Jahirul Hasan
প্রকাশ : Sep 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

মেয়ের জন্মদিনে নেইমারের অদ্ভুত কাণ্ড, বিস্মিত সবাই

পারিবারিক আয়োজন, চারপাশে হাসি-আনন্দ। ছোট্ট মেয়েকে ঘিরে স্বজনদের ব্যস্ততা। চলছে জন্মদিনের গান। এমন আবেগঘন মুহূর্তে পরিবারের সবাই যখন একসঙ্গে উদযাপনে মেতে ওঠেন, তখন স্বাভাবিকভাবেই সবার নজর থাকে শিশুটির দিকে। তবে ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমারের ক্ষেত্রে ঘটেছে কিছুটা ভিন্ন ঘটনা।

নেইমার ও ব্রুনা বিয়ানকার্দির মেয়ে মেলের ছয় মাস পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পরিবারের সবাই যখন ছোট্ট মেলের জন্য ‘হ্যাপি বার্থডে’ গান গাইছিলেন, তখন নেইমারকে দেখা যায় মোবাইল ফোন নিয়ে ব্যস্ত থাকতে। পরে জানা যায়, সেই সময় ফোনে পোকার খেলছিলেন তিনি।

অনুষ্ঠানের বিভিন্ন মুহূর্ত ক্যামেরায় ধরা পড়লেও নেইমারের ফোনে ব্যস্ত থাকার দৃশ্যটিই সামাজিক যোগাযোগমাধ্যমে সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে। ঘটনাটি খুব বেশি সময়ের না হলেও পরিবারের সবাই যখন শিশুটিকে ঘিরে উদযাপনে ব্যস্ত, ঠিক সেই মুহূর্তে নেইমারের ফোন ব্যবহারের বিষয়টি নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

কেউ ঘটনাটিকে নিছক মজার বিষয় হিসেবে দেখছেন। তাদের মতে, পরিবারের অনুষ্ঠানে উপস্থিত থেকেও ফোনে কিছু সময় বিনোদন নেওয়ায় বড় কোনো সমস্যা নেই। কেউ কেউ আবার নেইমারের এই আচরণকে তার স্বভাবসুলভ ‘মাল্টিটাস্কিং’ হিসেবে দেখছেন। তাদের যুক্তি, নেইমার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পরিবারের সঙ্গেও ছিলেন; একই সঙ্গে ফোনে একটি গেম খেলেছেন এর বেশি কিছু নয়।

তবে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের একটি অংশের আপত্তি নেইমারের ফোন ব্যবহারের সময় নিয়ে। তাদের প্রশ্ন, মেয়ের ছয় মাস পূর্তির মতো বিশেষ একটি মুহূর্তে যখন পরিবারের সবাই শিশুটিকে ঘিরে গান গাইছেন, তখন নেইমারেরও কি পুরোপুরি পরিবারের সঙ্গে থাকা উচিত ছিল না?

এ কারণেই কেউ কেউ ঘটনাটিকে ‘রেড ফ্ল্যাগ’ হিসেবেও মন্তব্য করেছেন। তাদের মতে, বিষয়টি শুধু ফোন ব্যবহার করা নয়; বরং পারিবারিক উদযাপনের গুরুত্বপূর্ণ মুহূর্তে তিনি কী করছিলেন, সেটিই মূল প্রশ্ন।

নেইমার যে সময় ফোনে ছিলেন, তখন পোকার খেলছিলেন এই তথ্য সামনে আসার পর আলোচনায় যোগ হয়েছে আরও একটি বিষয়। সামাজিক যোগাযোগমাধ্যমের কিছু ব্যবহারকারী ঘটনাটিকে নেইমারের জুয়ার প্রতি সম্ভাব্য আগ্রহের সঙ্গে যুক্ত করার চেষ্টা করেছেন। তবে একটি ঘটনার ভিত্তিতে নেইমারের জুয়া-সংক্রান্ত কোনো সমস্যার অস্তিত্ব নিশ্চিত করার মতো তথ্য নেই।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বস্তির খবর পেল ভারত

1

রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

2

‘তখন বিরক্ত লাগত, এখন বাবার ওই কথার মর্মটা বুঝি’

3

সংলাপ ব্যর্থ : কানাডার ওপর ৫০ শতাংশ শুল্ক চাপালেন ট্রাম্প

4

সমালোচনা করলেই আইনি নোটিশ ধরিয়ে দিচ্ছেন যশ, বিতর্কে অভিনেতা

5

যৌতুকের দাবিতে ঢাকা পলিটেকনিকের ছাত্রী সুরাইয়া আক্তার স্বর্ণ

6

রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা

7

নেপালের সঙ্গে সিরিজ আয়োজন নিয়ে যা বলছে বিসিবি

8

শরীয়তপুরে ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, ফসলি জমি

9

অর্ধশতাধিক দেশের ওপর নতুন করে শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্প

10

গাজার কিছু লোকের বেঁচে থাকার অধিকার নেই, তারা মানুষও না

11

হুথিদের ওপর হামলার জন্য ট্রাম্পকে দুবার ফোন, সৌদি যুবরাজকে য

12

সরকারের আশ্বাসে আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত প্রাথমিকের নত

13

‘রোহিঙ্গা সংকট বাংলাদেশের জন্য একটি বড় জাতীয় নিরাপত্তা চ্যাল

14

নেটিজেনদের ‘স্বৈরশাসক’ তকমা নিয়ে মুখ খুললেন এমবাপে

15

ভুল শুধরাতে বাকি ৩ দিন কাজে লাগাতে চান সিমন্স

16

গোপন তথ্যে যুক্তরাষ্ট্রে হাজার হাজার শিশু-অভিভাবক গ্রেপ্তার

17

সন্ধ্যার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা

18

ইউরোপিয়ান ব্যর্থতার পর নীরবতা ভাঙলেন সালাহ

19

কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা হবে

20