Jahirul Hasan
প্রকাশ : Sep 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

জোটার মৃত্যু নিয়ে কটূক্তি, শাস্তি পেল সৌদি ক্লাব

পর্তুগিজ ফুটবলার দিয়োগো জোটার মৃত্যু নিয়ে কটূক্তির ঘটনায় কঠিন শাস্তি পেল সৌদি আরবের ক্লাব আল-তাউন। আল-হিলালের বিপক্ষে ম্যাচে গ্যালারি থেকে জোটাকে নিয়ে আপত্তিকর স্লোগান দেওয়ার অভিযোগে ক্লাবটিকে এক লাখ সৌদি রিয়াল জরিমানা করা হয়েছে। একই সঙ্গে পরবর্তী দুটি ঘরের ম্যাচ দর্শকশূন্য মাঠে খেলার নির্দেশ দেওয়া হয়েছে।

ঘটনাটি ঘটে আল-হিলালের বিপক্ষে আল-তাউনের ৬-০ গোলের হারের ম্যাচে। জোটার ঘনিষ্ঠ বন্ধু ও আল-হিলালের পর্তুগিজ মিডফিল্ডার রুবেন নেভেসকে লক্ষ্য করে ওই কটূক্তি করা হয়। বিষয়টি নিয়ে সৌদি ফুটবল অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়।

এ ঘটনায় আল-নাসরের তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোও কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ‘লিগকে অবশ্যই ব্যবস্থা নিতে হবে এবং এ ধরনের সমর্থকদের আচরণের শাস্তি দিতে হবে। এটা আর ফুটবল নয়। সীমারেখা ঠিক করে দিতে হবে। যারা এমন আচরণ করে, তাদের আর কখনো স্টেডিয়ামে ঢুকতে দেওয়া উচিত নয়।’

জোটার শেষকৃত্যে কফিন বহনকারীদের একজন ছিলেন নেভেস। ম্যাচ শেষে ঘটনার প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘আমি আশা করি, যারা এমন করেছে, তারা এরপর গিয়ে প্রার্থনা করবে না।’

মাঠের ফলও আল-তাউনের জন্য ছিল হতাশার। আল-হিলালের কাছে ৬-০ গোলে হারের পর প্রথম সাত ম্যাচে মাত্র তিন পয়েন্ট নিয়ে লিগের ১৭তম স্থানে আছে দলটি। এই হারের পর কোচ জারকো লাজেতিচকে বরখাস্ত করা হয়েছে। তার জায়গায় সাবেক খেলোয়াড় জিহাদ আল-হুসাইনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারা দিন ব্যাট করার পরিকল্পনা অস্ট্রেলিয়ার

1

প্লাস্টিক ব্যাগে বিশ্বকাপ ট্রফি! কুকুরেয়ার কাণ্ডে তোলপাড়

2

‘মেসির চেয়েও ভালো ফুটবল খেলছে ইয়ামাল’

3

বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিল

4

তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানম

5

প্রধানমন্ত্রীর ফেনী সফরের নতুন তারিখ ঘোষণা

6

পরমাণু প্রকল্পের সরঞ্জাম দুর্গম পিকাক্স পর্বতে স্থানান্তর কর

7

মাদুরোর বিচার শুরু হতে পারে আগামী জুনে

8

‘নানা সংকটেও জনগণের প্রতি দায়বদ্ধতা ও জবাবদিহিতা নিয়ে কাজ কর

9

আফগানিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

10

‘আমাদের সম্পর্ক কবর পর্যন্ত বেঁচে থাকুক’

11

শরীয়তপুরে অ্যাম্বুলেন্সের ধাক্কায় পথচারী নিহত: পালিয়ে গেল চা

12

তিন গ্রামকে ‘এসডিজি ভিলেজ’ হিসেবে উদ্বোধন করলেন প্রধানমন্ত্র

13

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য

14

ক্যান্সার আক্রান্ত শিক্ষার্থীর বাবার পাশে দাঁড়ালেন বেরোবি ছা

15

দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের স্পিকারদের সঙ্গে ডেপুটি স্পিকার

16

বেরোবিতে ডিনস অ্যাওয়ার্ড ও মেরিট অ্যাওয়ার্ড পুরস্কার প্রদান

17

যুক্তরাজ্যকে ইসলামি প্রজাতন্ত্র বলে নেতানিয়াহুর কটাক্ষ

18

অর্ধশতাধিক দেশের ওপর নতুন করে শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্প

19

‘ইসরায়েলের অস্তিত্ব বিলীন হয়ে যেতে পারে’—রুশ জেনারেলের হুঁশি

20