Jahirul Hasan
প্রকাশ : Sep 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে থাকছেন না নাহিদ রানা!

বিদেশের মাটিতে জিম্বাবুয়ে সিরিজ চলাকালে ইনজুরিতে পড়েছিলেন নাহিদ রানা। এরপর অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট সিরিজ আর খেলা হয়নি এই পেসারের। গেল মাসে অস্ট্রেলিয়া গিয়েছিলেন ডাক্তার দেখাতে, দেশে ফিরে চোট সারানোর চিকিৎসা শুরু করেছিলেন নাহিদ। বর্তমানে দেশেই চলছে তার পুনর্বাসন প্রক্রিয়া।

মাস দেড়েক পর কদিন আগে বল হাতে অনুশীলনও শুরু করেছেন নাহিদ। লম্বা ইনজুরি কাটিয়ে ছোট রান-আপে বল করছেন নাহিদ। মূলত পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকায় এখনই তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না ম্যানেজমেন্ট। ফলে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের স্কোয়াডে থাকছেন না নাহিদ রানা!

যেহেতু আসন্ন ম্যাচটি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ নয় সেক্ষেত্রে নাহিদকে নিয়ে ঝুঁকি এড়াতে চায় বিসিবি। এমনকি ত্রিদেশীয় সিরিজেও তাকে বিশ্রাম দিয়ে খেলানোর পরিকল্পনা টিম ম্যানেজমেন্টের। ওয়ার্কলোড ম্যানেজ করেই খেলাতে চায় নাহিদ রানাকে। বিসিবি সূত্রে ঢাকা পোস্ট জানতে পেরেছে, আফগানদের বিপক্ষে টেস্টে নাহিদ ছাড়াও শরিফুল ইসলামেরও খেলার সম্ভাবনা নেই। 

তবে এখন ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে ব্যস্ত সময় পার করা পেসার হাসান মাহমুদ এবং খালেদ আহমেদ টেস্টের দলে থাকছেন। পাশাপাশি অভিষেক হতে পারে মুশফিক হাসানের। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেয়ের জন্মদিনে নেইমারের অদ্ভুত কাণ্ড, বিস্মিত সবাই

1

যুদ্ধে হাজারের বেশি ইসরায়েলি সেনা নিহত হয়েছে, দাবি ইরানের স

2

জননেতা সফিকুর রহমান কিরণের সুনাম নষ্টের পাঁয়তারা করছে আ.লীগ

3

ফের রাজপথে নামার হুমকি ককরোচ জনতা পার্টির

4

গণমাধ্যম স্বাধীন না হলে গণতন্ত্র ও আইনের শাসন শক্তিশালী হবে

5

২০৩০ বিশ্বকাপ পর্যন্ত কোচ থাকতে ‘চুক্তিপত্রে’ স্কালোনির স্বা

6

ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ১০০ ফিলিস্তিনির জানাজা গাজায় অনুষ্ঠি

7

লোহিত সাগর হয়ে বিকল্প রুটে জ্বালানি রফতানি অব্যাহত সৌদির

8

নতুন জুটি ও সিক্যুয়েল নিয়ে ফিরছেন ইয়ুমনা জায়েদি

9

বরগুনায় লাগাতার লোডশেডিংয়ের প্রতিবাদে বিদ্যুৎ অফিস ঘেরাও

10

খরচ বেশি হলেও বাংলাদেশ সফরে আসতে চায় ইংল্যান্ড

11

হামাস সম্পূর্ণ নিরস্ত্র না হওয়া পর্যন্ত গাজা থেকে সেনা প্রত্

12

ইরানে হামলা নিয়ে ট্রাম্পের সঙ্গে সৌদি যুবরাজের ফোনালাপ

13

বিটিভির প্যাকেজ প্রিভিউ কমিটিতে শাহেদ শরীফ খান

14

আসিয়ান কাপের সূচি ঘোষণা, হামজাদের খেলা কবে কোথায়

15

অবশেষে রিয়ালের সঙ্গে চুক্তি হচ্ছে দিওমান্দের

16

হজযাত্রীদের জন্য স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক

17

কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প

18

‘সুখী-সমৃদ্ধ নতুন বাংলাদেশ গড়ে ওঠবে’, প্রত্যাশা মির্জা ফখরু

19

ইয়েমেনের দুই শহরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা

20