Jahirul Hasan
প্রকাশ : Oct 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

প্রথমে প্রার্থনা করতে বলেন, এরপর পেছন থেকে আঘাত করেন কো-পাইলট

দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছেন আমিরাত থেকে ইসরায়েলগামী বিমানের আহত ক্যাপ্টেন পাইলট স্মিত মাচ্ছাড়। তিনি নেতানিয়াহুকে জানিয়েছেন, তার কো-পাইলট প্রথমে তাকে প্রার্থনা করতে বলেন।

এরপর তিনি পেছন থেকে সজোরে আঘাত করা শুরু করেন। শুরুতে তিনি ভেবেছিলেন, বিমান হয়ত বড় ধরনের কোনো ঝাঁকুনি খেয়েছে। এতে তিনি মাথায় আঘাত পেয়েছেন। কিন্তু পরক্ষণেই দেখতে পান তার কো-পাইলট একের পর এক আঘাত করে যাচ্ছেন।

গত বুধবার আমিরাতের দুবাই থেকে ইসরায়েলের তেল আবিবে যাচ্ছিল ফ্লাই দুবাইয়ের ওই বিমানটি। যেটির বেশিরভাগ যাত্রী ইসরায়েলি ছিলেন।

গতকাল শনিবার এক ফোনকলে নেতানিয়াহুকে ক্যাপ্টেন স্মিত মাচ্ছাড় বলেন, “কো-পাইলট আমাকে প্রার্থনা করতে বলেন। এরপর চার থেকে পাঁচ মিনিট পর প্রচণ্ড জোরে মাথার পেছনে একটি আঘাত করা হয়। প্রথমে ভেবেছিলাম বিমানে হয়ত বড় ধরনের কোনো ক্ষতি হয়েছে। কিন্তু এরপর আঘাত আসতেই থাকে, একটার পর আরেকটা। তখন আমি বুঝতে পারি ককপিটে থাকা আমার কো-পাইলট আমার মাথায় আঘাত করছেন।”

গতকাল সংবাদমাধ্যম সিএনএন ওই কো-পাইলটের পরিচয় প্রকাশ করে। তার নাম হামাম আল-হামামি।

ওমানি নাগরিক হামাম ভারতীয় পাইলট স্মিতকে ককপিটে রাখা কুড়াল দিয়ে আঘাত করেন। বিমানে পাইলটকের কাছে এমন কুড়াল থাকে যেন কোনো জরুরি পরিস্থিতির তৈরি হলে তারা জানালা বা বিমানের অংশ ভাঙতে পারেন।

আগে এমন কুড়াল যাত্রীদের বসার স্থান বা কেবিনেই থাকত। কিন্তু যুক্তরাষ্ট্রে টুইন টাওয়ার হামলার পর সেগুলো পাইলটদের ককপিটে নিয়ে যাওয়া হয়।

স্মিত আরও জানিয়েছেন, আঘাতের পর যখন তিনি পড়ে যান তখন দরজা খোলার চেষ্টা করেন। তিনি বলেছেন, ককপিটের দরজা ভেতর থেকে লক খুলে খোলা যায়। কিন্তু বাইরে থেকে খোলার জন্য কোড লাগে। বিমানের অন্য ক্রুরা কোড দিয়ে ভেতরে প্রবেশ করার চেষ্টা করলেও কো-পাইলট সেটি আটকে দিচ্ছিলেন। এরপর নিজের সর্বশক্তি দিয়ে ভেতর থেকে লক খুলে দেন। তখন অন্যান্য যাত্রীরা ভেতরে ঢুকে কো-পাইলটকে নিবৃত করেন।

সূত্র: টাইমস অব ইসরায়েল

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রকে ছাড়ে বাধ্য করতে যেভাবে চাপ বাড়াচ্ছে ইরান

1

নতুন শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রকে কড়া সতর্কবার্তা ভারতের

2

উৎসবমুখর পরিবেশে বেরোবির গণিত বিভাগ ছাত্র সংসদ নির্বাচন, নতু

3

একাদশে ভর্তিতে এবারও থাকছে না পরীক্ষা, আবেদন শুরু ১৫ সেপ্টেম

4

ট্রাম্পের সিদ্ধান্তের বিরুদ্ধে ২৫ মার্কিন অঙ্গরাজ্যের মামলা

5

বিশ্বকাপ স্বত্ব বিক্রির পরিকল্পনা বাতিলের আগেই ইনফান্তিনোকে

6

বেরোবিতে পাঁচ দফা দাবিতে শিবিরের নেতাকর্মীদের স্মারকলিপি

7

সৌদি-যুক্তরাষ্ট্রের হামলায় ইরাকে নিহত বেড়ে ২০

8

বিশ্বকাপের হারের জবাব দিতে ব্রাজিলের মুখোমুখি জাপান

9

মিরপুরে স্বাস্থ্যসেবা কেন্দ্র ভাঙচুর-লুটপাট, শাস্তি দাবি জাম

10

সবার জন্য তারেক রহমানের কঠোর বার্তা

11

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধা

12

যুক্তরাষ্ট্র-ইরানের গোপন মধ্যস্ততায় ইরাকি নেতা বারজানি!

13

শেরপুরে মেলায় চাঁদাবাজি ও তাণ্ডবের পর দুই পক্ষে রক্তক্ষয়ী

14

বাঁশখালীতে প্রধানমন্ত্রী, সমুদ্রপাড়ে জনসমুদ্র

15

দুইদিনের মধ্যে সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস

16

শত্রুকে পরাজিত করায় ইরানি বাহিনীর প্রশংসা আইআরজিসি প্রধানের

17

৭০০ সিসিটিভি থেকে ১৫ হাজার পুলিশ, শি জিনপিংয়ের নিরাপত্তায় দি

18

ওমানের সঙ্গে মতবিরোধের কারণে হরমুজ বন্ধ নয়: ইরান

19

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসল

20