Jahirul Hasan
প্রকাশ : Oct 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

প্রধান নির্বাচন কমিশনার পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে বলে ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। আজ শনিবার তারা রাজধানী দিল্লির যন্তরমন্তরে জড়ো হওয়ার চেষ্টা করেছিল। কিন্তু পুলিশি বাধায় তারা সেখানে যেতে পারেনি। এরমধ্যে কয়েক হাজার বিক্ষোভকারীকে আটকও করা হয়েছে।

এতসব কিছু সত্ত্বেও আন্দোলন চলবে জানিয়েছে ককরোচ পার্টির ভারপ্রাপ্ত প্রধান নেতা অজিঙ্কা সিন্ধে বলেছেন, “জ্ঞানেশ কুমার যতদিন পদত্যাগ না করছেন ততদিন, প্রতিদিন যন্তরমন্তরের দিকে মিছিল হবে।”

এদিকে ভারতের পুলিশ জানিয়েছে, গতকাল এবং আজ পর্যন্ত সাত হাজারের বেশি বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। পুলিশের ওপর হামলা চালানো হয়েছে এমন অভিযোগ করে একটি এফআইআর দায়ের করা হবে। ধারণা করা হচ্ছে, আটকৃতদের পরবর্তীতে গ্রেপ্তার দেখানো হবে।

আজ সকালে ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দ্বীপকে-কে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়। তিনি মুম্বাই থেকে বিমানে করে দিল্লিতে আসেন। এরপরই পুলিশ তাকে তাদের জিম্মায় নেয়।

এরআগে অজিঙ্কা বিক্ষোভকারীদের উদ্দেশ্যে বলেছিলেন, আপনাদের যেখানে আটকে দেওয়া হবে, সেই জায়াগাকে যন্তরমন্তরে পরিণত করুন। তিনি বার্তা দেন, পুলিশি বাধার কারণে যদি কেউ বিক্ষোভস্থলে না যেতে পারেন তাহলে যেখানে সুবিধা হবে সেখানেই যেন তারা অবস্থান নেন।

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়সহ সাবেক চার মুখ্যমন্ত্রীকে আজ আটক করা হয়েছে।

সূত্র: এনডিটিভি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিবেশ সংরক্ষণে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

1

সরকারকে ক্ষমা প্রার্থনা ও শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে

2

কুবি ছাত্রশিবিরের আয়োজনে নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলান প্রোগ্র

3

এনআইডি সংশোধন : বছরে আবেদন প্রায় ১০ লাখ, পেন্ডিং দেড় লাখ

4

বাবার জানাজায় উপস্থিত ছিলেন মোজতবা খামেনি, দাবি শাশুড়ির

5

‘ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো’

6

জ্বালানি সংকট সমাধানে মালয়েশিয়ার সহায়তা চাইলো সরকার

7

চট্টগ্রাম বিভাগে ঢুকেছে ১১ দলীয় জোটের লংমার্চ

8

যাচাই বাছাই ছাড়া সংবাদ সমাজের বিভ্রান্তি সৃষ্টি করতে পারে:

9

পার্বত্য জেলায় জলবায়ু সহনশীল জীবিকা উন্নয়নে ৫৮ কোটি টাকার পর

10

‘ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের’ প্রশ্নে ক্ষুব্ধ ট্

11

নতুন ক্লাব খুঁজে পেলেন সাবেক ম্যানসিটি তারকা

12

পুলিশ পদকের তালিকা তাড়াহুড়োর সঙ্গে করা হয়েছিল : স্বরাষ্ট্রমন

13

ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

14

দেশে আসেন দেখা হবে রাজপথে

15

রোনালদোর চ্যাম্পিয়নস লিগের রেকর্ড ভাঙতে পারেন যারা

16

লাল বল থেকে কিছু স্মৃতি নিয়ে যেতে চান মুশফিক

17

মেয়েকে নিয়ে বাবার কবর জিয়ারতে জুবাইদা রহমান

18

ভারতের সিকিমে নির্মাণাধীন টানেলে ভূমিধস, নিহত ৯

19

প্রয়োজন হলে দিল্লি যাব, ককরোচদের আন্দোলনে যোগ দেব: মমতা

20