Jahirul Hasan
প্রকাশ : Sep 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইনফান্তিনোর পদত্যাগের দাবিতে ফের সোচ্চার ডেনমার্ক

ফিফা টুর্নামেন্টের বাণিজ্যিক স্বত্ব বিক্রির প্রস্তাব ভেস্তে যাওয়ার পর সংস্থাটির কাছে 'গুরুত্বপূর্ণ প্রশ্ন' তুলে জবাব পাননি বলে অভিযোগ করেছেন ডেনিশ ফুটবল প্রধান জেসপার মোলার। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোর পদত্যাগের দাবি পুনর্ব্যক্ত করেছেন তিনি। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

মোলার জানান, আইনি কমিটির বৈঠকে বাতিল হওয়া ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ বিষয়টি এজেন্ডায় না থাকায় তিনি অবাক হয়েছেন। একই সঙ্গে তার প্রশ্নের উত্তর এড়ানোর কৌশলেও ক্ষোভ জানান।

এক বিবৃতিতে মোলার বলেন, পুরো প্রক্রিয়ার ওপর আমার বেশ কিছু প্রশ্ন ছিল। ফিফার আইন-সংক্রান্ত বিষয়ের জন্য এই কমিটির পরামর্শ নেওয়া নিয়ম হলেও সেখানে এটি নিয়ে কোনো আলোচনা হয়নি। ফিফা অক্টোবর কাউন্সিল সভা পর্যন্ত অপেক্ষা করতে চায়, অথচ নেতৃত্বের অবস্থান পরিষ্কার করার এটাই ছিল উপযুক্ত সুযোগ।

তিনি আরও বলেন, এই বৈঠক প্রমাণ করেছে যে বর্তমান নেতৃত্বের অধীনে ফিফা হারিয়ে যাওয়া ভাবমূর্তি ফিরে পাবে না। এখন সভাপতি পরিবর্তনের উপযুক্ত সময়।

এর আগে গত মাসে ডেনিশ ফুটবল সংস্থা ঘোষণা দিয়েছিল, আগামী নির্বাচনে তারা ইনফান্তিনোর বিকল্প প্রার্থী খুঁজে বের করবে। বিশ্বকাপসহ বড় টুর্নামেন্টের স্বত্ব বিক্রির প্রস্তাব তুলে নেওয়া হলেও সুইস-ইতালিয়ান সভাপতির ওপর থেকে আস্থা হারিয়েছে তারা।

ডেনিশ ফুটবল প্রধান জেসপার মোলার বলেছিলেন, সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারে এমন প্রার্থী খুঁজতে ইউরোপীয় সহকর্মীদের সাথে কাজ চালিয়ে যাব। ইনফান্তিনোর ওপর আর বিশ্বাস নেই।

মরক্কোয় জরুরি বৈঠকের পর ভুলের জন্য সদস্য সংস্থাগুলোর কাছে ক্ষমা চেয়েছে ফিফা। কিন্তু ডেনিশ ফুটবল সংস্থার মতে, ফিফা নেতৃত্বে যে আস্থা সংকট তৈরি করেছে, তা ক্ষমা চাওয়ার মাধ্যমে মুছে ফেলা সম্ভব নয়।

এদিকে ইনফান্তিনোর প্রস্তাবের পর উয়েফা, এএফসি ও কনকাকাফ নেতারা ফিফার শীর্ষ পদে পরিবর্তনের দাবি তুলেছে। ইতোমধ্যে ফ্রান্স ও অস্ট্রিয়াসহ একাধিক ইউরোপীয় সংস্থা ইনফান্তিনোর ওপর থেকে সমর্থন তুলে নিয়েছে।

উল্লেখ্য, ২০২৭ সালের ১৮ মার্চ মরক্কোর রাবাতে ফিফার পরবর্তী সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সূত্র: রয়টার্স।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর বঙ্গোপসাগরে লঘুচাপ, বৃষ্টি বাড়তে পারে

1

বিসিবির নতুন টুর্নামেন্টের খেলা ফিরছে খুলনা ও বরিশালে

2

আলভারেজকে পেতে আগ্রহী নয় বার্সেলোনা

3

সাইবার সুরক্ষা আইনে গণমাধ্যমের কণ্ঠ রোধের সুযোগ রাখা হবে না:

4

বিতর্কিত ফিফা সভাপতিকে নিয়ে মুখ খুলল সৌদি আরব

5

বেরোবিতে ‘ইন্টারনেট অ্যান্ড ইমেইলিং’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশা

6

ব্যালন ডি’অরের জন্য ‘ভিক্ষা’ চাইবেন না ইয়ামাল

7

মক্কা জোটের পর এবার ফ্রান্সের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্

8

মৎস্য সুরক্ষায় ঝালকাঠিতে যৌথ অভিযানে জব্দ ২২ হাজার মিটার অবৈ

9

সংস্কার নাই, গ্যাস-বিদ্যুৎও নাই, পেটে ভাতও নাই

10

চিকিৎসা শেষে আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস

11

সরকারের সঙ্গে বৈঠকেও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজ

12

জনগণের অধিকার নিশ্চিত হলেই জুলাই শেষ হবে : বিরোধীদলীয় নেতা

13

কাদা থেকে নারীর মরদেহ উদ্ধারের বদলে কানের দুল খুলে নেওয়ার চে

14

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল

15

শতবর্ষের রেকর্ড ভাঙল দক্ষিণ কোরিয়ার তাপমাত্রা

16

এআই দিয়ে রায় লেখা অনুচিত ও অনৈতিক: প্রধান বিচারপতি

17

‘বিশ্বকাপে আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ

18

ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ১০০ ফিলিস্তিনির জানাজা গাজায় অনুষ্ঠি

19

নেপালে ভয়াবহ বন্যায় ভেসে গেছে বাড়ি, নিখোঁজ মালিকের অপেক্ষায়

20