Jahirul Hasan
প্রকাশ : Oct 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

ক্রিকেটপ্রধান ভারতকে যে কারণে সমীহ করছেন আনচেলত্তি

জাতীয় দলের হিসাবে প্রথমবার পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও ভারত মুখোমুখি হচ্ছে। শক্তিমত্তায় উভয় দলের মাঝে ব্যাপক ব্যবধান থাকলেও, ভারতকে ছোট করে দেখতে নিষেধ করলেন সেলেসাও কোচ কার্লো আনচেলত্তি। ক্রিকেটপ্রধান দেশ হলেও তিনি প্রতিপক্ষকে সমীহ করতে বলেছেন। পানামার সঙ্গে ভারতের ১-১ গোলে ড্র করা ম্যাচ দেখেও সতর্ক আনচেলত্তি।

আজ (শনিবার) বাংলাদেশ সময় রাত ৮টায় কলকাতার সল্টলেক স্টেডিয়ামে প্রীতি ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল-ভারত। ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায়ের পর এটি ব্রাজিলের তৃতীয় ম্যাচ। এর আগে অস্ট্রেলিয়ায় দুটি প্রীতি ম্যাচে তারা ১-১ গোলে ড্র এবং ৪-২ গোলে জয় পেয়েছে। দলকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে অভিজ্ঞ খেলোয়াড়দের পাশাপাশি বেশ কয়েকজন নতুন মুখকেও পরখ করে দেখছেন কোচ।

ক্রিকেটে ভারতের আধিপত্যের কথা জানেন আনচেলত্তি। সেই সূত্র ধরে ম্যাচপূর্ববর্তী সংবাদ সম্মেলনে ব্রাজিল কোচ বলেছেন, ‘ক্রিকেট তাদের সংস্কৃতির অংশ, ফুটবল সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলা নয়। কিন্তু তার মানে এই নয় যে তারা ফুটবল ভালোবাসে না। আমরা এখানে এসে খুশি এবং মাঠে আসা সমর্থকদের সামনে নিজেদের মান দেখাতে চাই। আমি আশা করি, দারুণ একটি রাতে ম্যাচটি উপভোগ্য হবে।’

স্বাগতিক ভারতের চমক দেখানোর সামর্থ্য রয়েছে বলেও যথেষ্ট সম্মান দেখাচ্ছে ব্রাজিল। বিশেষ করে বিশ্বকাপ খেলা মধ্য আমেরিকার দল পানামার বিপক্ষে ভারত ১-১ গোলে ড্র করার ম্যাচটি নজরে রেখেছেন আনচেলত্তি। সেই ম্যাচের প্রসঙ্গ টেনে পাঁচবারের চ্যাম্পিয়ন্স লিগজয়ী এই কোচ বলেন, ‘ভারতীয় দলের যে মান তার প্রতি আমাদের সম্মান আছে। তারা পানামার বিপক্ষে ভালো খেলে ড্র করেছে। প্রতিপক্ষের প্রতি আমাদের পূর্ণ সম্মান রয়েছে।’

তারকা-সমৃদ্ধ দল সামলানোর সময় শান্ত ও স্থির থাকার কারণ জানতে চাইলে আনচেলত্তি বলেন, ‘এটি আমার চরিত্রের অংশ। ফুটবলে আমি সাধারণত ধৈর্যশীল, আর একজন কোচ হিসেবে আমি মনে করি ধৈর্য একটি গুরুত্বপূর্ণ গুণ।’

এই প্রীতি ম্যাচকে অবশ্য খেলোয়াড়দের জন্য বড় কোনো পরীক্ষা বা নিজেদের প্রমাণের সুযোগ হিসেবে দেখছেন না ব্রাজিল কোচ, ‘দল এবং সব খেলোয়াড়ের জন্য এটি কোনো পরীক্ষা বা নিজেদের প্রমাণের সুযোগ নয়। আমরা এখনও ম্যাচের জন্য চূড়ান্ত দল নির্ধারণ করছি। এটি পরীক্ষা নয়, বরং একটি সুযোগ।’ এই ম্যাচ দিয়ে এবারের ফিফা উইন্ডো অভিযান শেষ করবে ব্রাজিল। এরপর নভেম্বরে তারা সিঙ্গাপুরের কালাংয়ে জাপান ও স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে টানা দুটি ম্যাচ খেলবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামাস সম্পূর্ণ নিরস্ত্র না হওয়া পর্যন্ত গাজা থেকে সেনা প্রত্

1

তরুণদের দক্ষতা শুধু চাকরি পাওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে ন

2

দেবের পথ ধরলেন শুভশ্রী!

3

বেরোবির শহীদ ফেলানি হলের নতুন প্রভোস্ট ড. মহসিনা আহসান

4

চার্চের বাইরে হাজার হাজার ভক্ত, রোনালদো-জর্জিনা কি বিয়ে করেছ

5

কয়েক ডজন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার গ্রিসের, বেশিরভাগ বাংলাদে

6

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে পেরুর ১১ নাগরিক নিহত, ১১৪ জন নিখোঁজ

7

তার্কিশ ক্লাব ছেড়ে বার্সায় ক্রোয়েশিয়ান গোলরক্ষক

8

সংবিধানের ৭০ অনুচ্ছেদের কবর দেওয়া হবে : চিফ হুইপ

9

ভারতের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক তিন শতকের ‘যন্তর মন্তর’

10

আমতলীতে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রী উত্ত্যক্ত করার অভিযোগ

11

জ্বালানি স্বনির্ভরতার পথে মিসর, গ্যাস অনুসন্ধানে ২০ শতাংশ প্

12

দেশের উন্নয়নে বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে: শ

13

স্পেনের বিশ্বকাপ শিরোপা ধরে রাখার মিশনেও থাকবেন দে লা ফুয়েন্

14

সমালোচনার মুখে নেইমারের রহস্যময় প্রতিক্রিয়া

15

বাদ পড়াদের নিয়ে হামের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু ২৬ সেপ্টেম

16

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামকে অভিনন্দন জানিয়েছেন পুতিন

17

সংসদে আমরা ফাইল ছোড়া বিরোধী দল হব না : ডা. শফিকুর রহমান

18

ঠাকুরগাঁও-১ উপ-নির্বাচনের ভোট সুষ্ঠু করতে সব ধরনের ব্যবস্থা

19

‘গুলশানের চামেলি’ হবেন কলকাতার ‘পাখি’

20