Jahirul Hasan
প্রকাশ : Sep 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

দেবের পথ ধরলেন শুভশ্রী!

গত কিছুদিন ধরেই টালিগঞ্জে আলোচনার কেন্দ্রে রয়েছেন সুপারস্টার দেব ও শুভশ্রী গাঙ্গুলি। সেই চর্চার প্রভাব বাংলাদেশেও কম নয়। কেননা তাদের ভক্ত রয়েছেন এখানেও। একসময় দেব-শুভশ্রী জুটি বেঁধে সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন, আবার তাদের ব্যক্তিগত প্রেমও ছিল ভক্তদের আনন্দের উপলক্ষ্য।

তবে সেই প্রেম ভেঙে গিয়েছিল। দেব-শুভশ্রী দুজনেই ভিন্ন পথে জীবন এগিয়ে নিয়েছেন। তবে দীর্ঘ এক যুগ পর ফের সিনেমায় জুটি হলেন তারা। মজার ব্যাপার হলো, ‘দেশু ৭’ নামের এই সিনেমা পরিচালনাও করেছেন দেব।

এই সিনেমার সূত্র ধরেই দেব ও শুভশ্রীকে প্রতিনিয়ত একসঙ্গে দেখা যাচ্ছে। পর্দায় তাদের রোম্যান্স নিয়েও হচ্ছে বিপুল চর্চা। এসবের মধ্যেই দেবের সঙ্গে ঘনিষ্ঠতার বিষয়টি আরেকটু স্পষ্ট করলেন অভিনেত্রী।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে ফেসবুক পেজে কয়েকটি ছবি পোস্ট করেন শুভশ্রী। ছবিগুলো তোলা হয়েছে ‘দেশু ৭’ সিনেমার গান ‘তোর শুধু তোর’-এর শুটিংয়ে। কিন্তু মূল ঘটনা ক্যাপশনে। তাতে অভিনেত্রী দিয়েছেন একটি শব্দ—‘এমনি’।

দেব-ভক্তরা খুব ভালো করেই এই ‘এমনি’র কথা জানেন। কারণ অনেক দিন ধরেই দেব তার ফেসবুক পেজের বেশিরভাগ ছবিতে এই ক্যাপশন দিয়ে আসছেন। এবার তারই পথ ধরলেন দেব। আর ওমনি ভক্তরাও বিষয়টি নিয়ে মেতে উঠলেন। কেউ লিখেছেন, ‘আজ এমনি পূর্ণতা পেল’; কেউ মন্তব্য করেছেন, ‘দুজনই দেখি এমনি’; আরেকজনের মন্তব্য, ‘সিঙ্গেল এমনি আর দুই দিক থেকে ডাবল এমনি, খটকা আছে!’; আরেক ভক্ত তো কিছুটা এগিয়ে লিখলেন, ‘দেবের সাথে বিয়ে হলে আরো ভালো হতো’।

প্রসঙ্গত, দুদিন আগে প্রকাশিত হয়েছে ‘তোর শুধু তোর’ গানটি। এরই মধ্যে গানটির ভিউ ছাড়িয়েছে ১৭ লাখ। বোঝাই যাচ্ছে, পর্দায় দেব-শুভশ্রীর পুনর্মিলনে বেশ আনন্দিত দর্শক। দুর্গাপূজায় মুক্তি পাবে ‘দেশু ৭’ সিনেমাটি। এতে দেব ও শুভশ্রীর সঙ্গে আছেন অনির্বাণ ভট্টাচার্য, পার্থসারথি চক্রবর্তী, রজতাভ দত্ত, অপরাজিতা আঢ্য, কাঞ্চন মল্লিক, প্রিয়াঙ্কা সরকারসহ অনেকে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হুথিদের থেকে সৌদিকে রক্ষায় যুদ্ধবিমান মোতায়েন করছে যুক্তরাজ্

1

তুরস্ক-পাকিস্তানের সঙ্গে কাগুজে চুক্তি সৌদিকে নিরাপত্তা দেব

2

মামলা ছাড়া হবে না ফরেনসিক, কমিটির এই দাবিতে অডিওর সত্যতা যা

3

মাদক, জুয়া ও ইভটিজিং প্রতিরোধে ভেদরগঞ্জ থানা পুলিশের মতবিনিম

4

‘হনুমান অংশ’ নিয়ে রিচা চাড্ডা : ধর্মীয় জিনিস বেশি চলে

5

হামের উপসর্গে আরও ৬ মৃত্যু, আক্রান্ত ১১০১

6

এখন সময় দেশ গড়ার, জনগণের জন্য কাজ করার: প্রধানমন্ত্রী

7

আইপিএলে প্রস্তাব পেয়ে ভারতের সহকারী কোচের পদত্যাগ

8

ব্যালন ডি’অরের আগে ইয়ামালকে হারিয়ে একটি পুরস্কার জিতলেন কেইন

9

প্রতিটি ইউনিয়নে মাঠ, উপজেলায় মিনি স্টেডিয়াম: ক্রীড়া প্রতিমন

10

আর্জেন্টিনার কাছে ৭-০ গোলে বিধ্বস্ত বুরকিনা ফাসোর দলটি ছিল অ

11

অবশেষে ভারত সফরে যাচ্ছেন শি জিনপিং

12

শীতকালে জ্বালানি সংকটের মুখে ইউরোপ

13

তেল-গ্যাসের সংকট শেষ, এখন কী নিয়ে আন্দোলন করবেন: টুকু

14

ঘোষণা দিয়ে ইয়েমেনের রাজধানীতে সৌদির বিমান হামলা

15

সমাজকল্যাণমন্ত্রীর সঙ্গে ডব্লিউএফপি'র কান্ট্রি ডিরেক্টরের সা

16

আসছে বছর আবার হবে বুড়িগঙ্গায় দেবী দুর্গার বিসর্জন

17

পাকিস্তানে ইমরান খানের দলের শাসিত প্রদেশে জরুরি অবস্থা

18

বেরোবিতে টানা ২য় দিনের মতো পদোন্নতির দাবিতে কর্মচারীদের অবস্

19

দিল্লির বস্তিতে ৫৪ ডিগ্রি তাপমাত্রায় বেঁচে থাকার গল্প

20