Jahirul Hasan
প্রকাশ : Sep 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

স্কুলে ১৪ বছরের কম বয়সীদের জন্য হিজাব নিষিদ্ধ করলো অস্ট্রিয়া

স্কুলে ১৪ বছরের কম বয়সী মেয়ে শিক্ষার্থীদের জন্য হিজাব নিষিদ্ধ করেছে মধ্য ইউরোপের দেশ অস্ট্রিয়া। আজ সোমবার থেকে রাজধানী ভিয়েনাসহ দেশটির সর্বত্র এই নিষেধাজ্ঞা কার্যকরও করা হয়েছে।

গত ডিসেম্বরে স্কুলে ১৪ বছরের কম বয়সী মেয়ে শিক্ষার্থীদের জন্য হিজাব পরিবহন বিষয়ক একটি বিল পাস হয় অস্ট্রিয়ার পার্লামেন্টে। বিলটির পক্ষে যুক্তি হিসেবে বলা হয়েছিল, হিজাব অস্ট্রেলিয়ার মেয়ে শিক্ষার্থীদের স্বাধীনতার পরিপন্থি। পার্লামেন্টে ভোটের সময় ক্ষমতাসীন জোট সরকারের তিন শরিক দলের প্রায় সব এমপি বিলের পক্ষে ভোট দিয়েছিলেন।

বিলটি পাসের পর প্রতিবাদ জানিয়েছিল অস্ট্রীয় মুসলিমদের সংস্থা দ্য ইসলামিক রিলিজিয়াস কমিউনিটি ইন অস্ট্রিয়া (আইজিজিও)। সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছিল, এই বিল অস্ট্রিয়ার সংবিধানে স্বীকৃত মানবাধিকারের পরিপন্থি। নতুন আইনকে চ্যালেঞ্জ করে অস্ট্রিয়ার সাংবিধানিক আদালতে পিটিশনও করেছিল আইজিজিও। কিন্তু গত জুলাই মাসে সেই পিটিশন খারিজ করে দেন আদালত। আদালত বলেছিলেন, নাগরিকদের মধ্যে বৈষম্য উসকে দেয়— এমন কোনো কিছু অস্ট্রিয়ার সংবিধান সমর্থন করে না।

সোমবার অস্ট্রিয়ার জাতীয় টেলিভিশন চ্যানেল ওআরএফকে দেওয়া এক সাক্ষাৎকারে অস্ট্রিয়ার শিক্ষামন্ত্রী বলেছেন, “পার্লামেন্টে বিলটি উত্থাপনের আগে আমরা নিবিড়ভাবে পর্যালোচনা করেছি এবং সর্বোচ্চ চেষ্টা করেছি যে কোনোভাবেই যেন এটি সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক না হয়।”

এদিকে অস্ট্রিয়ার বাম দলগুলো সরকারের এই আইনের প্রতিবাদ জানিয়ে আন্দোলনের ডাক দিয়েছে।

সূত্র : রয়টার্স

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইনফান্তিনোর ‘সময় ফুরিয়ে এসেছে’ : লা লিগা প্রধান

1

বেনজীরকে ফিরিয়ে এনে বিচার কাজ সম্পন্ন করা হবে : পররাষ্ট্র প্

2

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের পর ৫.৯ মাত্রার আফটারশক

3

ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্

4

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে দায়িত্ব নিলেন রাশেদ খা

5

মোবাইল নয়, শিশুদের ফিরতে হবে খেলার মাঠে : ক্রীড়া প্রতিমন্ত্র

6

কয়েক ডজন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার গ্রিসের, বেশিরভাগ বাংলাদে

7

ব্রাজিলের ‘বিদেশি হস্তক্ষেপ’ প্রত্যাখ্যানে চীনের সমর্থন

8

হজে বাংলাদেশের জন্য ব্যাকআপ আবাসন ১ শতাংশ বহালের অনুরোধ ধর্ম

9

সৌদি আরবে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেফতার

10

শুটিং সেটে দুর্ঘটনা, অবশেষে চোট নিয়ে মুখ খুললেন রাশমিকা

11

বিশ্বকাপ স্বত্ব বিক্রির পরিকল্পনা বাতিলের আগেই ইনফান্তিনোকে

12

বাংলাদেশ-ভারতের গণতান্ত্রিক ইস্যু থাকবে, আলোচনার মাধ্যমে সমা

13

যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার মহড়ায় ক্ষুব্ধ উত্তর কোরিয়া

14

ইরানের রাস্তায় হিজাব ছেড়ে খোলা চুলে নারীরা, বেকায়দায় সরকার

15

ছবির মতো বাস্তবেও যদি ভুলে যান? জবাবে যা বললেন টম-জেন্ডায়া

16

সেপ্টেম্বরে আরও ৩ লাখ নতুন সেনা নিয়োগ করছেন পুতিন

17

এশিয়ান গেমস ক্রিকেটের সূচি ঘোষণা, বাংলাদেশের ম্যাচ কবে কোথায়

18

হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, কী হয়েছে অভিনেতার?

19

অটোরিকশার দাপটে অচল সড়ক,গুদের ওপর বিষফোরা হয়ে দাঁড়িয়েছে

20