Jahirul Hasan
প্রকাশ : Sep 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

সূর্যবংশীকে আরও অপেক্ষা করতে বললেন গম্ভীর

টি-টোয়েন্টি সিরিজে আফগানিস্তানকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে ভারত। দলে থাকলেও পুরো সিরিজে ১৫ বছর বয়সী উদীয়মান তারকা বৈভব সূর্যবংশীকে একাদশের বাইরেই রেখেছিল ভারত। ম্যাচ শেষে ভারতীয় প্রধান কোচ গৌতম গম্ভীর স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, দলে সুযোগ পেতে হলে এই তরুণ প্রতিভাকে অপেক্ষার প্রহর গুনতেই হবে। খবর আলজাজিরার।

তিন ম্যাচের এই সিরিজে ভারতের হয়ে ইনিংস সূচনা করেছিলেন অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসন। শেষ ম্যাচে নয়াদিল্লিতে ১২৭ রানের বিশাল জয়ে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে তৃতীয় দ্রুততম সেঞ্চুরি হাঁকান অভিষেক।

চলতি বছরের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সর্বোচ্চ সংগ্রাহক হওয়ার পর গত জুলাইয়ে ইংল্যান্ডের মাটিতে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয় সূর্যবংশীর। তবে ইংল্যান্ডের দাপুটে পারফরম্যান্সের সামনে খুব একটা প্রভাব ফেলতে পারেননি এই টপ-অর্ডার ব্যাটার।

একই মাসের শেষের দিকে হারারেতে জিম্বাবুয়ে সফরে জোড়া ফিফটি হাঁকালেও এরপর আর ভারতের হয়ে মাঠে নামার সুযোগ পাননি সূর্যবংশী।

ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে গম্ভীর বলেন, ‘আপনার বয়স ১৫ বছর কিংবা ৩০ বছর- যাই হোক না কেন, যখন সুযোগের জন্য অপেক্ষা করতে বলা হবে, তখন আপনাকে অপেক্ষাই করতে হবে।’

১৫ বছরের এই তরুণের প্রতিভা তুলে ধরে ভারতীয় কোচ আরও যোগ করেন, ‘তার কেমন প্রতিভা আছে এবং সে কী করতে পারে, তা আমাদের জানা। কিন্তু দলে নতুন আসা কারও চেয়ে যিনি শেষ দুই-তিন বছর ধরে ধারাবাহিক পারফর্ম করছেন, তিনি সবসময়ই অগ্রাধিকার পাবেন।’

টোকিওর নাগায়ায় অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়ান গেমসে ভারতীয় স্কোয়াডের সঙ্গে সফর করবেন সূর্যবংশী। সেখানে মঙ্গলবার স্বাগতিক জাপানের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টির পর আগামী ২৮ সেপ্টেম্বর এশিয়্যাডের কোয়ার্টার ফাইনালে মাঠে নামবে ভারত।

সূর্যবংশীর ভবিষ্যৎ প্রসঙ্গে গম্ভীর বলেন, ‘সে যখনই দীর্ঘমেয়াদে সুযোগ পাবে, সেভাবেই তাকে খেলানো হবে। আমরা ড্রেসিংরুমে প্রতিযোগিতা এবং মানসম্পন্ন প্রতিভা দেখতে চাই।’

সূত্র: আলজাজিরা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরগুনা জেলা ট্রাক ও মালিক সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ,

1

স্কুলে ১৪ বছরের কম বয়সীদের জন্য হিজাব নিষিদ্ধ করলো অস্ট্রিয়া

2

গণতান্ত্রিক আন্দোলনের শহিদ-আহতদের পরিবারের পাশে দাঁড়াতে হবে:

3

ফিলিপাইনে ঘূর্ণিঝড়ে নিহত ২৩, বাস্তুচ্যুত হাজারো মানুষ

4

ভালো না খেললেও জিততে চাই: মরিনহো

5

ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে রাখতে বইয়ের বিকল্প নেই : শিক্ষামন

6

মানচিত্র নিয়ে বিতর্কিত পোস্ট ট্রাম্পের, মার্কিন রাষ্ট্রদূতকে

7

জাইকা প্রতিনিধিদলের সঙ্গে সমাজকল্যাণ মন্ত্রীর সাক্ষাৎ

8

ইরানি হামলার ভয়ে কেন কাঁপছে বুলগেরিয়ার গ্রামটি?

9

ট্রাম্পের কোরিয়া চালেই বদলে যাচ্ছে পূর্ব এশিয়ার শক্তির সমীকর

10

অবশেষে সালমান শাহর মৃত্যু নিয়ে মুখ খুললেন শাবনূর

11

খুব শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ: ট্রাম্প

12

রাষ্ট্রপতির সঙ্গে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদকে

13

ফ্যামিলি কার্ড আর দেড় শ টাকার লাঞ্চ ছাড়া সরকারের কোনো সাফল্য

14

সেই নাটালি হার্পসহ তিন নারী সহকারীকে ৫৫ লাখ করে টাকা দিলেন ট

15

২০১১ থেকে ২০২৬, বার্সার ছোঁয়াতেই বিশ্বজয় স্পেনের

16

বাংলাদেশকে ‘ভালো দল’ উল্লেখ করে ব্যর্থতা স্বীকার করলেন কামিন

17

উদ্বাস্তু শিবিরে কোরআন হিফজ করছে গাজার শিশুরা

18

ডেঙ্গু প্রতিরোধে ঘরবাড়ি-শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে:

19

৪৬ বছর পর তেলুগু সিনেমায় অনিল কাপুর

20