Jahirul Hasan
প্রকাশ : Sep 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

আইসবার্গ পার করলেই বিনামূল্যে নাকভির কাছে ‘দল বাছাইয়ের কৌশল’ শেখার সুযোগ

টেস্ট সিরিজে ইংল্যান্ডের কাছে হার নিশ্চিত হয়ে যাওয়ার পর পাকিস্তান স্কোয়াডে আমূল পরিবর্তন আনা হয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভির হস্তক্ষেপে সাত খেলোয়াড়কে পরিবর্তন করা হয়েছে। তার এই অদ্ভুত সিদ্ধান্ত ক্রিকেট মহলে সমালোচিত হচ্ছে। এবার তিনি আইসল্যান্ড ক্রিকেটের কটাক্ষের শিকার হলেন।

বোর্ডের দল বাছাইয়ের কৌশল ও প্রশাসনকে ঘিরে ক্রমবর্ধমান সমালোচনার মধ্যে কল্পিত ক্রিকেটীয় চ্যালেঞ্জে মাধ্যমে নাকভিকে খোঁচা দিয়েছে আইসল্যান্ড ক্রিকেট। এক্স-এ হাস্যরসাত্মক ও বিদ্রূপাত্মক পোস্ট দিয়ে বেশ পরিচিত আইসল্যান্ড ক্রিকেট। এবার পাকিস্তান ক্রিকেটে টালমাটাল পরিস্থিতির সুযোগ নিয়ে তারা পোস্ট দিয়েছে। ইংল্যান্ডের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে পিসিবির বিতর্কিত সিদ্ধান্ত এবং বোর্ডের পক্ষে সাফাই গেয়ে নাকভির মন্তব্যের উদাহরণ টেনেছে তারা।

তারা এক্স-এ লিখেছে, ‘আমরা উপকূলীয় ক্রিকেটারদের জন্য একটি নতুন ক্রিকেটীয় চ্যালেঞ্জ চালু করতে যাচ্ছি। একটি আইসবার্গ পার করতে পারলেই জিতে নিন মহসিন নাকভির সঙ্গে দেখা করার এবং খেলোয়াড় বাছাইয়ের কৌশল সম্পর্কে জানার একটি সম্পূর্ণ খরচসহ শিক্ষামূলক ভ্রমণ। আপনি চাইলে এই ভ্রমণ একমুখীও হতে পারে।’

ইংল্যান্ডের কাছে টানা দুই টেস্ট হারের পর পাকিস্তান ইমাম উল হক, সালমান আলী আগা ও মোহাম্মদ রিজওয়ানসহ সাত খেলোয়াড়কে দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয়। এমনকি প্রধান কোচ ও বোলিং কোচকেও সরিয়ে দেয় তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে সব ধর্মাবলম্বী সমান অধিকার ভোগ করেন : তথ্যমন্ত্রী

1

সার্ক সক্রিয় করতে বাংলাদেশ-নেপাল একমত, জোরদার হচ্ছে সংসদীয়

2

মিডিয়া বিভাগ ছেড়ে বিসিবির নতুন দায়িত্বে রাবিদ ইমাম

3

রাফিনিয়াকে প্রশংসায় ভাসালেন হান্সি ফ্লিক

4

ঝাড়খন্ডে ছাত্রদের ওপর বল প্রয়োগ করা ভুল হয়েছে: রাহুল গান্ধী

5

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সনাতনী বিদার্থী সংসদের নতুন কমি

6

টানা পঞ্চমবার সাফের সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

7

বেরোবিতে পাঁচ দফা দাবিতে শিবিরের নেতাকর্মীদের স্মারকলিপি

8

বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন

9

ইরানে আরও বেশি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নির্মাণ ও স্

10

বেরোবিতে বিজনেস স্টাডিজ অনুষদের গবেষণা প্রকল্পের ২য় সেমিনার

11

‘আর্জেন্টিনার বিশ্বকাপ শেষ হয়েছিল ইংল্যান্ডকে হারানোর পরেই’

12

দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মান বাড়ানো দরকার : শিক্ষামন্ত্রী

13

জাতীয় কবি নজরুলের ৫০তম মৃত্যুবার্ষিকীতে জাসাসের শ্রদ্ধা নিবে

14

ট্রাম্পের ‘ইকোনমিক ডি-ডে’ অভিযান যুক্তরাষ্ট্রের পরাজয়কে আরও

15

হরমুজ বন্ধ তবুও যে কৌশলে নিয়ন্ত্রণে আছে বিশ্ব তেল বাজার

16

মদ্যপ অবস্থায় গাড়ি চালানোয় রিয়াল মাদ্রিদ তারকাকে জরিমানা

17

শরীয়তপুরে শেখ ইয়াসিনের উদ্যোগে বেঁদেপল্লীর যুবকদের ক্রীড়া সা

18

বাংলাদেশসহ এশিয়ার ৪৭ দেশও প্রত্যাখ্যান করল ফিফার প্রস্তাব

19

প্রতিরক্ষামূলক অবস্থান থেকে ‘আক্রমণাত্মক’ সামরিক নীতিতে ইরান

20