Jahirul Hasan
প্রকাশ : Oct 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

আলফাডাঙ্গায় পূর্ববিরোধের জেরে ভ্যান থেকে নামিয়ে পিটিয়ে জখম,থানায় মামলা

ফরিদপুর প্রতিনিধি: এনামুল হক মৃধা:

ফরিদপুরের আলফাডাঙ্গায় রাজনৈতিক পূর্ববিরোধের জেরে মো. হোসেন মৃধা (৪০) নামে এক ব্যক্তিকে ভ্যান থেকে নামিয়ে পিটিয়ে জখম, দাঁত ভেঙে দেওয়া ও টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২/৩ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন।

ঘটনাটি ঘটেছে গত শনিবার (৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ১ নং বুড়াইচ ইউনিয়নের বুড়াইচ বটতলা সরকারি পাকা রাস্তার ওপর।

মামলার আসামিরা হলেন, বুড়াইচ গ্রামের মৃত রহিম শেখের ছেলে মো. সবুজ শেখ (৩০) ও মো. সজীব শেখ (২৮) সহ ৭ জন। আসামিরা সকলেই বুড়াইচ এলাকার বাসিন্দা।

এজাহার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বাদী মো. হোসেন মৃধার সঙ্গে বিবাদীদের রাজনৈতিক বিরোধ চলে আসছিল। এরই জেরে শনিবার সকালে বাদী ও সাক্ষীরা আলফাডাঙ্গা বাজার থেকে ভ্যানে করে বুড়াইচ বটতলায় পৌঁছালে আসামিরা বাঁশের লাঠি, লোহার রড, হকিস্টিক, রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে তাদের পথরোধ করেন।

পরে বাদীকে ভ্যান থেকে নামিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। এক পর্যায়ে ১ নম্বর আসামি মো. সবুজ শেখ লোহার হাতুড়ি দিয়ে আঘাত করে বাদীর একটি দাঁত ভেঙে ফেলেন এবং শরীরের বিভিন্ন স্থানে জখম করেন। অভিযোগে বলা হয়, ২ নম্বর আসামি মো. সজীব শেখ এসএস পাইপ দিয়ে আঘাত করেন এবং বাদীর পকেটে থাকা নগদ ১ লাখ ২৫ হাজার টাকা ছিনিয়ে নেন।

অভিযোগে আরও বলা হয়, হামলার এক পর্যায়ে আসামিরা বাদীকে জোর করে পার্শ্ববর্তী জমিদার বাড়িতে নিয়ে যায় এবং আসামি রিফাত শেখ তাকে একটি পরিত্যক্ত ঘরের ভেতরে আটকে রাখেন। পরে আশপাশের লোকজন ও সাক্ষীরা এগিয়ে এলে আসামিরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

স্থানীয়দের সহযোগিতায় আহত হোসেন মৃধাকে উদ্ধার করে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন। হাসপাতাল থেকেই তার ভাতিজা মুজাহিদ মৃধার মাধ্যমে লিখিত এজাহারটি থানায় দাখিল করা হয়।

এ বিষয়ে আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহেল সারোয়ার জানান, এজাহারটি আমলে নিয়ে মামলা রুজু করা হয়েছে। মামলা নং- ৪, তারিখ (৪ অক্টোবর)২০২৬। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যালন ডি’অর জিতলে আফ্রিকাকে উৎসর্গ করবেন এমবাপে, ভোট পাওয়ার

1

ইমরান খানের স্বাস্থ্য নিয়ে আবারও সাবেক অধিনায়কদের চিঠি

2

ইরানের বিরুদ্ধে ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ ঘোষণা যুক্তরাষ্ট

3

মধ্যপ্রাচ্যের পরাশক্তি হওয়ার সক্ষমতা ইসরায়েলের নেই

4

বিশ্বকাপ ফাইনালের পর মেসিকে কী বলেছিলেন ইয়ামাল?

5

বাংলাদেশ থেকে মিয়ানমারে ফিরতে পারবে তিন লাখের বেশি রোহিঙ্গা

6

গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, যা বললেন শিশির মনির

7

মিষ্টির বিরুদ্ধে তদন্তে সত্যতা পেলে চার্জশিট হবে : স্বরাষ্ট্

8

ঝাড়খন্ডে ছাত্রদের ওপর বল প্রয়োগ করা ভুল হয়েছে: রাহুল গান্ধী

9

নোবিপ্রবিতে জুলাইয়ের তিন মুখ, আজ তিন বিশ্ববিদ্যালয়ের নেতৃত

10

দুর্নীতির অভিযোগে মাহিন্দা রাজাপাকসের ছেলে গ্রেফতার

11

ওমানের শ্রমবাজার খোলার প্রচারণা বিভ্রান্তিকর, অর্থ না দেওয়ার

12

নেপালে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৭৫২, নিখোঁজ ২৫০০

13

আনুষ্ঠানিক বক্তব্যের জন্য অপেক্ষা করতে বললেন শামা ওবায়েদ

14

ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ১০০ ফিলিস্তিনির জানাজা গাজায় অনুষ্ঠি

15

দেশমাতার জন্মদিনে শিক্ষকদের অশ্রু মুছতে যাচ্ছি : শিক্ষামন্ত্

16

‘আগে কখনও এমন সিদ্ধান্ত নেয়নি’ অস্ট্রেলিয়া, বাধ্য করল বাংলাদ

17

বাবার জানাজায় উপস্থিত ছিলেন মোজতবা খামেনি, দাবি শাশুড়ির

18

নেপালে উদ্ধার অভিযানে বিশেষজ্ঞ দল পাঠাল ভারত ও চীন

19

কানাডায় বাংলাদেশি সিনেমায় জুটি বাঁধছেন জায়েদ-অধরা

20