Jahirul Hasan
প্রকাশ : Oct 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভারতে বিমানবাহিনীর হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে বৃদ্ধ নিহত

ভারতের বিহারের বন্যাকবলিত সারান জেলায় হেলিকপ্টার থেকে ফেলা ত্রাণ মাথায় পড়ে ৫৮ বছর বয়সী এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল শনিবার স্থানীয় সরকারি কর্মকর্তারা এ তথ্য জানান।

দেশটির বিমানবাহিনী সেখানকার মানুষকে ত্রাণ বিতরণ করছিল। তবে বন্যা কবলিত অঞ্চল হওয়ায় সেগুলো হেলিকপ্টার থেকেই নিচে ফেলা হয়।
মর্মান্তিক এ ঘটনা ঘটে গত শুক্রবার সেখানকার পরশুরামপুর গ্রামের ত্রাণকেন্দ্রের কাছে। নিহত ওই বৃদ্ধর নাম অনিল কুমার সিং।

মারহাওরার সাব-ডিভিশনাল পুলিশ অফিসার (এসডিপিও) সবিন্দ্র কুমার দাস বলেছেন, “প্রাথমিকভাবে, এটি মনে হচ্ছে শুক্রবার ৩টা ৩০ মিনিটের দিকে হেলিকপ্টার থেকে ফেলা একটি ত্রাণের প্যাকেট এক ব্যক্তির মাথায় আঘাত করেছে। এতে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”

পুলিশের আরেক কর্মকর্তা এসএইচও বিমলেশ কুমার গ্রামবাসীর বরাতে জানিয়েছেন, তারা জানতে পেরেছেন এক ব্যক্তি মাথায় ত্রাণ পড়ে নিহত হয়েছেন। তবে তার মাথা বা শরীরের কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।”

একই সময় নিচ দিয়ে উড়ে যাওয়ার সময় হেলিকপ্টারের বাতাসে একটি বাড়ির টিনের চাল উড়ে এক নারীর পায়ে গিয়ে আঘাত করে। তবে তিনি এতটা গুরুতর আহত হননি। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

ওই ব্যক্তির মৃত্যুর পর গ্রামবাসী তার মরদেহ মহাসড়কে রেখে বিক্ষোভ করেন। তারা এ ঘটনার বিচার দাবি করেছেন।

সূত্র: এনডিটিভি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তুরস্ক-পাকিস্তানের সঙ্গে কাগুজে চুক্তি সৌদিকে নিরাপত্তা দেব

1

রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা

2

সালাহর জার্সি নম্বর নিয়ে ভক্তদের মনে প্রশ্নের ঝড়

3

রাশিয়াকে ক্ষেপণাস্ত্র-সেনা দিয়ে ‌‘আখের গোছাচ্ছে’ উত্তর কোরিয়

4

সরকারি টাকা নষ্ট হবে, তাই প্রধানমন্ত্রী মোটা ও সাদা কাপড় পরে

5

রাফিনিয়ার চোটের নেপথ্যে আনচেলত্তির ‘ষড়যন্ত্র’ দেখছেন স্প্যান

6

সাংস্কৃতিক বাহিনী ছাড়া আন্দোলন সফল হয় না: রিজভী

7

কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে

8

অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয়ে জাতীয় ক্রিকেট দলকে মন্ত্রিসভার

9

বলিউড ছেড়ে ‘কৃষক’ হতে চেয়েছিলেন ইয়ামি গৌতম

10

স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

11

বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে অজুহাতের মাধ্যমে দায়িত্ব এড়াতে চাই ন

12

‘ষড়যন্ত্র তত্ত্ব’ উড়িয়ে দিলেন আর্জেন্টাইন তারকা, ভবিষ্যত নিয়

13

বাংলাদেশের জন্য এখনই সৌরশক্তি উন্নয়নের উপযুক্ত সময় : ইয়াও ওয়

14

অবরোধের মধ্যেও মালয়েশিয়া উপকূলে ইরানের তেল বাণিজ্য অব্যাহত

15

ইংরেজি-গণিতে বেশি অকৃতকার্য, সর্বোচ্চ পাস আইসিটিতে

16

রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের রাজনৈতিক দক্ষতা বৃদ্ধির

17

‘কোনো দেশের ওপর হামলায় ইরাকের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে

18

নির্বাচন কমিশনকে দলীয় কার্যালয়ে পরিণত করার চেষ্টা চলছে : প

19

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে তাড়াহুড়োর কিছু নেই: দীনেশ ত্রিব

20