Jahirul Hasan
প্রকাশ : Sep 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

মক্কা প্রতিরক্ষা জোটে ইরানকে চায় রাশিয়া

 সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ককে নিয়ে গঠিত মক্কা প্রতিরক্ষা জোটে ইরানকে যুক্ত করার প্রস্তাব দিয়েছে রাশিয়া। 
এই সঙ্গে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, এই জোটে ইরানের অংশগ্রহণ আঞ্চলিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় একটি বাস্তবসম্মত পদক্ষেপ হতে পারে।

সোমবার মস্কো স্টেট ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল রিলেশন্সে দেওয়া এক বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
ল্যাভরভ বলেন, উপসাগরীয় দেশগুলোর মধ্যে একটি অভিন্ন নিরাপত্তা কাঠামো গড়ে তোলার প্রস্তাব রাশিয়া দুই দশকেরও বেশি আগে দিয়েছিল।

সেই কাঠামোয় আরব রাজতন্ত্রগুলোর পাশাপাশি ইরানকেও অন্তর্ভুক্ত করার কথা ছিল।

তিনি বলেন, এসব দেশের পারস্পরিক সম্পর্ক জটিল হলেও রাশিয়া তাদের মধ্যে বৈঠক ও আলোচনা আয়োজন, পারস্পরিক অভিযোগ নিয়ে কথা বলা এবং আস্থা তৈরির বিভিন্ন উদ্যোগে সহায়তা করতে চেয়েছিল।

ইরান ও সৌদি আরবের সম্পর্ক স্বাভাবিক করার প্রসঙ্গও তুলে ধরেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, কয়েক বছর আগে চীনের মধ্যস্থতা ও রাশিয়ার সক্রিয় উৎসাহে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হয়েছিল।

ল্যাভরভ বলেন, ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনের আগে চীনের উদ্যোগ এবং রাশিয়ার সক্রিয় উৎসাহে ইরান ও সৌদি আরবের সম্পর্ক স্বাভাবিক হয়েছিল।

সম্প্রতি সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক যে মক্কা প্রতিরক্ষা চুক্তি উপস্থাপন করেছে, সেটিকে সম্মিলিত নিরাপত্তা ও প্রতিরক্ষা জোটের একটি কাঠামো হিসেবে উল্লেখ করেন ল্যাভরভ।

তার মতে, ভবিষ্যতে এই কাঠামোয় উপসাগরীয় অঞ্চলের বাইরের দেশগুলোকেও যুক্ত করা যেতে পারে। এক্ষেত্রে মিসর ও আলজেরিয়াও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে তিনি উল্লেখ করেন।

রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই জোটে ইরান কী শর্তে অংশ নিতে পারে, তা নিয়ে যদি একটি সমঝোতা হয়, তাহলে সেটিই রাশিয়ার বহু বছর আগে প্রস্তাব করা আঞ্চলিক নিরাপত্তা কাঠামোর দিকে এগিয়ে যাওয়ার সবচেয়ে বাস্তবসম্মত পদক্ষেপ হবে।

তবে এমন কোনও আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থায় রাশিয়া নেতৃত্ব দেওয়ার চেষ্টা করবে না বলেও স্পষ্ট করেছেন ল্যাভরভ।

 সূত্র: আনাদোলু এজেন্সি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়াকে ধুলোয় মিশিয়ে দিয়েছে বাংলাদেশ : আকাশ চোপড়া

1

সান্তোসকে ফিফার নিষেধাজ্ঞা থেকে উদ্ধার করলেন নেইমার

2

সৌদি জাহাজে হামলার পর ইরানকে কঠোর বার্তা ট্রাম্পের

3

আইনজীবীকে মারধরের অভিযোগে মামলা

4

নাগরিক প্রজন্ম দলের আহবায়ক সোহেল পুস্তির মায়ের মৃত্যুতে কুলখ

5

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, নিহত ৮

6

অস্ট্রেলিয়ার নাগরিকত্ব পেলেন ইরানের সেই দুই নারী ফুটবলার

7

পোশাক বিতর্ক উড়িয়ে রাখিবন্ধন উদযাপন কৃতির

8

‘আমাদের সম্পর্ক কবর পর্যন্ত বেঁচে থাকুক’

9

হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, কী হয়েছে অভিনেতার?

10

তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস

11

পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

12

মেসির অবসরে মাঠের বাইরে বড় ধাক্কা খেল আর্জেন্টিনা!

13

অমিতাভ বললেন, ‘প্রত্যেক চ্যাম্পিয়নের জীবনেই এমন দিন আসে’

14

ভয়ে দক্ষিণ আফ্রিকা ছেড়েছে ১ লাখ ৭৮ হাজার মানুষ

15

সংসদের তৃতীয় অধিবেশন শুরু

16

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি

17

দক্ষ শ্রমিক দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি: মাহদী আমিন

18

মক্কা চুক্তির আওতায় প্রথম বৈঠকে বসছে তুরস্ক-সৌদি-পাকিস্তান

19

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী

20