Jahirul Hasan
প্রকাশ : Aug 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

ব্রাজিলের সঙ্গে ম্যাচ নিয়ে নতুন সিদ্ধান্ত ভারতের


ইতিহাসে প্রথমবারের মতো ভারতের মাটিতে খেলতে আসছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। আগামী অক্টোবরে স্বাগতিক দেশটির বিরুদ্ধে একটি প্রদর্শনী ম্যাচ খেলার কথা রয়েছে লাতিন পরাশক্তিদের।

ম্যাচটির দিনক্ষণ চূড়ান্ত হতেই ভারতের ফুটবল অঙ্গনে অন্যরকম উত্তেজনা দেখা যাচ্ছে। তবে সেই সঙ্গে অন্য এক সমস্যাও আছে। একই সময়ে রয়েছে আশিয়ান কাপ। যেখানে খেলবে ভারতও।

একই সময়ে দুই কূল রক্ষা করা কঠিন হবে, তাই আশিয়ান কাপ থেকেই নাম তুলে নেওয়ার কথা ভাবছিল ভারতীয় ফেডারেশন। যদিও সেই ভাবনার প্রবল বিরোধিতাও করেছিলেন কেউ কেউ। শেষমেশ গণমাধ্যমের খবর, দ্বিতীয় সারির দল নিয়ে খেলবে ভারত।

এবারই প্রথম ফিফা আশিয়ান কাপ আয়োজন করা হচ্ছে। আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর চলবে প্রতিযোগিতা। এদিকে ব্রাজিলের সঙ্গে ম্যাচ ৩ অক্টোবর। ভারত যদি আশিয়ান কাপের সেমিফাইনাল বা ফাইনাল পর্যন্ত ওঠে, তাহলে ব্রাজিল ম্যাচে নিজেদের সেরা ফুটবলারদের খেলাতে পারবে না তারা। এমনটা চায় না দেশটির ফেডারেশনও। তারা ব্রাজিল ম্যাচে সেরা ফুটবলারদেরই খেলাতে চায়। ফলে আশিয়ান কাপে অন্য একটি দল নামানো হবে বলেই শোনা যাচ্ছে। 

আশিয়ান কাপে ভারতের গ্রুপে রয়েছে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং সিঙ্গাপুর। শুধু গ্রুপের বিজয়ীরাই পরের পর্বে যাবে। এদিকে, আশিয়ান কাপে দ্বিতীয় সারির দল খেলানোর সিদ্ধান্তের বিরোধিতা করেছেন ভারতের সাবেক অধিনায়ক ভাইচুং ভুটিয়া। ‘খেল নাউ’ ওয়েবসাইটে বলছেন, ‘কর্মসমিতির সভায় আমি জোর দিয়েছি আশিয়ান কাপে খেলার জন্য। সাফ প্রতিযোগিতার থেকে এটা অনেক ভালো প্রতিযোগিতা। খেললে অংশগ্রহণের জন্য আলাদা টাকা পাওয়া যাবে। ভালো খেললে আকর্ষণীয় পুরস্কারমূল্যও রয়েছে। সবচেয়ে বড় কথা, দলের উন্নতির জন্য ওই প্রতিযোগিতা অনেক গুরুত্বপূর্ণ। একটা ম্যাচ খেলার চেয়ে তিন-চারটি প্রতিযোগিতামূলক ম্যাচ খেলা অনেক ভালো।’

তিনি আরও বলেন, ‘ব্রাজিল হলো ব্রাজিল। ওদের সঙ্গে খেলার অভিজ্ঞতাই আলাদা। কিন্তু খারাপ সময়ে ম্যাচটা হচ্ছে। মাত্র একটাই ম্যাচ খেলা হবে। জাতীয় দলের দীর্ঘমেয়াদী উন্নতির জন্য একটা ম্যাচ খেলে কী এমন লাভ হবে?’

ভারতের ফেডারেশন অবশ্য ভাইচুংয়ের প্রস্তাব পুরোপুরি মানেনি। তারা ব্রাজিল ম্যাচে দেশের সেরা ফুটবলারদের খেলাতে চাইছে। কিন্তু আশিয়ান কাপ থেকেও নাম তোলেনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধ নিয়ে নতুন বার্তা ট্রাম্পের, শেষ হতে পারে যখন

1

পুলিশ পদকের তালিকা তাড়াহুড়োর সঙ্গে করা হয়েছিল : স্বরাষ্ট্রমন

2

সংখ্যালঘু ভোটারদের উদ্দেশে শুভেন্দুর বার্তা ‘৬ অক্টোবর আপনাদ

3

দাউদ ইব্রাহিমের সঙ্গে ছবি নিয়ে বিতর্ক, অবশেষে নীরবতা ভাঙলেন

4

সুগার মিল সারা বছর উৎপাদনশীল করার চিন্তা সরকারের : রিজভী

5

বেরোবির বিজয়-২৪ হলের প্রভোস্ট হলেন ড. মো. হারুন-আল-রশীদ

6

সিপিএলের অভিষেক রাঙিয়ে যা বললেন মিরাজ

7

সার্ক সক্রিয় করতে বাংলাদেশ-নেপাল একমত, জোরদার হচ্ছে সংসদীয়

8

রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ

9

বিদেশি শিক্ষার্থীদের স্বামী-স্ত্রীকে আনার সুবিধা বাতিল করছে

10

বেনজীরের ব্যাপারে ৪ বিষয়ে ব্যাখ্যা চাইল দুবাই পুলিশ

11

সুনেরাহর প্রার্থনা : কোনো বহুরূপীকে নিকটে আসতে দিয়ো না

12

ট্রান্সগার্ড গ্রুপের হেড অব অনবোর্ডিংয়ের সঙ্গে কনসাল জেনারে

13

সোসাইটি ফর সোশাল সাভির্সের উদ্যোগে ৩ হাজার ১৪০টি গাছের চারা

14

ভেদরগঞ্জে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী প

15

বন্যার ১০ দিন পর সুড়ঙ্গ থেকে চীনা নাগরিককে জীবিত উদ্ধার

16

ট্রাম্পকে জাগিয়ে তুলতে পেটে লুকানো বাটন চাপছেন নারী? জবাব দি

17

পাকিস্তানে জুমার নামাজের আগে মসজিদে বিস্ফোরণ, নিহত ১৬

18

ভারত সফরের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নেবেন : পররাষ্ট্র প্রতিমন

19

এখন সময় দেশ গড়ার, জনগণের জন্য কাজ করার: প্রধানমন্ত্রী

20