Jahirul Hasan
প্রকাশ : Sep 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

হামজাদের নতুন জার্সির মূল্য ১৬০০ টাকা

জার্সির প্রতি ফুটবলপ্রেমীদের আকর্ষণ অনেক। প্রিয় ফুটবলার কিংবা দলের জার্সি অনেকে যত্ন করে সংগ্রহে রাখেন কেউ কেউ। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আগে জার্সি ব্র্যান্ডিংয়ে মনোযোগ ছিল না। তাবিথ আউয়াল বাফুফে সভাপতি হওয়ার পর পেশাদারত্বের সঙ্গেই জার্সির বিষয় পরিচালনা করছে। আজ দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বাংলাদেশ ফুটবল দলের হোম এবং অ্যাওয়ে নতুন জার্সি উন্মোচন করেন।

জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, ‘আমরা যখন খেলতাম, তখন বাজার থেকে জার্সি কিনে এনে দিতেন কর্মকর্তারা। এত ব্র্যান্ডিং ও আনুষ্ঠানিকতা করে কখনও জার্সি পড়া হয়নি। এ রকম ব্যবস্থার জন্য বাফুফে সভাপতিকে ধন্যবাদ।’

বাফুফের কিট পার্টনার ‘দৌড়’। তারাই নতুন জার্সি তৈরি করেছে। নতুন জার্সির দাম ১৬০০ টাকা। এত দাম হওয়ার কারণ সম্পর্কে দৌড়ের স্বত্বাধিকারী আবিদ আলম চৌধুরি বলেন, ‘ফেব্রিকের কারণে দামটা একটু বেশি। তবে সামনে আমরা ফ্যান এডিশন করছি, যেটা ৭০০-৮০০ টাকার মধ্যে হতে পারে। বাফুফের অনুমোদন পেলে এটা বাজারে ছাড়া হবে।’

দৌড়ের আনুষ্ঠানিক কোনো শো-রুম নেই। এবার তারা ইনফিনিটিতে বাংলাদেশের জার্সি রাখবে। তাই বাফুফে সভাপতি তাবিথ আউয়াল দৌড়ের শোরুমেরও দাবি জানিয়ে রেখেছেন তার বক্তব্যে, ‘অনলাইনে জার্সি বিক্রি হচ্ছে। আমরা চাই অফলাইনে দৌড়ের শো রুম থেকেও যেন সমর্থকরা জার্সি সংগ্রহ করতে পারে।’

বাফুফের সঙ্গে দৌড়ের চুক্তি দুই বছরের। ইতোমধ্যে দেড় বছর পেরিয়েছে। চুক্তি শেষ হওয়ার আগে নতুন জার্সি ডিজাইন ও উন্মোচন হয়েছে। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল প্রতি দুবছর পরপর জার্সিতে পরিবর্তন আনতে চান।

দৌড় বাংলাদেশের ক্রীড়াজগতে অখ্যাত ব্র্যান্ড। হামজা-সামিতদের বদৌলতে দৌড় এখন বাংলাদেশের ও প্রবাসী অনেকের কাছেই পরিচিত। ফুটবলাঙ্গনে প্রশ্ন দৌড়ের থেকে বাফুফের প্রাপ্তি কী? মার্কেটিং কমিটির চেয়ারম্যান ফাহাদ করিমের বক্তব্য, ‘দৌড়ের সঙ্গে আমাদের যে চুক্তি- তারা জার্সি বিক্রি করলে সেখান থেকে লভ্যাংশ দেবে। সেটা প্রতি মাসে তারা পরিশোধ করছে। বছর শেষে সেটা ভালো অঙ্কই এর পাশাপাশি বিগত সময়ে জার্সি কিনতে যে খরচ হতো সেটাও হচ্ছে না।’

দৌড়ের কর্মকর্তা আবিদ বাফুফের সঙ্গে সম্পর্ক ও জার্সি বিক্রি সম্পর্কে বলেন, ‘গত এক বছর আমরা বিশ হাজারের মতো জার্সি বিক্রি করেছি। প্রতি মাসে বাফুফের রয়্যালিটি বুঝিয়ে দিয়েছি। বাফুফের সঙ্গে যখন চুক্তি হয়, তখন অনেক খেলা বা টুর্নামেন্ট সূচিতে ছিল না। অতিরিক্ত খেলার জন্য আমরা চুক্তির বাইরেও বাফুফেকে কয়েক হাজার জার্সি অতিরিক্ত সরবারহ করেছি। পাশাপাশি বাজারে লোগো ব্যবহার করে বিক্রি হওয়ায় বাস্তবিক অর্থে আমরা সেভাবে লাভ করতে পারেনি।’

জার্সি উন্মোচন অনুষ্ঠান শেষে বাফুফে ও জাতীয় ক্রীড়া পরিষদের মধ্যে কমলাপুর ও সিলেট স্টেডিয়াম নিয়ে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। বাফুফের পক্ষে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার ও জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষে পরিচালক ক্রীড়া জাহেদ পারভেজ চৌধুরি স্বাক্ষর করেন।

বাফুফে সভাপতি এই বিষয়ে বলেন, ‘এই দুই স্টেডিয়ামের মালিকানা অবশ্যই জাতীয় ক্রীড়া পরিষদের। বাফুফে সিকিউরিটি ও অন্য ব্যবস্থাপনা দেখাশোনা করবে। এই স্টেডিয়ামে অন্য ফেডারেশনও খেলাধূলা আয়োজন করতে পারবে সেটা বাফুফের সাথে সমন্বয় করে। এই স্টেডিয়াম দুটো শুধু ফুটবল কিংবা বাফুফের ভাবার কোনো কারণ নেই।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেস্ট ইতিহাসের অন্যতম সেরা দিন পার করল বাংলাদেশ

1

সংলাপ ব্যর্থ : কানাডার ওপর ৫০ শতাংশ শুল্ক চাপালেন ট্রাম্প

2

ইয়েমেনের হুতিদের কাছে কমান্ডার,ক্ষেপণাস্ত্র সরঞ্জাম পাঠিয়েছে

3

জকসুর স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক নূর মোহাম্মদের ওপর ফের ছাত্

4

বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি, ইউএই-এর নতুন কার্যনির্বাহী কমিট

5

প্রধানমন্ত্রীর কাছে যোগদানপত্র দিলেন রাজনৈতিক উপদেষ্টা জহির

6

রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা

7

ফিফার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ করবে নরওয়ে

8

মরক্কোর মিডফিল্ডারকে দলে ভেড়াচ্ছে ম্যানচেস্টার সিটি

9

ক্যাম্পাসে সহিংসতা ও হয়রানি বন্ধে বেরোবি উপাচার্যের জিরো টল

10

লেবাননের বনভূমিও পুড়িয়ে ছাই করছে ইসরায়েল

11

বেরোবিতে তরুণ কলাম লেখক ফোরামের নতুন কমিটি অনুমোদন

12

মানচিত্র নিয়ে বিতর্কিত পোস্ট ট্রাম্পের, মার্কিন রাষ্ট্রদূতকে

13

মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ইরানের

14

ইনফান্তিনোর সমালোচনায় খোদ ফিফা সেক্রেটারি ও আর্সেন ওয়েঙ্গার

15

রোহিঙ্গাদের জন্য অস্ট্রেলিয়ার ২ কোটি ৫২ লাখ ৫০ হাজার ডলার ঘ

16

ঘাঁটির ক্ষয়ক্ষতি লুকাতে সেনাদের মোবাইল কেড়ে নিচ্ছে যুক্তরাষ্

17

রদ্রিকে ‘হাতছাড়া’ করে হতাশ রিয়াল মাদ্রিদ, ক্ষুব্ধ পেরেজ-মরিন

18

আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান রাষ্ট্র

19

বাংলাদেশকে কল্যাণমূলক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই: প্র

20