Jahirul Hasan
প্রকাশ : Sep 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

দুর্নীতির অভিযোগে মাহিন্দা রাজাপাকসের ছেলে গ্রেফতার

এয়ারবাস বিমান কেনার ঘটনায় দুর্নীতির অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের ছেলে এবং সংসদ সদস্য নমাল রাজাপাকসে গ্রেফতার করা করেছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) তাকে গ্রেফতারের পর কলম্বোর প্রধান ম্যাজিস্ট্রেট আসাঙ্গা এস. বোদারাগামার আদালতে হাজির করেন দেশটির দুর্নীতি সংক্রান্ত অভিযোগ তদন্তকারী কমিশন(সিআইএবিওসি)।

এ সময় আদালতে তদন্তকারী কমিশনের (সিআইএবিওসি) পক্ষে ডেপুটি সলিসিটর জেনারেল জানাকা বান্দারা এবং সংসদ সদস্য নামাল রাজাপক্ষের আইনজীবীদের বক্তব্য শোনেন। শুনানি শেষে এরপর বিচারক নমাল রাজাপাকসে ১৮ তারখি পর্যন্ত রিমান্ডে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে ২০১৩ সালে শ্রীলঙ্কান এয়ারলাইন্সের জন্য ছয়টি এয়ারবাস এ৩৩০ এবং আটটি এ৩৫০ বিমান সংগ্রহের ঘটনায় ২০ লাখ (২ মিলিয়ন) মার্কিন ডলার ঘুষ গ্রহণের অভিযোগে দেশটির এয়ারলাইন্সের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কাপিলা চন্দ্রসেনা এবং তার স্ত্রী প্রিয়াঙ্কা নিয়োমালি বিজেনায়কের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল।

তদন্তের অংশ হিসেবে কাপিলা চন্দ্রসেনাকে চলতি বছরের ১২ মার্চ গ্রেফতারের পর রিমান্ডে নেওয়া হয়েছিল। পরবর্তীতে তিনি জামিনে মুক্তি পান। জামিনে থাকাকালীন ৮ মে কাপিলা চন্দ্রসেনার রহস্যজনক মৃত্যু হয়। পুলিশ ধারণা করছে এটি আত্মহত্যার ঘটনা।

এদিকে এয়ারবাস চুক্তি সংক্রান্ত ঘটনায় ফোর্ট ম্যাজিস্ট্রেট আদালতে চলমান মামলায় দ্বিতীয় ও তৃতীয় সন্দেহভাজন হিসেবে যথাক্রমে কাপিলা চন্দ্রসেনার স্ত্রী প্রিয়াঙ্কা নিয়োমালি বিজেনায়ক এবং শামিন্দ্র রাজাপাসককে গ্রেফতারের পরোয়ানা জারি করা হয়েছে।

এছাড়া তদন্তে সহায়তা করার জন্য আগস্টের প্রথম সপ্তাহে ফ্রান্সের এয়ারবাসের মূল কোম্পানির একটি প্রতিনিধি দল শ্রীলঙ্কা সফর করে। পরে প্রতিনিধি দলটি দুর্নীতি সংক্রান্ত অভিযোগ তদন্তকারী কমিশনের কাছে তাদের বক্তব্য প্রদান করে।

বিমান কেনার ঘটনায় অনৈতিক সুবিধা বা ‘কিকব্যাক’ গ্রহণের অভিযোগের বিষয়ে সিআইএবিওসি মে মাসে খোদ সাবেক প্রেসিডেন্টকেও জিজ্ঞাসাবাদ করেছিল।

সূত্র: এএফপি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একদিনের জেদ থেকে ১৭ বছরের অভ্যাস, নিজের চুল নিজেই কাটেন বেরো

1

বাংলাদেশসহ বিদেশের মাটিতে টানা ৮ টেস্টে হার পাকিস্তানের

2

নেপালে উদ্ধার অভিযানে বিশেষজ্ঞ দল পাঠাল ভারত ও চীন

3

মদ্যপ অবস্থায় গাড়ি চালানোয় রিয়াল মাদ্রিদ তারকাকে জরিমানা

4

শুটিং সেটে দুর্ঘটনা, অবশেষে চোট নিয়ে মুখ খুললেন রাশমিকা

5

বাংলাদেশ থেকে মিয়ানমারে ফিরতে পারবে তিন লাখের বেশি রোহিঙ্গা

6

দেশে ফিরলেন স্পিকার

7

৪৪ শিল্পকারখানা বেসরকারিকরণের সিদ্ধান্ত বাতিলের দাবি

8

শুধু গ্যালারিতে নয়, স্পেনের বিশ্বজয়ের কম্পন ছড়াল মাটির নিচেও

9

জুলাই শহীদদের আত্মত্যাগ বৃথা যাবে না : মির্জা ফখরুল

10

ইরান-হরমুজ ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক আলোচনা চালিয়ে

11

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে দেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাম

12

মুক্তিযুদ্ধের ইতিহাসকে ছোট করার চেষ্টা চলছে : রিজভী

13

আসামে বন্যায় মৃত বেড়ে ৮২, পানিবন্দি প্রায় দুই লাখ

14

সংবিধানের ৭০ অনুচ্ছেদের কবর দেওয়া হবে : চিফ হুইপ

15

সালমান-সঞ্জয়ের বন্ধুত্বপূর্ণ মুহূর্তে মুগ্ধ নেটদুনিয়া

16

অনির্দিষ্টকালের বিরতিতে মেসি

17

ভারতের সিকিমে নির্মাণাধীন টানেলে ভূমিধস, নিহত ৯

18

জাতীয় কবি নজরুলের ৫০তম মৃত্যুবার্ষিকীতে জাসাসের শ্রদ্ধা নিবে

19

হবিগঞ্জে নতুন গ্যালারি নির্মাণের আশ্বাস, প্রথম ধাপে স্পোর্টস

20