Jahirul Hasan
প্রকাশ : Sep 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

ব্যালন ডি’অরের জন্য ‘ভিক্ষা’ চাইবেন না ইয়ামাল

ব্যালন ডি’অর জয়ের জন্য নিজের পক্ষে কোনো প্রচারণা চালাতে চান না বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামাল। পুরস্কার জয়ের সুযোগ রয়েছে বলে মনে করলেও এর জন্য কারও কাছে অনুরোধ করতে রাজি নন তিনি।

চ্যাম্পিয়ন্স লিগে ফেইনুর্ডের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে নিজের বর্তমান সময়, দলের লক্ষ্য এবং ব্যালন ডি’অরের সম্ভাবনা নিয়ে কথা বলেন ইয়ামাল। তার মতে, পুরস্কারটি কে জিতবেন, সেটি তার হাতে নেই।

ব্যালন ডি’অরের দৌড় নিয়ে ইয়ামাল বলেন, বার্সেলোনা ও স্পেনের হয়ে তার বছরটি দুর্দান্ত কেটেছে। ফলে পুরস্কার জয়ের সম্ভাবনা রয়েছে বলেই মনে করেন তিনি। তবে নিজের পক্ষে আলাদা করে প্রচারণা চালানোর প্রয়োজন দেখছেন না।

ইয়ামাল বলেন, ‘আমার মনে হয় না আমাকে প্রচারণা চালাতে হবে। আমি যা করেছি, তাতে আমি গর্বিত। এর চেয়ে বেশি কিছু চাওয়ার নেই। এটা আপনাদের কাজ, আমি কোনো কিছুর জন্য ভিক্ষা চাইব না।’

ব্যালন ডি’অরের লড়াইয়ে ইয়ামালের অন্যতম প্রতিদ্বন্দ্বী হিসেবে আলোচনায় রয়েছেন কিলিয়ান এমবাপ্পে ও উসমান দেম্বেলে। তবে প্রতিদ্বন্দ্বীদের নিয়ে খুব একটা ভাবছেন না বার্সেলোনার এই তরুণ ফরোয়ার্ড।

দেম্বেলে কিলিয়ান এমবাপ্পের বন্ধু এ প্রসঙ্গেও নিজের অবস্থান পরিষ্কার করেছেন ইয়ামাল। তিনি বলেন, ‘এতে আমার কিছু যায় আসে না। আমি যে বছর কাটিয়েছি, তাতে আমি খুব খুশি। দুজনের বিপক্ষেই যখন খেলেছি, আমি জিতেছি। উসমানের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক।’

ব্যক্তিগত পুরস্কারের চেয়ে অবশ্য চ্যাম্পিয়ন্স লিগ জয়কেই বড় লক্ষ্য হিসেবে দেখছেন ইয়ামাল। নতুন মৌসুমে বার্সেলোনাকে ইউরোপসেরার মঞ্চে শীর্ষে তুলতে চান তিনি। পাশাপাশি ব্যক্তিগতভাবে আরও উন্নতি করাও তার অন্যতম লক্ষ্য।

মাত্র ১৯ বছর বয়সে বার্সেলোনার অধিনায়ক হওয়ার বিষয়টিও ইয়ামালের কাছে বিশেষ গর্বের। সতীর্থরা তাকে এই দায়িত্ব দেওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি জানান, দলের আস্থার মর্যাদা রাখতে নিজের সর্বোচ্চটা দেবেন।

নিজেকে ঘিরে নানা আলোচনা ও সমালোচনা নিয়েও খুব একটা চিন্তিত নন ইয়ামাল। বরং বর্তমান সময়টিকে নিজের জীবনের সবচেয়ে আনন্দের সময়গুলোর একটি হিসেবে উল্লেখ করেছেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুইডেন বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার

1

পাহাড় ধসের শঙ্কায় নেপাল সীমান্ত বন্ধ করল চীন

2

স্পেনে স্বস্তি, ফ্রান্সে নতুন করে ছড়াচ্ছে দাবানল: দাবদাহে জ্

3

নরওয়ের রাজা হ্যারাল্ড মারা গেছেন

4

দেশের বিভিন্ন এলাকায় ভারী বর্ষণের আভাস

5

বিশ্বকাপের ঘটনায় আর্জেন্টাইনদের কঠোর শাস্তি, ফিফার সমালোচনায়

6

আবারও পেছাল সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের

7

জাপানের সঙ্গে ভারতের ঐতিহাসিক ক্রিকেট ম্যাচ

8

‘ফুটবল এমন এক ভাষা যা শব্দ ছাড়াই কথা বলে’

9

নাইজেরিয়ায় হামলায় নিহত অন্তত ২৫

10

ন্যাটোর আদলে তুর্কি-সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা জোট, যুক্ত হচ্

11

মেসির ছেলের নেতৃত্বে শিরোপা জিতল ইন্টার মায়ামি

12

‘ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ’

13

বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আজ বন্ধ থাকবে যেসব সড়ক

14

একাদশে ভর্তিতে এবারও থাকছে না পরীক্ষা, আবেদন শুরু ১৫ সেপ্টেম

15

জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্র

16

নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে আইন সংস্কারের সুপারিশ ম

17

রাজস্ব নিয়ে বিভ্রান্তি দূর করাই চ্যালেঞ্জ : প্রধানমন্ত্রী

18

হামজাদের ভারত ও হংকং ম্যাচের কোটি টাকার চুক্তিতে ‘অস্বচ্ছতা’

19

রাষ্ট্রপতি নির্বাচনে অনুপস্থিত মির্জা আব্বাস, রুমিন ফারহানা

20