Jahirul Hasan
প্রকাশ : Sep 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

জাদুকরী মাইলফলকের আরও কাছে আর্জেন্টাইন কিংবদন্তি মেসি

আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসি আর রেকর্ড যেন সমার্থক। এবার ক্যারিয়ারে নতুন এক মাইলফলকে স্পর্শ করতে যাচ্ছে মায়ামি ফরোয়ার্ড। শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে ইন্টার মিয়ামির হয়ে চমৎকার এক গোল করে দলের শততম গোলের আরও কাছে পৌঁছে যান তিন।

তবে মেসির গোলের পরও শেষ রক্ষা হয়নি। ইনজুরি টাইমে গোল করে সমতা ফিরিয়ে ম্যাচটি ২-২ ব্যবধানে ড্র করে ইস্টান কনফারেন্সের শীর্ষ দল ন্যাশভিল।

শীর্ষ স্থান ধরে রাখার এই লড়াইয়ের আগে শেষ ছয় ম্যাচের মাত্র একটিতে জয় পেয়েছিল ইন্টার মিয়ামি। টানা অফ-ফর্মের কারণে পয়েন্ট টেবিলের শীর্ষ লড়াই থেকে অনেকটাই পিছিয়ে পড়েছিল মেসি বাহিনী।

ম্যাচের বয়স যখন মাত্র চার মিনিট, তখনই পিছিয়ে পড়ে স্বাগতিক মিয়ামি। তবে দ্রুতই ঘুরে দাঁড়ায় তারা এবং পেনাল্টি বক্সের প্রান্ত থেকে দুর্দান্ত এক শটে বল জালে জড়ান আর্জেন্টাইন এই মহাতারকা। ইন্টার মিয়ামির গোলাপি জার্সিতে ১১৪ ম্যাচে এটি ছিল মেসির ৯৯তম গোল।

দীর্ঘ সময় জয়ের পথেই এগোচ্ছিল ইন্টার মিয়ামি, কিন্তু অতিরিক্ত সময়ে স্যাম সুরিডজের আলতো ছোঁয়ার গোলে ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের। ৯ ম্যাচ বাকি থাকতেই মিয়ামির চেয়ে ৯ পয়েন্টে এগিয়ে থেকে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান মজবুত করল ন্যাশভিল।

৩৮ বছর বয়সী এই ফুটবল জাদুকর ২০২৬ মৌসুমে ১৯ গোল নিয়ে বর্তমানে এমএলএসের সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে রয়েছেন। আর এ নিয়ে টানা তিন মৌসুমে আমেরিকার মাটিতে গোলের সংখ্যা দুই অঙ্কে নিয়ে গেলেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড।

সূত্র: গোলডটকম।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেপালে বন্যাকবলিত স্থানে হৃদয়বিদারক পরিস্থিতি, মৃতের সংখ্যা

1

যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি ন

2

ভারতে তীব্র হচ্ছে বিক্ষোভ, শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাইলেন রাহ

3

সেনাবাহিনীর ৫০ সদস্যের ‘মিথ্যা কথা’ শনাক্তের পরীক্ষা নিলো যু

4

জাদুকরী মাইলফলকের আরও কাছে আর্জেন্টাইন কিংবদন্তি মেসি

5

নিউজিল্যান্ডে বাংলাদেশের প্রথম আবাসিক হাইকমিশনারের পরিচয়পত্র

6

মার্কিন সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিমান দুর্ঘটনা, বাঁচেনি কেউই

7

৪৫ তেলবাহী ট্যাংকার কালো তালিকাভুক্ত করলো ইরান

8

গুম-খুন ও শহীদ পরিবারের সদস্যদের নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্

9

সরকারের ৬ মাসে নতজানু পররাষ্ট্রনীতির অবসান হয়েছে : মাহদী আমি

10

যুক্তরাষ্ট্র-ইরানের গোপন মধ্যস্ততায় ইরাকি নেতা বারজানি!

11

কোথাও কোনো ভুল বোঝাবুঝি থাকলে সেগুলো নিরসন হয়ে যাবে : ধর্ম

12

আইপিএলের আর্থিক লেনদেন নিয়ে উদ্বিগ্ন গাভাস্কার

13

এনএসসির পুরাতন ভবন ভেঙে করা হবে নতুন ভবন

14

চিকিৎসা শেষে আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস

15

ব্রাজিলের পরবর্তী বিশ্বকাপের জন্য ২০২৮ অলিম্পিক গুরুত্বপূর্ণ

16

জাপানে ভূমিকম্প, শপিং মল ধসে আটকা বহু মানুষ

17

মিডিয়া বিভাগ ছেড়ে বিসিবির নতুন দায়িত্বে রাবিদ ইমাম

18

দিল্লির বস্তিতে ৫৪ ডিগ্রি তাপমাত্রায় বেঁচে থাকার গল্প

19

দেশ-বিদেশ থেকে আসা নেপালের ত্রাণ তহবিল ছাড়াল ১১ বিলিয়ন রুপি

20