Jahirul Hasan
প্রকাশ : Oct 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

নতুন ক্লাব খুঁজে পেলেন সাবেক ম্যানসিটি তারকা

সৌদি আরবে তিনটি ট্রফি জিতে আল আহলি ছেড়েছেন রিয়াদ মাহরেজ। ম্যানচেস্টার সিটির সাবেক উইঙ্গার এবার নতুন অধ্যায় শুরু করছেন মধ্যপ্রাচ্যে। কাতারি ক্লাব আল শামাল এসসির সঙ্গে চুক্তিতে সম্মত হয়েছেন তিনি।

কাতার স্টার্স লিগে খেলোয়াড়ি ক্যারিয়ার চালিয়ে নিতে প্রাথমিকভাবে এক বছরের চুক্তি করেছেন মাহরেজ। চাইলে আরেকটি মৌসুম খেলতে পারবেন তিনি। আলজেরিয়ান আউটলেট ডিজেডফুট প্রথম এই খবর দিয়েছে। তারপর কাতারি প্ল্যাটফর্ম উইনউইন-ও একই তথ্য জানিয়েছে। চুক্তির আনুষ্ঠানিকতা সারার আগে স্বাস্থ্য পরীক্ষা করতে আগামী সপ্তাহের শুরুতে কাতারে উড়াল দেবেন ৩৫ বছর বয়সী তারকা।

উইনউইন বলছে, একাধিক ইংলিশ ক্লাব, এমএলএস ক্লাব ও স্থানীয় লিগ প্রতিদ্বন্দ্বীদের আগ্রহকে ছাপিয়ে আল শামালের প্রস্তাবকে প্রাধান্য দিয়েছেন মাহরেজ। ঘরোয়া সূচি ও এএফসি চ্যাম্পিয়নস লিগ এলিটে কেন্দ্রীয় ভূমিকা রাখতে পারার ব্যাপারে আশ্বস্ত হওয়ার পর ক্লাবটিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।

২০২৬ বিশ্বকাপে আলজেরিয়ার সঙ্গে খেলার পর আন্তর্জাতিকত অবসর নেন মাহরেজ। সেখানে দীর্ঘদিনের আন্তর্জাতিক সতীর্থ বাগদাদ বোনেজাকে আক্রমণভাগে সঙ্গী হিসেবে পাবেন তিনি।

এর আগে আল আহলির জার্সিতে ১২২ ম্যাচ খেলে ৩৭ গোল ও ৪৬ অ্যাসিস্টে টানা এএফসি চ্যাম্পিয়নস লিগ ও একটি সৌদি সুপার কাপ জেতেন মাহরেজ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাউন্টিতে খেলার এনওসি পাননি শরীফুল

1

ইসরায়েলে নেতানিয়াহুর বিরুদ্ধে রাজপথে বিক্ষোভ

2

ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফ

3

সরকারের সঙ্গে বৈঠকেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজ

4

ফিলিস্তিনের পশ্চিমতীরে রাতভর ইসরায়েলি সেনাদের তাণ্ডব

5

গাজার কিছু লোকের বেঁচে থাকার অধিকার নেই, তারা মানুষও না

6

জাতিসংঘের বিশ্বমঞ্চে যে কৃতিত্ব শুধুই জিয়া পরিবারের

7

মধ্যপ্রাচ্যের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ওপর এককভাবে নির্ভর ন

8

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনেও কাটছে জট

9

দক্ষিণ লেবাননে ‘পাইলট জোন’ চালুর ঘোষণা যুক্তরাষ্ট্রের

10

নারীদের বিরুদ্ধে প্রযুক্তিনির্ভর সহিংসতা ঠেকাতে বৈশ্বিক পদক্

11

এখন সময় দেশ গড়ার, জনগণের জন্য কাজ করার: প্রধানমন্ত্রী

12

দক্ষ যুবসমাজ গড়তে সরকার বদ্ধপরিকর: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্র

13

রিয়ালের লাভ-ক্ষতির অঙ্কে ভিনিসিয়ুসের দিকে নজর আর্সেনালের

14

রাজনৈতিক বিতর্ক নয়, গবেষণা ও উদ্ভাবনে গুরুত্ব দেওয়ার আহ্বান

15

প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য

16

‘আমাকে কিছুই জানানো হয়নি’, ‘সরকে চুনর’ বিতর্কে নোরা

17

শরীয়তপুরে শেখ ইয়াসিনের উদ্যোগে বেঁদেপল্লীর যুবকদের ক্রীড়া সা

18

মানচিত্র নিয়ে বিতর্কিত পোস্ট ট্রাম্পের, মার্কিন রাষ্ট্রদূতকে

19

তোমার মতো ‘প্রাক্তন’ আমরাও চাই, শুভশ্রীকে ভক্তদের খোঁচা

20