Jahirul Hasan
প্রকাশ : Jul 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

১৯ জুলাইয়ের রক্তস্নাত স্মৃতি

নিজস্ব প্রতিবেদক:

১৯ জুলাই ২০২৪ ক্যালেন্ডারের পাতায় আজকের দিনটি অনেকের কাছে সাধারণ মনে হলেও, আমার কাছে এটি এক বিভীষিকাময় যুদ্ধের দিন। সেই শুক্রবারের সকাল থেকেই বাতাসে ছিল বারুদের গন্ধ আর আসন্ন ঝড়ের পূর্বাভাস। বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভাইয়ের কর্মসূচিতে অংশ নিতে প্রেসক্লাব অভিমুখে যাত্রা শুরু করেছিলাম।
ঢাকা মহানগর উত্তর যুবদলের সহযোদ্ধাদের নিয়ে জুমার নামাজ আদায় করে যখন প্রেসক্লাবের দিকে এগোচ্ছিলাম, তখনো জানতাম না কী ভয়াবহতা আমাদের জন্য অপেক্ষা করছে। বিজয়নগর পানির টাংকি এলাকা—সেখানে পৌঁছাতেই পুলিশের অতর্কিত গুলিবর্ষণ শুরু হলো। নিমিষেই চারপাশ পরিণত হলো এক রণক্ষেত্রে।
আমার চোখের সামনেই ঝরে গেল তাজা প্রাণ। আমার পাশেই থাকা এক যুবদল নেতা হঠাৎ লুটিয়ে পড়ল। গুলির আঘাতে তার মগজ ঝরে গিয়েছিল—সেই বীভৎস দৃশ্য আজো আমার চোখের সামনে ভেসে ওঠে। আমরা কয়েকজনে মিলে তার নিথর দেহটা ধরাধরি করে একটি রিকশায় তুলেছিলাম। সেই রক্তমাখা হাত আর প্রিয় সহযোদ্ধার বিদায়—সেদিনের সেই কষ্ট ভাষায় প্রকাশ করার মতো নয়।
প্রায় তিন ঘণ্টা ধরে সেই মরণপণ লড়াই চলল। কিন্তু থামিনি। এরপরই আমার গন্তব্য ছিল নয়াপল্টন। স্বৈরাচারী শাসকের পুলিশের ডিবি হারুন বাহিনী তখন পার্টি অফিসের দরজায় তালা ঝুলিয়ে রেখেছিল। কিন্তু আমাদের কণ্ঠস্বর কি তালা দিয়ে আটকানো যায়? আমি নিজ হাতে সেই তালা ভেঙেছিলাম। আমার হাতের কাঁপুনি ছিল না, ছিল কেবল এক অদম্য জেদ—পার্টি অফিসকে মুক্ত করার জেদ। যখন তালাটা ভেঙে গেল, মনে হলো আমরা যেন দীর্ঘদিনের শিকল ভেঙে বেরিয়ে এলাম।
স্বৈরাচারী হাসিনার পেটোয়া বাহিনী সেদিন অকাতরে ছাত্র ও জনতার রক্ত ঝরিয়েছিল। চারিদিকের আর্তনাদ, পুলিশের গুলি আর মৃত্যুর মিছিলের মাঝে আল্লাহ অশেষ রহমতে আমাকে সেদিন বাঁচিয়ে রেখেছেন। আজও যখন একা হই, ১৯শে জুলাইয়ের সেই পল্টনের রাস্তাগুলো আমাকে তাড়া করে ফেরে। সেই রক্তস্নাত শহীদদের আত্মা কি আজ মুক্তি পেয়েছে? আমি জানি না। কিন্তু আমি গর্বিত—আমি লড়াই করেছি, আমি তালা ভেঙেছি, আমি অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠেছি।
আজ ১৯শে জুলাই। সেই দিনের প্রতিটি রক্তবিন্দু আমার শপথকে আরো দৃঢ় করে। আমরা লড়েছিলাম বেঁচে থাকার জন্য, লড়েছিলাম মিথ্যার শিকল ভাঙার জন্য। আজকের দিনে সেই শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানব পাচারকারীদের দমন করতে হবে : রুহুল কবির রিজভী

1

মক্কা প্রতিরক্ষা জোটে ইরানকে চায় রাশিয়া

2

বগুড়ায় নিহত বেড়ে ৭, স্পিডব্রেকার নির্মাণের আশ্বাসে সড়ক ছাড়লে

3

রাজনগরে হাজী আব্দুল মালেক মাস্টার স্মৃতি পাঠাগারের উদ্যোগে ব

4

সালাম দেওয়ায় ও ইনশাআল্লাহ বলায় ভারতে নারী পুলিশ কর্মকর্তাকে

5

প্লাস্টিক ব্যাগে বিশ্বকাপ ট্রফি! কুকুরেয়ার কাণ্ডে তোলপাড়

6

ঐক্যবদ্ধ হলে ‘তেলাপোকারা’ সব উল্টে দিতে পারে: পাকিস্তানের স্

7

গাজায় বোর্ড অব পিসের প্রথম নির্মাণ কাজ, হবে সামরিক ঘাঁটি

8

ভেদরগঞ্জ হাসপাতালের জরুরি বিভাগ ফাঁকা রেখে চিকিৎসকদের মিটিং,

9

জ্বালানি তেল আমদানির দরপত্র জমার সময় ১০ দিন নির্ধারণ

10

ভয়ে দক্ষিণ আফ্রিকা ছেড়েছে ১ লাখ ৭৮ হাজার মানুষ

11

নেপালে শোভাযাত্রা থেকে যে কারণে ছড়িয়ে পড়ল ভয়াবহ দাঙ্গা

12

ট্রাম্পের ‘ইকোনমিক ডি-ডে’ অভিযান যুক্তরাষ্ট্রের পরাজয়কে আরও

13

ইউনিয়ন পরিষদসমূহে দলীয় প্রশাসক নিয়োগ অব্যাহত রাখায় জামায়াতের

14

ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে:

15

নানা প্রশ্নের মুখে মার্কিন রণতরী পরিদর্শনে সেন্টকম কমান্ডার

16

৯ অক্টোবর মুক্তি পাচ্ছে সৌরভ ফারসীর নতুন সিনেমা "স্নেহের বন

17

মার্কিন সেনাদের বিতাড়িত করুন নয়ত হামলার শিকার হন

18

ডামুড্যায় বিস্ফোরণ মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেপ্

19

নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অলি আহমেদের অভিনন্দন

20