Jahirul Hasan
প্রকাশ : Oct 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

এআই নীতি সমন্বয়ে ‘সুপার ইন্টেলিজেন্স ফোর্স’ গঠন ট্রাম্পের

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে যুক্তরাষ্ট্র সরকারের নীতি সমন্বয় এবং প্রযুক্তিতে দেশটির নেতৃত্ব ধরে রাখতে নতুন টাস্কফোর্স ‘সুপার ইন্টেলিজেন্স ফোর্স’ গঠন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রবিবার (৪ অক্টোবর) নতুন এই টাস্কফোর্স গঠনের ঘোষণা দেন ট্রাম্প। এর নেতৃত্ব দেবেন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক জে ক্লেটন।

ট্রাম্প বলেন, এআই প্রযুক্তিতে যুক্তরাষ্ট্রের নেতৃত্ব ধরে রাখা এবং এ প্রযুক্তির সুযোগ ও ঝুঁকি নিয়ে সরকারের বিভিন্ন সংস্থার কাজ সমন্বয় করবে এই টাস্কফোর্স।

টাস্কফোর্সটি সাধারণ মানুষ, জনস্বার্থ নিয়ে কাজ করা সংগঠন, ধর্মীয় প্রতিষ্ঠান, গুরুত্বপূর্ণ অবকাঠামো পরিচালনাকারী সংস্থা এবং প্রযুক্তি কোম্পানিগুলোর সঙ্গেও যোগাযোগ করবে।

দলে আরও রয়েছেন যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশনের চেয়ারম্যান অ্যান্ড্রু ফার্গুসন, পেন্টাগনের প্রযুক্তিপ্রধান এমিল মাইকেল এবং সরকারি কর্মীব্যবস্থাপনা দপ্তরের পরিচালক স্কট কুপোর।

টাস্কফোর্সের সদস্যরা সরাসরি প্রেসিডেন্ট ট্রাম্প ও হোয়াইট হাউসের চিফ অব স্টাফ সুজি ওয়াইলসকে কাজের অগ্রগতি জানাবেন। আগামী ১২০ দিনের মধ্যে এআইয়ের ঝুঁকি, সম্ভাবনা এবং এ বিষয়ে সরকারের করণীয় নিয়ে একটি প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে।

জে ক্লেটন গত আগস্টে জাতীয় গোয়েন্দা পরিচালকের দায়িত্ব নেন। এর আগে তিনি নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টের ফেডারেল কৌঁসুলি এবং যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ছিলেন।

নতুন টাস্কফোর্স গঠনের কয়েক দিন আগে, ২৯ সেপ্টেম্বর ট্রাম্প একটি নির্বাহী আদেশ জারি করেন। এতে যুক্তরাষ্ট্র সরকারের নির্বাহী বিভাগের যোগাযোগে ‘কৃত্রিম বুদ্ধিমত্তা’ বা ‘এআই’-এর পরিবর্তে ‘সুপার ইন্টেলিজেন্স’ বা ‘এসআই’ শব্দ ব্যবহারের নির্দেশ দেওয়া হয়।

একই দিনে হোয়াইট হাউসে শীর্ষ প্রযুক্তি কোম্পানিগুলোর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। সেখানে বিভিন্ন কোম্পানি উন্নত এআই ব্যবস্থার নিরাপত্তার বিষয়ে স্বেচ্ছায় কিছু নীতি মেনে চলতে সম্মত হয়। ট্রাম্প এটিকে ‘নৈতিকভাবে বাধ্যতামূলক’ সমঝোতা হিসেবে বর্ণনা করেন।

এআই প্রযুক্তির দ্রুত উন্নতির সঙ্গে এর নিরাপত্তা নিয়েও উদ্বেগ বাড়ছে। তবে ট্রাম্প প্রশাসন কঠোর নতুন নিয়ন্ত্রণের বদলে প্রযুক্তি কোম্পানিগুলোর নিজস্ব নিরাপত্তাব্যবস্থা এবং সীমিত সরকারি তদারকির ওপর বেশি গুরুত্ব দিচ্ছে।

সূত্র: বিবিসি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাদশে ভর্তিতে আসন সংকট হবে না, ফাঁকা থাকবে কয়েক লাখ

1

বাবাকে দাফনের পর রাতভর বুথে ডিউটি, সকালে দিলেন এইচএসসি পরীক্

2

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

3

ব্যালন ডি’অরের জন্য ‘ভিক্ষা’ চাইবেন না ইয়ামাল

4

দেশের সন্তানদের ভালো অর্জনের স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত

5

৭০০ সিসিটিভি থেকে ১৫ হাজার পুলিশ, শি জিনপিংয়ের নিরাপত্তায় দি

6

রাবি স্টেশন সংস্কার ও সকল ট্রেনের যাত্রাবিরতিসহ ৫ দাবি শিক্ষ

7

আফ্রিকার দেশ বেনিনে যাচ্ছেন সাফ প্রেসিডেন্ট খিয়াং নয়ন

8

শ্রীদেবীর বিয়ের খবরে দিনভর কেঁদেছিলেন আল্লু অর্জুন

9

সিপিএলের অভিষেক রাঙিয়ে যা বললেন মিরাজ

10

শ্রীলঙ্কা টেস্ট দলে ফিরলেন ডিকভেলা-মাদুশঙ্কা

11

অস্ট্রেলিয়াকে ধুলোয় মিশিয়ে দিয়েছে বাংলাদেশ : আকাশ চোপড়া

12

পরীমনির ওয়ালে ‘প্রথম ক্রাশ’-এর ভিডিও, কীসে মুগ্ধ হলেন নায়িকা

13

সৌদি আরবের বিরুদ্ধে হুথিদের নৌ-অবরোধ ঘোষণা

14

বিদেশি শিক্ষার্থীদের স্বামী-স্ত্রীকে আনার সুবিধা বাতিল করছে

15

রোহিঙ্গাদের জন্য অস্ট্রেলিয়ার ২ কোটি ৫২ লাখ ৫০ হাজার ডলার ঘ

16

যুক্তরাষ্ট্র জাতীয় দলে ডাক পাচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভুত কাভান

17

সরকার আন্তরিকতার চরম নিদর্শন দেখাচ্ছে : রিজভী

18

আবারও ইতালির কোচ হলেন মানচিনি

19

আবারও প্রেসিডেন্ট নির্বাচন করবেন এরদোয়ান

20