Jahirul Hasan
প্রকাশ : Aug 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

এশিয়ান দেশ হিসেবে অস্ট্রেলিয়ায় দ্রুততম জয়ের রেকর্ড বাংলাদেশের

২০০৩ সালে অস্ট্রেলিয়ায় প্রথম টেস্ট সিরিজে দুটি ম্যাচ খেলেছিল বাংলাদেশ। দু’বারই তারা ইনিংস ব্যবধানে হেরেছে। তাসমান সাগর পাড়ের দেশটিতে আরেকবার টেস্টের জন্য আমন্ত্রণ পেতে ২৩ বছর অপেক্ষা করতে হলো লাল-সবুজের প্রতিনিধিদের। যেখানে মাত্র তৃতীয় টেস্ট খেলতে নেমেই বাংলাদেশ দ্রুততম জয়ের রেকর্ড গড়েছে।

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয় পেতে বাংলাদেশের চেয়ে বেশি ম্যাচ খেলতে হয়েছে। যেখানে শান্ত-হাসানরা প্রথমবার জিতলেন তৃতীয় টেস্টে। এশিয়ার দলগুলোর মধ্যে এটিই দ্রুততম। পরাশক্তি দলটির বিপক্ষে প্রথম জয় পেতে পাকিস্তানের লেগেছিল ৭ টেস্ট এবং ভারতের ১২ টেস্ট। শ্রীলঙ্কা ১৫ বার চেষ্টা করেও এখনও অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জিততে পারেনি।

৩১ বছর পর প্রথমবার অস্ট্রেলিয়া ঘরের মাঠে ভারত ছাড়া অন্য কোনো এশীয় দলের কাছে টেস্ট হারল। সর্বশেষ ১৯৯৫ সালে এমন পরাজয় এসেছিল (প্রতিপক্ষ পাকিস্তান)। ওই বছরের পর পাকিস্তান আর টেস্ট জেতেনি অজি ভূমিতে।

এদিকে, ৯ উইকেটের জয় বাংলাদেশের টেস্ট ইতিহাসে উইকেটের ব্যবধানে দ্বিতীয় বৃহত্তম। এর আগে ২০২৪ সালে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে ১০ উইকেটে জিতেছিল বাংলাদেশ। সেনা (দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া) দেশগুলোতেও বাংলাদেশের এটি দ্বিতীয় টেস্ট জয়। ২০২২ সালে মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডকে হারানোর পর এবার অস্ট্রেলিয়ার মাটিতেও তারা জয়ের স্বাদ পেল।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সাত টেস্টে এটি বাংলাদেশের দ্বিতীয় জয়। প্রথমটি এসেছিল ২০১৭ সালে মিরপুরে। যেখানে তারা ঘরের মাঠের সুবিধা পুরোপুরি নিয়েছিল। এবার অস্ট্রেলিয়ার মাটিতেই বাংলাদেশ এমন দাপুটে পারফরম্যান্স দেখিয়ে জিতবে এমন প্রত্যাশা হয়তো নিরপেক্ষ কেউ করেননি!

অস্ট্রেলিয়ার মাটিতে তিন ম্যাচ খেলেই প্রথম টেস্ট জয় পেল বাংলাদেশ। এটি ভিন দেশের মাটিতে টাইগার ক্রিকেট ইতিহাসের অন্যতম স্মরণীয় জয় হিসেবেই লেখা থাকবে। ২৩ বছর আগে ডারউইন টেস্ট দিয়েই বাংলাদেশ সফর শুরু করেছিল, এবার সেই ভেন্যুটি বাংলাদেশের ইতিহাসে অন্তর্ভুক্ত হয়ে গেল। উভয় দল দ্বিতীয় টেস্টে লড়বে ম্যাকাইতে, ২২ আগস্ট থেকে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লিতে হাসিনার গণমাধ্যমে ভাষণ নিয়ে যা বলছে ভারত

1

মোশাররফ করিমের কাছ থেকে অভিনয় শেখার সুযোগ

2

নীল জলরাশির প্রেমে পারশা

3

ইরানের ওপর বিমান অবরোধ প্রত্যাহারের দাবি জানাল কাতাইব হিজবুল

4

সিপিএলে দল পেলেন মিরাজ

5

সৌদি আরবের ৮ ট্যাংকারে হামলার দাবি হুথিদের

6

অবরোধের মধ্যেও মালয়েশিয়া উপকূলে ইরানের তেল বাণিজ্য অব্যাহত

7

টানা তৃতীয় পেনাল্টি মিস মেসির, মিয়ামির বড় হার

8

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

9

নারীদের বিরুদ্ধে প্রযুক্তিনির্ভর সহিংসতা ঠেকাতে বৈশ্বিক পদক্

10

সংসদে সার সংকট নিয়ে দুই এমপির ভুল তথ্য, কৃষক নিহতের ঘটনা ১৯৯

11

এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠিয়েছে সৌদি

12

চিহ্নিত দলীয় ব্যক্তিত্বের নিয়োগ নিরপেক্ষ নির্বাচনের জন্য চরম

13

ফ্যামিলি-কৃষক কার্ড নিয়ে স্বজনপ্রীতি করলেই মামলা: ডেপুটি স্প

14

ইনফান্তিনোর প্রতি সমর্থন প্রত্যাহার করলো ফ্রান্স

15

নরওয়ের রাজা হ্যারাল্ড মারা গেছেন

16

সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ

17

এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের

18

মুন্সীগঞ্জে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বো

19

দুর্ঘটনার কবলে অভিনেত্রী তাসনুভা তিশা

20