Jahirul Hasan
প্রকাশ : Sep 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তি, ইরানে এক ব্যক্তির ফাঁসি কার্যকর

চলমান যুদ্ধের মাঝে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদকে ক্ষেপণাস্ত্র ঘাঁটির তথ্য দেওয়ার অভিযোগে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। শনিবার দেশটির বিচার বিভাগ গুপ্তচরবৃত্তির অভিযোগে ওই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকরের ঘোষণা দিয়েছে।

হোসেইন পেদারান নামের ওই ব্যক্তির গ্রেপ্তারইকংবা বিচার প্রক্রিয়া কবে সম্পন্ন হয়েছে; সে বিষয়ে সুনির্দিষ্ট করে না জানিয়ে দেশটির বিচারবিভাগীয় কর্তৃপক্ষ বলেছে, ইসফাহান প্রদেশের ক্ষেপণাস্ত্র কেন্দ্রগুলো সংক্রান্ত তথ্য মোসাদের কাছে পৌঁছে দেওয়া হোসেইন পেদারানের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

বিচার বিভাগের তথ্য অনুযায়ী, পেদারানের বিরুদ্ধে ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি ও গোয়েন্দা তথ্য হস্তান্তরের অভিযোগ ছিল। ইরানের সুপ্রিম কোর্ট তার সাজা বহাল রেখেছিলেন।

এর আগে, গণমাধ্যমে তার মামলার বিষয়ে কোনো খবর আসেনি।

২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুদ্ধ এবং জানুয়ারিতে ভয়াবহ রূপ নেওয়া দেশব্যাপী বিক্ষোভ; উভয় ঘটনার পর ইরানি কর্তৃপক্ষ গ্রেপ্তার ও মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে।

সংঘাত চলাকালীন ইরানজুড়ে ছড়িয়ে থাকা ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলোতে বোমা হামলা চালানো হয়েছে। এর মধ্যে ইরানি পারমাণবিক কেন্দ্রগুলোর অবস্থানস্থল ইসফাহান প্রদেশ অন্যতম সর্বাধিক ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর একটি।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে আকস্মিক বোমা হামলা শুরু করলে যুদ্ধের শুরুতেই সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন।

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বলেছে, ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির হুমকি নির্মূল এবং দেশটির সামরিক সক্ষমতা কমিয়ে আনাই ছিল এই অভিযানের লক্ষ্য।

এর আগে আগস্টে সংবেদনশীল সামরিক ও নিরাপত্তা ঘাঁটির সুনির্দিষ্ট অবস্থান ইসরায়েলে পাঠানোর অভিযোগে আরও দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকরের কথা জানিয়েছিল ইরানের বিচার বিভাগ। আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থা বলেছে, চীনের পর বিশ্বে সর্বোচ্চসংখ্যক মৃত্যুদণ্ড কার্যকর করে ইরান।

সূত্র: এএফপি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানি সংকটে দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী

1

ভিনিসিয়ুসকে না পেয়ে আর্সেনালকে ‘আরও ভালো দল’ বানাতে যা করছেন

2

ভেদরগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

3

যুদ্ধের জন্য ইরানের কাছে পাল্টা ক্ষতিপূরণ দাবি করলেন ট্রাম্প

4

বৃহস্পতিবার শুরু হজ-ওমরাহ মেলা, প্যাকেজ বুকিংয়ে ছাড়

5

বেরোবিতে ডিনস অ্যাওয়ার্ড ও মেরিট অ্যাওয়ার্ড পুরস্কার প্রদান

6

হুথিদের ওপর হামলার জন্য ট্রাম্পকে দুবার ফোন, সৌদি যুবরাজকে য

7

ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল

8

‘আগে কখনও এমন সিদ্ধান্ত নেয়নি’ অস্ট্রেলিয়া, বাধ্য করল বাংলাদ

9

বেনজীরের ব্যাপারে ৪ বিষয়ে ব্যাখ্যা চাইল দুবাই পুলিশ

10

প্রধানমন্ত্রীর কাছে ৯ দাবি হেফাজতের

11

বেনজীরকে ফিরিয়ে এনে বিচার কাজ সম্পন্ন করা হবে : পররাষ্ট্র প্

12

শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গ

13

বেরোবিতে ‘সাইবার নিরাপত্তা ও ডিজিটাল সুরক্ষা’ বিষয়ক প্রশিক্ষ

14

রাশমিকার ফ্লপকে হিট করে দিল বাংলাদেশি দর্শকরা!

15

‘চাইলেই সবাইকে বাদ দিতে পারেন না’, আনচেলত্তিকে একহাত নিলেন স

16

সোনার খনি ধসে সুদানে ৮২ জন নিহত

17

মুদরিকের প্রত্যাবর্তনে চেলসিতে স্বস্তি

18

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসল

19

মিডিয়া ও চলচ্চিত্র অঙ্গনের মানুষের অজানা গল্প নিয়ে শুরু হলো

20