলেন কাভান

মাত্র ১৭ বছর বয়সেই ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান। মেক্সিকোর বিপক্ষে যুক্তরাষ্ট্রের ৩-০ গোলের জয়ে দুর্দান্ত এক গোল করে দেশটির জাতীয় দলের ইতিহাসে সবচেয়ে কম বয়সী গোলদাতা হয়েছেন এই মিডফিল্ডার।

গ্লেনডেলের স্টেট ফার্ম স্টেডিয়ামে ম্যাচের ৬৩তম মিনিটে গোলটি করেন সুলিভান। মেক্সিকোর গোলকিপার রাউল রাঙ্গেল এগিয়ে এসে বল বাড়ান নিজ দলের খেলোয়াড়ের দিকে। সেই বলটি কেড়ে নিয়েই প্রায় চল্লিশ গজ দূর থেকে গোলকিপারের মাথার ওপর দিয়ে বল জালে জড়ান কাভান।

১৭ বছর ৫ দিন বয়সে গোল করে যুক্তরাষ্ট্রের জাতীয় দলের ইতিহাসে সবচেয়ে কম বয়সী গোলদাতা এখন কাভান। চার দিন আগে এই রেকর্ডটি নিজের করেছিলেন ম্যাথিস আলবার্ট।

মঙ্গলবার চিলির বিপক্ষে ১৭ বছর ১৩১ দিন বয়সে গোল করেন আলবার্ট। কাভানের গোলের কারণে যুক্তরাষ্ট্রের সর্বকনিষ্ঠ গোলদাতার তালিকায় তিনি নেমে গেছেন দুই নম্বরে। তারও আগে রেকর্ডটি ছিল ক্রিশ্চিয়ান পুলিসিচের দখলে, ১৭ বছর ২৫৩ দিন বয়সে গোল করেছিলেন তিনি।

জাতীয় দলের হয়ে এটি ছিল কাভানের তৃতীয় ম্যাচ। গত সপ্তাহে অভিষেকের ম্যাচেই তিনি যুক্তরাষ্ট্রের হয়ে ফ্রেডি আদুর পর সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে শুরুর একাদশে নামার রেকর্ড গড়েছিলেন।

ম্যাচশেষে কাভান বলেন, ‘এটা আমার জীবনের সবচেয়ে অবিশ্বাস্য মুহূর্ত। তিন, চার, পাঁচ, ছয় বছর বয়স থেকেই আপনি এমন মুহূর্তের স্বপ্ন দেখেন। আমি এই মুহূর্তটি কল্পনা করেছি। শুধু আজকের কয়েক ঘণ্টা নয়, পুরো জীবনজুড়েই।’

ফিলাডেলফিয়া ইউনিয়নের এই মিডফিল্ডার আরও বলেন, ‘আমার পরিবার ও আমার জন্য এটি অবিশ্বাস্য এক মুহূর্ত। জাতীয় দলের হয়ে এমন সুযোগ পাওয়া সম্মানের। কোচরা আমার ওপর আস্থা রেখেছেন, সুযোগ দিয়েছেন এ জন্য আমি সত্যিই কৃতজ্ঞ।’

গোলের মুহূর্তের কথা বলতে গিয়ে সুলিভান জানান, বলটি জালে না যাওয়া পর্যন্ত বেশ নার্ভাস ছিলেন। ‘আমি শুধু বলটা তুলে দিয়েছিলাম। আশা করছিলাম ক্রসবারে না লাগে কিংবা ওপর দিয়ে চলে না যায়। বলটা যখন বাতাসে ছিল, তখন নার্ভাস হয়ে পড়েছিলাম। এরপর কী হয়েছে, সেটাই যেন ঝাপসা।’

মেক্সিকোর বিপক্ষে যুক্তরাষ্ট্রের হয়ে ম্যাচের প্রথম গোলটিও আসে এক কিশোরের পা থেকে। ১৮ বছর বয়সী জুলিয়ান হল প্রথমার্ধে জিও রেইনার পাস থেকে গোল করেন। ৮৫তম মিনিটে গোল করে যুক্তরাষ্ট্রের জয় নিশ্চিত করেন মালিক টিলম্যান।

বিশ্বকাপের শেষ ষোলোয় বেলজিয়ামের কাছে হারের পর এটি ছিল যুক্তরাষ্ট্রের টানা তৃতীয় প্রীতি ম্যাচ জয়। নতুন প্রজন্মের খেলোয়াড়দের নিয়ে মরিসিও পচেত্তিনোর দল নতুন করে আত্মবিশ্বাস ফিরে পাচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর নির্দেশনায় চরের স্কুলে বেরোবি রোভার স্কাউটের

1

খুব শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ: ট্রাম্প

2

মক্কায় ড্রোন হামলার অভিযোগ নিয়ে সতর্কতা অবলম্বনের আহ্বান ইরা

3

সাইবার সুরক্ষা আইনে গণমাধ্যমের কণ্ঠ রোধের সুযোগ রাখা হবে না:

4

যুক্তরাষ্ট্র ও জাপানের সঙ্গে যৌথ সামরিক মহড়া করবে দক্ষিণ কোর

5

সেই নাটালি হার্পসহ তিন নারী সহকারীকে ৫৫ লাখ করে টাকা দিলেন ট

6

আসামে বন্যায় মৃত বেড়ে ৮২, পানিবন্দি প্রায় দুই লাখ

7

জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে ট্রাম্পের প্রস্তাবে যে শর্তে র

8

ইরানের হামলায় তিন মার্কিন সেনা নিহত: চীনা স্যাটেলাইট তথ্য ব্

9

পর্তুগালের নেতৃত্বে অস্ট্রেলিয়ার সাবেক তারকা, আছেন বাংলাদেশে

10

জাতিসংঘের বিশ্বমঞ্চে যে কৃতিত্ব শুধুই জিয়া পরিবারের

11

পরিবেশ সংরক্ষণে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

12

শরীয়তপুরে কথিত শ্রমিক সংগঠনের নামে চালকদের কাছ থেকে চাঁদা আদ

13

ইতালি ও বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কৌশলগতভাবে আরও বিস্

14

রিয়ালে ফিরতে পর্তুগালের প্রস্তাব ফিরিয়েছিলেন মরিনহো

15

ডামুড্যায় নিখোঁজের ছয় ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি গলাকাটা মরদে

16

নিউইয়র্কে আরএসএস প্রধানের অনুষ্ঠানের বিরোধীতা মামদানির

17

দক্ষিণ লেবাননে ‘পাইলট জোন’ চালুর ঘোষণা যুক্তরাষ্ট্রের

18

তৃতীয় পক্ষের মাধ্যমে তদন্ত চেয়ে উয়েফা, এএফসি ও কনকাকাফের যৌথ

19

জাতীয় রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

20