Jahirul Hasan
প্রকাশ : Oct 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

রাজনগরে রাতের আঁধারে ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুরের নড়িয়া উপজেলার রাজনগর ইউনিয়নের সাতঘরিয়া কান্দি গ্রামে রাতের আঁধারে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রবিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার রাত ৮টার দিকে রাজনগর ইউনিয়নের সাতঘরিয়া কান্দি গ্রামের বাবুল মাদবরের পরিত্যক্ত বাড়ির পাশের কলাবাগানে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এ সময় আশপাশের বাড়ির লোকজন আতঙ্কিত হয়ে পড়েন।

ঘটনাস্থলের বাসিন্দা ফারুক মাতবরের স্ত্রী সালমা বেগম ও বিল্লাল মাদবরের স্ত্রী আসমা বেগম জানান, এশার নামাজের পর আবু সাঈদ মুন্সি ও আফজাল মাতবরের বাড়ির মাঝামাঝি এলাকায় বাবুল মাদবরের পরিত্যক্ত বাড়ির পাশে কলাবাগানে বিস্ফোরণের শব্দ শোনা যায়। বিস্ফোরণের শব্দে তাদের ছোট শিশুর ঘুম ভেঙে যায় এবং কান্না শুরু করে। তবে কারা বিস্ফোরণ ঘটিয়েছে, তা তারা দেখতে পাননি।

ঘটনাস্থলের পাশের বাড়ির বাসিন্দা আবু সাঈদ মুন্সির স্ত্রী জাহানারা ও তার মেয়ে ছাবিহা জানান, তাদের বসতঘর থেকে মাত্র কয়েক মিটার দূরে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের প্রভাবে ঘটনাস্থলের গাছপালা ঝলসে গেছে বলেও তারা জানান। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি পরিদর্শন করে।

স্থানীয় ইউপি সদস্য বাদশা মাদবর বলেন, প্রতিপক্ষকে ফাঁসাতে পরিকল্পিতভাবে এ বিস্ফোরণের ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে। তবে কারা এবং কী উদ্দেশ্যে বিস্ফোরণ ঘটিয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

এ বিষয়ে নড়িয়া থানার ওসি আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

বিস্ফোরণের ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে বাংলাদেশি ইলিশের চাহিদার কথা উপদেষ্টাকে জানালেন দীনেশ

1

৪৩৪১ হাজি ফেরত পাচ্ছেন ৪ কোটি ৮৭ লাখ টাকা

2

বেকার ভাতা চালুসহ ১৩ ‘শিক্ষা দাবি’ ছাত্র মজলিসের

3

নেশনস লিগ শেষ স্পেনের বিশ্বকাপজয়ী তারকার

4

পাকিস্তানের আজাদ কাশ্মিরে নির্বাচনী সহিংসতায় ৩০ জনের অধিক নি

5

ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রা

6

আম্পায়ার সৈকতের পদত্যাগের কারণ জানাল বিসিবি

7

ইসরায়েলকে স্বীকৃতি ছাড়া পারমাণবিক চুক্তি নয়, সৌদিকে ট্রাম্প

8

মালদ্বীপ সরকারকে বাংলাদেশি আম উপহার

9

ইইউতে ব্রিটেনের ফেরার সম্ভাবনাকে স্বাগত জানাল ফ্রান্স

10

উদ্বাস্তু শিবিরে কোরআন হিফজ করছে গাজার শিশুরা

11

যুক্তরাষ্ট্রে ফুল-ফান্ডেড পিএইচডি'র সুযোগ পেলেন বেরোবি শিক্

12

যে কারণে ভেঙে পড়ছে ইসরায়েল সরকার ও সেনাবাহিনীর দীর্ঘদিনের সম

13

জন্মদিনে সালমান শাহকে স্মরণ, ‘মিথ্যা অপবাদ’ না ছড়ানোর আহ্বান

14

মধ্যপ্রাচ্য সংকটের ধাক্কা সামলাতে ৩২৫ মিলিয়ন ব্যারেল তেল ছে

15

বিশ্বকাপ শেষে জুভেন্টাসের নজরে দিবু মার্তিনেজ

16

আমিরাতে বাংলাদেশিদের সমস্যা সমাধানে রাষ্ট্রদূতের সহযোগিতা কা

17

অভিবাসীদের তৃতীয় দেশে পাঠানো সংক্রান্ত ট্রাম্পের নীতি আটকালে

18

একাদশে ভর্তিতে আসন সংকট হবে না, ফাঁকা থাকবে কয়েক লাখ

19

ইনফান্তিনোর ‘সময় ফুরিয়ে এসেছে’ : লা লিগা প্রধান

20