Jahirul Hasan
প্রকাশ : Oct 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

‘ক্ষমতা’র সুযোগ পেয়ে ‘ধন্য’ কোয়েল

ভারতের পশ্চিমবঙ্গের রাজনীতিতে এখন আলোচনার কেন্দ্রে কোয়েল মল্লিক। তৃণমূল কংগ্রেস ছেড়ে তিনি যোগ দিলেন বিজেপিতে। শুধু তাই নয়, নরেন্দ্র মোদির দলের হয়ে তিনি সামনে রাজ্যসভা নির্বাচনেও অংশ নেবেন।

এ খবর রবিবারই (৪ অক্টোবর) জানা গেছে। প্রকাশ্যে আসার পর থেকে তীব্র সমালোচনার শিকারও হচ্ছেন অভিনেত্রী। আজ সোমবার গণমাধ্যমের মুখোমুখি হন কোয়েল। সেখানে বিজেপিতে যোগদান এবং নেটিজেনদের সমালোচনা নিয়ে নানা কথা বলেছেন তিনি।

কোয়েল বলেন, ‘আপার হাউজের সদস্য হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। কারণ এটা একটা বিশাল দায়িত্ব। দেশের মানুষের সেবা করার ধর্ম আমরা সবসময়ই পালন করে থাকি। ফলে একটা প্ল্যাটফর্ম পেলে ক্ষমতাটা অনেক বেড়ে যায়; সেই সুযোগটা পেয়ে আমি অনেক আনন্দিত।’

বিজেপির রাজ্যসভার প্রার্থী হওয়ার নেপথ্যে দলটির বড় দুই নেতাকে কৃতিত্ব দিলেন কোয়েল। তার ভাষ্য, ‘ধন্যবাদ জানাতে চাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে, তারাই আমাকে সিলেক্ট করেছেন। গত কয়েক মাসে বাংলায় যে উন্নয়ন শুরু হয়েছে, তাতে আমরা খুবই আনন্দিত। মনে হয়, এটাই দরকার।’

তৃণমূলের রাজ্যসভা সদস্য ছিলেন কোয়েল। কয়েক মাস আগে বিধানসভা নির্বাচনে দলটির পরাজয়ের পর পদত্যাগ করেন অভিনেত্রী। এবার তো দলই পাল্টে নিলেন। এ নিয়ে সমালোচনা হচ্ছে দেদার। সে বিষয়ে কোয়েল বলেন, ‘আমার তাদের প্রতি কোনো রাগ নেই। হয়তো আমি সাইকোলজিতে পড়েছি বলে এই ধৈর্যের মানসিকতা আমার রয়েছে। তারা অন্যকে অপমান করে যে আরাম পেয়েছে, সেটা তাদের ক্ষোভ থেকে। তারা যদি আনন্দে বা সুখে থাকত, তাহলে অন্যকে অপমান করে, টক্সিসিটি ছড়িয়ে আনন্দ পেতো না। তাদের মানসিক সুস্থতা কামনা করি।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবসরের সিদ্ধান্ত নিয়েছেন মেসি, প্রস্তুতি নিচ্ছে এএফএ

1

‘ইন্ডাস্ট্রির সঙ্গে সমন্বয় হলে গবেষণায় ব্যাপক পরিবর্তন আসবে’

2

বাড়ি থেকে পালিয়ে তেলাপোকাদের আন্দোলনে যোগ দিচ্ছেন শিক্ষার্থী

3

৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ :

4

ফুটপাত পুনর্দখল রোধে কঠোর অবস্থানে ডিএনসিসি : প্রশাসক

5

শরীয়তপুরে শেখ ইয়াসিনের উদ্যোগে বেঁদেপল্লীর যুবকদের ক্রীড়া সা

6

সবার জন্য তারেক রহমানের কঠোর বার্তা

7

ফাইনালের ‘ষড়যন্ত্র তত্ত্ব’ নিয়ে মুখ খুলল আর্জেন্টিনা ফুটবল ফ

8

গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহতের সংখ্যা বেড়ে ১৪

9

ঢাবিতে মেট্রোরেলের তারে কাপড়, ৪০ মিনিট বন্ধ মতিঝিল-উত্তরা ট্

10

হুথিদের বড় হামলা রুখে দেওয়ার দাবি ইয়েমেনি সরকারি বাহিনীর

11

সাকিবকে দেশে ফেরানো নিয়ে আগের অবস্থান থেকে সরে গেলেন ক্রীড়া

12

সাইবার সুরক্ষা আইনে গণমাধ্যমের কণ্ঠ রোধের সুযোগ রাখা হবে না:

13

হোয়াইট হাউসের নির্মাণকাজের কারণেই ট্রাম্পের হেলিকপ্টার ঝুঁকি

14

নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে আইন সংস্কারের সুপারিশ ম

15

ভারতের বিরুদ্ধে হুমকি দিয়ে সমালোচনায় পাকিস্তানের সাবেক স্বরা

16

কারিগরি ও প্রযুক্তি বিষয়ে শিক্ষায় জোর দেওয়ার আহ্বান রাষ্ট্রপ

17

ইতালী প্রবাসী নুরুল হুদাকে "৪ কোটি টাকার" বীমা দাবি পরিশোধ ক

18

সীমান্তে ফোনের তথ্য মুছে ফেলায় মার্কিন নাগরিকের বিরুদ্ধে মাম

19

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

20